07/26/2026
আমার সবজি বাগান থেকে সবাইকে জানাই ধন্যবাদ ও শুভেচ্ছা - যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসে বাংলাদেশি সবজি ফলানোর এক ছোট্ট উদ্যোগ। কনকনে ঠান্ডা আর প্রতিকূল আবহাওয়া পেরিয়েও, মাশাআল্লাহ, ফলন হয়েছে বেশ ভালোই।
প্রবাসের এই মাটিতেও যখন সবজি ফলে, তখনই বোঝা যায় - বাংলাদেশের মাটি কতটা উর্বর, আবহাওয়া কতটা অনুকূল, আর এ সবই আল্লাহর অশেষ রহমত। তাহলে একবার ভাবুন তো - নিজের দেশের মাটিতে, নিজের উঠানে বা বারান্দায় একটু সময় দিলে কত সহজেই ফলিয়ে নিতে পারি টাটকা আর বিষমুক্ত সবজি! তাই একটু জায়গা পেলেই সবজি লাগিয়ে ফেলুন - বাংলার এই সোনার মাটি আর চমৎকার আবহাওয়াকে কাজে লাগান। আর সবজির মতোই থাকুন সতেজ, থাকুন সুস্থ।