Code Cube IT Solutions

Code Cube IT Solutions Providing Web Design & Development, Web based Software Development & Graphics Design related services Just Hire us to Stay Safe and Relax.

Our Services
------------------

o Quality Website for your personal and business needs. Our websites are Modern, Mobile Friendly, SEO optimized and secured. Take our Web Development Service to keep up with the Latest Trend. o Fast, modern, secure and efficient Web-based Software for your business needs. Our software are of maximum quality and sure to bring profit to your business. o Maintenance and Backups are the essential part of every website. Without regular monitoring and proper maintenance of your Website, it is always at risk of being attacked !!! If you want your WordPress Website to be regularly monitored, properly secured and backed up !!! o Professional Graphics and Web Design according to your needs. Our Designs are Simple, Innovative, Modern and Elegant. Our Story
-------------

o We formed our team with our childhood friends and family member. As a result of that, We have great bonding and understanding among our team members. o We have experienced, professional and friendly team members with several years of working experience in the IT Sector. Our Goal
-------------

Our goal is to provide high quality, affordable and friendly Service to the people of Bangladesh.

ব্যবসা বড় করবেন, নাকি সারাদিন হিসাব ও স্টক মিলিয়েই সময় শেষ করবেন? 😮‍💨অনেক দোকান মালিকের দিনটা এমনই কাটে।সকাল থেকে বিক...
07/09/2026

ব্যবসা বড় করবেন, নাকি সারাদিন হিসাব ও স্টক মিলিয়েই সময় শেষ করবেন? 😮‍💨

অনেক দোকান মালিকের দিনটা এমনই কাটে।

সকাল থেকে বিক্রি চলছে...

এর মাঝেই —

🧾 একজন কর্মচারী সাপ্লায়ারের হিসাব ও মালামাল বুঝে নিতে ব্যস্ত
📦 আরেকজন স্টক চেক করছে
💵 একজন কাস্টমারের বাকির হিসাব খুঁজে বের করছে
✂️ আরেকজন ৯/৬ এ ব্যস্ত

📚 আবারও দিনশেষে দোকান বন্ধ হওয়ার পর বসতে হচ্ছে - ক্রয়, বিক্রয়, বাকির ও খরচের হিসাব মিলাতে 😮‍💨

❓ এখন প্রশ্ন হলো...
"আপনি কি ব্যবসা বড় করবেন, নাকি শুধু হিসাব লিখেই দিনের পর দিন শেষ করবেন?"

➡️ এটাই হলো বাংলাদেশের অনেক ব্যবসার কমন সমস্যা -
"একই কাজ মাসের পর মাস খাতা-কলমে করতে করতে, আপনাকে ব্যবসায় অন্যদের চেয়ে পিছিয়ে পড়তে হচ্ছে।"

💻 তাই এখন দোকানের জন্য Software শুধু দরকার নয়, অত্যন্ত প্রয়োজন।

কারণ Software থাকলে —

💰 স্টক, ক্রয়-বিক্রয়, খরচ আর বাকির হিসাব মুহূর্তেই জানতে পারবেন
📊 দিন বা মাস শেষে আয়-ব্যয়, লাভ-ক্ষতির রিপোর্ট দেখতে হিসাব মিলাতে বসতে হবে না
🧾 Invoice, Payment Receipt ও Ledger কয়েক ক্লিকেই তৈরি করতে পারবেন
👨‍💼 কর্মচারীদের ৯/৬ বন্ধ হবে

💻 Software এমন একটি System,
যেখানে ব্যবসা আপনার নিয়ন্ত্রণে থাকবে — খাতা-কলম বা মুখের কথার উপর নয়।

📞 আপনার দোকান বা শো-রুমের জন্য সফটওয়্যার নিতে ইনবক্স বা কল করুনঃ 01798 36 63 63

😴 ব্যবসা করছেন... কিন্তু রাতে কি শান্তিতে ঘুমাতে পারছেন?অনেক ছোট ও মাঝারি অফিস মালিকের দিন শেষ হলেও...ব্যবসার চিন্তা শেষ...
05/09/2026

😴 ব্যবসা করছেন... কিন্তু রাতে কি শান্তিতে ঘুমাতে পারছেন?

অনেক ছোট ও মাঝারি অফিস মালিকের দিন শেষ হলেও...
ব্যবসার চিন্তা শেষ হয় না।

ঘুমানোর আগে মাথায় একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে —

🤔 আগামীকাল কোন Client-এর কাজ আগে করতে হবে?
🤔 একজন কর্মচারী না এলে কাজ কীভাবে চলবে?
🤔 কোনো গুরুত্বপূর্ণ Payment বা Follow-up বাদ পড়ে গেল না তো?
🤔 এই মাস থেকে sales আরও কীভাবে বাড়াব?

➡️ সমস্যা শুধু কাজ বেশি হওয়া নয়...
সমস্যা হলো, ব্যবসার অনেক কিছু এখনও শুধু আপনার উপরই নির্ভর করছে।

যখন —

❌ সব সিদ্ধান্ত আপনাকেই নিতে হয়
❌ টিম আপনার নির্দেশনা ছাড়া এগোতে পারে না
❌ ছোট ছোট কাজ করতে অনেক সময় লাগে
❌ সবকিছু কিছু অগোছালো

তখন অফিস শেষ হলেও...
আপনার কাজ কখনোই শেষ হয় না।

➡️ সফল ব্যবসার লক্ষ্য শুধু বেশি কাজ করা নয় —
এমন একটি System তৈরি করা, যেখানে আপনি অফিসে না থাকলেও কাজ থেমে থাকবে না।

কারণ একজন ব্যবসায়ীর সবচেয়ে বড় সফলতা শুধু ব্যবসা বড় করা নয়,
এমন একটি ব্যবসা গড়ে তোলা, যেখানে তিনি -

🏖️ নিশ্চিন্তে একদিন ছুটি নিতে পারেন
👶 পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন
😴 আর রাতে শান্তিতে ঘুমাতে পারেন

💬 আপনার ব্যবসার কোন চিন্তাটা আপনাকে সবচেয়ে বেশি মানসিক চাপ দেয়?

🛍️ একটি অগোছালো দোকান কতভাবে ক্ষতি করে?সকাল থেকে দোকানে বিক্রি চলছে...কিন্তু দিন শেষে যখন হিসাব করতে বসেন —🤔 আজ মোট কত ব...
02/09/2026

🛍️ একটি অগোছালো দোকান কতভাবে ক্ষতি করে?

সকাল থেকে দোকানে বিক্রি চলছে...
কিন্তু দিন শেষে যখন হিসাব করতে বসেন —

🤔 আজ মোট কত বিক্রি হলো?
💵 কার কাছে কত টাকা বাকি?
📚 কোন খাতে কত টাকা খরচ হল?
🗠 কোন পণ্য কত বিক্রি হলো?
📦 কোন পণ্যের কত স্টক আছে?

— একটার পর একটা হিসাব খুঁজতে হয়। 😮‍💨

➡️ এটাই অগোছালোভাবে ব্যবসা পরিচালনার সমস্যা।

এর ক্ষতি শুধু সময় নষ্ট হওয়ায় সীমাবদ্ধ নয় —

❌ বাকির হিসাব ঠিকমতো না থাকলে - টাকা আদায়ে দেরি হতে পারে, এমনকি বাকির টাকা আদায় নাও হতে পারে।

❌ পণ্যের স্টকের সঠিক হিসাব না থাকলে - বিক্রির লাভ থেকে বঞ্চিত হওয়া, অতিরিক্ত পণ্য স্টকে থাকা এবং পণ্য সময়মত অর্ডার করা যাই না।

❌ কাজের নির্দিষ্ট System না থাকলে - একই কাজ বারবার বিভিন্নভাবে করা হয় এবং কর্মচারীদের ভুল বাড়ে।

❌ সব তথ্য মালিকের মাথায় থাকলে - আপনি দোকানে না থাকলে অনেক কাজ আটকে যায়।

❌ সঠিক রিপোর্ট না থাকলে - ব্যবসায় আসলে লাভ হচ্ছে নাকি শুধু বিক্রি বাড়ছে --- সেটাও বোঝা কঠিন হয়।

➡️ সবচেয়ে বড় সমস্যা হলো —
দোকান চলছে, বিক্রিও হচ্ছে... কিন্তু ব্যবসাটা আপনার নিয়ন্ত্রণে নেই।

আজ একজন কর্মচারী ভুল করল, কাল একটা হিসাব বাদ গেল, পরশু একটা বাকির হিসাব লেখা হল না।

➡️ এভাবেই ছোট ছোট অগোছালো বিষয় — একসময় ব্যবসার বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

💻 তাই আপনার ব্যবসাকে এসব ক্ষতি থেকে বাঁচাতে এবং সব কাজ সহজে গুছিয়ে করতে নিয়ে এসেছি Smart Inventory & Accounting Software

📞 আপনার দোকান বা শো-রুমের ক্ষতি কমাতে এবং সময় বাঁচাতে, আজই ইনবক্স বা কল করুনঃ 01798 36 63 63

📌 ব্যবসার ছোট ভুল, বড় ক্ষতি  #৩বাংলাদেশের অনেক দোকান মালিক এই কাজ প্রায়ই করেন...👤 কাস্টমারের তথ্য লিখে না রাখাএকজন কাস্ট...
31/08/2026

📌 ব্যবসার ছোট ভুল, বড় ক্ষতি #৩

বাংলাদেশের অনেক দোকান মালিক এই কাজ প্রায়ই করেন...
👤 কাস্টমারের তথ্য লিখে না রাখা

একজন কাস্টমার নিয়মিত আপনার দোকান থেকে বাকিতে পণ্য নেন।

কয়েক মাস পর তার অনেক বাকি জমে গেল কিন্তু তাকে যোগাযোগ করার সময় দেখলেন —
❌ কাস্টমাররের কোন ফোন নম্বর নেই, ঠিকানা নেই, শুধু নামটা লেখা আছে। 😐

তখন শুরু হয় পরিচিত মানুষকে ফোন করা, একে-ওকে জিজ্ঞেস করা, খোঁজ নেওয়া...
আর অনেক সময় বাকির পুরো টাকাটাই আর আদায় হয় না।

➡️ এখানেই কাস্টমারের তথ্য না রাখার আসল ক্ষতি। শুধু নাম মনে রাখলেই হবে না।

কারণ কাস্টমারের তথ্য না রাখলে —

❌ কাস্টমারের সাথে যোগাযোগ করতে না পারলে বাকি আদায় কঠিন হয়
❌ পুরোনো কাস্টমারকে প্রয়োজনের সময় যোগাযোগ করতে পারবেন না
❌ নতুন পণ্য বা অফার জানালেও কাকে জানাবেন?
❌ কে নিয়মিত কাস্টমার, সেটা বুঝতে পারবেন না

তাই নিয়মিত কাস্টমার ও বাকিতে পণ্য নেওয়া কাস্টমারের তথ্য গুছিয়ে রাখুন —

✅ নাম ও মোবাইল নম্বর
✅ ঠিকানা
✅ বাকি ও লেনদেনের হিসাব

➡️ কারণ বাকি বিক্রি মানেই টাকা পাওয়া নয়,
টাকাটা কখন এবং কার কাছ থেকে ফেরত আসবে - সেটাও ব্যবসার হিসাবের অংশ।

🏖️ আমি কি একদিনের জন্যও নিশ্চিন্তে অফিস থেকে দূরে থাকতে পারব না?ছুটি কাটাতে গিয়েও...📞 Client-এর ফোন📋 কর্মচারীর প্রশ্ন💰 P...
29/08/2026

🏖️ আমি কি একদিনের জন্যও নিশ্চিন্তে অফিস থেকে দূরে থাকতে পারব না?

ছুটি কাটাতে গিয়েও...

📞 Client-এর ফোন
📋 কর্মচারীর প্রশ্ন
💰 Payment Approval
📄 Quotation

একটার পর একটা ফোন আসতেই থাকে।

ফলে...
ছুটিতে থাকলেও মনটা পড়ে থাকে অফিসেই।

যদি এমনটা হয়, তাহলে সমস্যাটা কর্মচারীর নয়।

➡️ সমস্যা হলো—অফিসের গুরুত্বপূর্ণ তথ্য আর কাজগুলো এখনও আপনার উপরই নির্ভরশীল।

যতদিন প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি তথ্য আর প্রতিটি কাজের জন্য সবাই আপনাকেই খুঁজবে...
ততদিন আপনি শুধু ব্যবসা পরিচালনা করবেন।

➡️ ব্যবসা বড় করার জন্য সময়ই পাবেন না।

আপনার প্রয়োজন Business Management Software, যেখানে —

✅ Client, Project, Payment ও গুরুত্বপূর্ণ তথ্য এক জায়গায় থাকবে
✅ Team কে কোন কাজ করছে, তা সহজেই দেখা যাবে
✅ প্রয়োজনীয় তথ্য খুঁজতে আপনাকে বারবার ফোন করতে হবে না
✅ অফিস আরও গুছানো, Professional ও System নির্ভরভাবে চলবে

➡️ কারণ...
একজন সফল Business Owner এর লক্ষ্য হওয়া উচিতঃ অফিসের প্রতিটি কাজ নিজে করা নয় —,

"এমন একটি System তৈরি করা, যেখানে অফিস তার অনুপস্থিতিতেও সুন্দরভাবে চলতে পারে।"

📞 আপনি যদি আপনার অফিসকে ব্যক্তি নির্ভর নয়, System নির্ভর করতে চান, তাহলে ইনবক্স বা কল করুনঃ 01798 36 63 63

🤔 ব্যবসার বরকত নষ্ট করে এমন ৫টি ভুল... আপনিও করছেন না তো?অনেক দোকানেই কাস্টমার একবার আসে...কিন্তু দ্বিতীয়বার আর আসে না।আ...
26/08/2026

🤔 ব্যবসার বরকত নষ্ট করে এমন ৫টি ভুল... আপনিও করছেন না তো?

অনেক দোকানেই কাস্টমার একবার আসে...
কিন্তু দ্বিতীয়বার আর আসে না।

আবার কিছু দোকানে দেখবেন —
একই কাস্টমার বছরের পর বছর ধরে কেনাকাটা করছেন।

পার্থক্যটা কোথায়?

➡️ অনেক সময় পণ্যের চেয়ে, ছোট ছোট অভ্যাসই এই পার্থক্য গড়ে দেয় —

❌ 1️⃣ বিক্রি হওয়ার আগ পর্যন্ত ভালো ব্যবহার করা

বিক্রির আগে এক ব্যবহার আর পরে অন্য ব্যবহার -
বিক্রি হয়ে যাওয়ার পর কাস্টমার কোনো সমস্যা নিয়ে এলে তার কথা গুরুত্ব না দেওয়া।

➡️ কাস্টমার শুধু পণ্য কেনেন না, আপনার ব্যবহারও মনে রাখেন।

❌ 2️⃣ দোকান অগোছালো ও অপরিষ্কার রাখা

পরিষ্কার-পরিচ্ছন্ন ও গুছানো দোকান কাস্টমারের মনে আস্থা তৈরি করে।

❌ 3️⃣ বিক্রি বাড়ানোর জন্য ভুল বা অসম্পূর্ণ তথ্য দেওয়া

আজ হয়তো বিক্রি হলো -
কিন্তু আপনি বিশ্বাস হারালেন এবং সে কাস্টমার ভবিষ্যতের আপনার কাছে আর কখনই আসবে না।

❌ 4️⃣ শুধু নতুন কাস্টমারের পেছনে ছোটা

অনেক ব্যবসার সবচেয়ে বড় শক্তি তাদের পুরোনো কাস্টমার।
তাদের সন্তুষ্ট রাখতে পারলে, তারাই আপনার জন্য নতুন নতুন কাস্টমার নিয়ে আসবে।

❌ 5️⃣ শুধু লাভের কথা ভাবা, সম্পর্কের কথা না ভাবা

একদিনের বেশি লাভের চেয়ে...
বছরের পর বছর একজন বিশ্বস্ত কাস্টমার অনেক বেশি মূল্যবান।

❌ ব্যবসায় বরকত শুধু বেশি বিক্রিতে আসে না -
✅ আসে সততা, ভালো ব্যবহার এবং মানুষের বিশ্বাস অর্জনের মাধ্যমে।

➡️ "যে ব্যবসা কাস্টমারের বিশ্বাস অর্জন করে, সেই ব্যবসাতেই দীর্ঘমেয়াদে বরকত থাকে।" ⬅️

⏰ আপনার দোকানের কোন কাজগুলো সবচেয়ে বেশি সময় নষ্ট করে? 🤔সারাদিন ব্যস্ত...কিন্তু সময় যায় এমন কিছু কাজে, যেগুলো বারবার করতে...
25/08/2026

⏰ আপনার দোকানের কোন কাজগুলো সবচেয়ে বেশি সময় নষ্ট করে? 🤔

সারাদিন ব্যস্ত...
কিন্তু সময় যায় এমন কিছু কাজে, যেগুলো বারবার করতেই হয়।

যেমন —

❌ গ্রাহক ও সাপ্লায়ারের দেনা-পাওনার হিসাব করা
❌ খাতা, Excel বা পুরোনো Invoice ঘেঁটে তথ্য খোঁজা
❌ স্টকে পণ্য আছে কিনা বারবার খুঁজে দেখা
❌ কর্মচারীদের একই নির্দেশনা বারবার দেওয়া
❌ দিন শেষে বিক্রি, খরচ আর ক্যাশ মিলাতে বসা

সমস্যাটা কাজ বেশি হওয়া নয় —
➡️ সমস্যা হলো, একই কাজ বারবার করতে হচ্ছে।

একবার ভাবুন তো...
যদি এই সময়টুকু বাঁচাতে পারতেন,

তাহলে হয়তো —

✅ ব্যবসাকে আরও বড় করার প্ল্যান করতে পারতেন
✅ কাস্টমার ও লাভ বাড়ানোর পরিকল্পনা করতে পারতেন
✅ দোকানে কোন কোন নতুন পণ্য যোগ করা যাই তা ভাবতে পারতেন
✅ অথবা পরিবারের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারতেন

➡️ একজন ব্যবসায়ীর সবচেয়ে মূল্যবান সম্পদ শুধু টাকা নয়... তার সময়ও।

যে ব্যবসা প্রতিদিন একই ম্যানুয়াল কাজে সময় বাঁচাতে পারে,
"সেই ব্যবসাই বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি সময় পায়"

📞 আপনার দোকান বা শো-রুমের ম্যানুয়াল কাজ কমাতে এবং সময় বাঁচাতে চাইলে, আজই ইনবক্স বা কল করুনঃ 01798 36 63 63

💼 অফিসে সবাই ব্যস্ত... কিন্তু কাজ এগোয় না কেন?সকাল থেকে অফিসে সবাই ব্যস্ত — 📞 কেউ Client এর সাথে কথা বলছে💻 কেউ Excel আপড...
22/08/2026

💼 অফিসে সবাই ব্যস্ত... কিন্তু কাজ এগোয় না কেন?

সকাল থেকে অফিসে সবাই ব্যস্ত —

📞 কেউ Client এর সাথে কথা বলছে
💻 কেউ Excel আপডেট করছে
📱 কেউ WhatsApp এ তথ্য খুঁজছে
📋 কেউ আরেকজনের কাছে কাজের Update চাইছে

➡️ তারপরও দিনের শেষে দেখা যায় - "গুরুত্বপূর্ণ কাজগুলো এখনও Pending" 😮‍💨

➡️ কারণ অফিসে ব্যস্ত থাকা আর "Productive হওয়া এক জিনিস নয়"

অনেক সময় কাজ আটকে থাকে কারণ—

❌ কে কোন কাজ করবে, সেটা পরিষ্কার নয়
❌ একই তথ্য বারবার বিভিন্ন জায়গায় Entry করতে হচ্ছে
❌ একজনের কাজ শেষ না হলে আরেকজনের কাজ শুরু হচ্ছে না
❌ কোনো কাজের Status কোথায় আছে, সেটা জানতে বারবার কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে
❌ ছোট সিদ্ধান্তের জন্যও সবাই মালিকের উপর নির্ভরশীল

ফলে সবাই কাজ করছে...
"কিন্তু কাজগুলো একে অপরের সাথে ঠিকভাবে এগোচ্ছে না।"

➡️ এখানেই একটি ভালো Process & System গুরুত্বপূর্ণ। যেখানে—

✅ সবার কাজের দায়িত্ব পরিষ্কার থাকবে
✅ প্রতিটি কাজের বর্তমান অবস্থা জানা যাবে
✅ প্রয়োজনীয় সব তথ্য এক জায়গায় পাওয়া যাবে
✅ কে কোথায় আটকে আছে, সহজেই বোঝা যাবে
✅ একই কাজ বারবার করার প্রয়োজন কমবে

➡️ কারণ...
অফিসে কর্মচারী বেশি থাকলেই কাজ দ্রুত হয় না,
কাজ দ্রুত হয়, যখন মানুষ, তথ্য এবং Process — সবকিছু একটি নির্দিষ্ট System এর মধ্যে কাজ করে।

💬 আপনার অফিসে কাজ ধীর গতিতে হওয়ার সবচেয়ে বড় কারণ কোনটি?

📈 ব্যবসা বড় হতে বাধা দেয় এমন ৫টি অভ্যাস — আপনিও করছেন না তো?ব্যবসা চলছে, কাস্টমার বাড়ছে, বিক্রিও বাড়ছে...তবুও কিছু ব্যবস...
19/08/2026

📈 ব্যবসা বড় হতে বাধা দেয় এমন ৫টি অভ্যাস — আপনিও করছেন না তো?

ব্যবসা চলছে, কাস্টমার বাড়ছে, বিক্রিও বাড়ছে...
তবুও কিছু ব্যবসা একটা পর্যায়ের পর আর এগোতে পারে না।

➡️ কারণ অনেক সময় সমস্যা ব্যবসায় নয় - মালিকের কিছু অভ্যাসে।

যেমন—

❌ সবকিছু নিজের হাতে রাখতে চান
“আমি না থাকলে কাজ ঠিকমতো হবে না” — এই চিন্তায় ছোট-বড় সব কাজ নিজেই করতে থাকেন।

❌ হিসাব পরে লিখবেন বলে ফেলে রাখেন
একটা বাকি, একটা খরচ, একটা লেনদেন — এখন না লিখলেও হবে, ভাবতে ভাবতে হিসাবই অগোছালো হয়ে যায়।

❌ গুরুত্বপূর্ণ তথ্য নিজের মাথায় রাখেন
কোন Customer কী চায়, কার কত বাকি, কোন ফাইল কোথায় আছে — সবকিছুর উত্তর শুধু আপনার কাছেই।

❌ সমস্যা হলেই সমাধান করেন, Process তৈরি করেন না
একই ভুল বারবার হচ্ছে, কিন্তু প্রতিবার শুধু ভুলটাই ঠিক করছেন।

❌ ব্যবসা বড় করছেন, কিন্তু কাজের System রেডি করছেন না
কাস্টমার ও কর্মচারী বাড়ছে, কিন্তু এখনও Excel, খাতা, WhatsApp আর মুখের কথাতেই ব্যবসা চলছে।

➡️ শুরুতে এগুলো হয়তো সমস্যা মনে হয় না —
কিন্তু ব্যবসা যত বড় হয়, এই বদ অভ্যাসগুলোর কারণে খরচও তত বাড়তে থাকে।

তাই ব্যবসা বড় করতে শুধু বিক্রি বাড়ানোর দিকে নয় —
কীভাবে কাজগুলো আরও গুছিয়ে, নির্দিষ্ট Process ও System এর মাধ্যমে পরিচালনা করা যায়, সেদিকেও নজর দিন।

➡️ কারণ —
ব্যবসা বড় হওয়া মানে শুধু বেশি Customer বা বেশি Sales নয়।
ব্যবসা বড় হওয়া মানে, কম পরিশ্রমে বেশি কাজ সামলানোর সক্ষমতা তৈরি করা।

💬 এই ৫টির মধ্যে কোন অভ্যাসটি আপনার ব্যবসায় সবচেয়ে বেশি আছে?

📌 ব্যবসার ছোট ভুল, বড় ক্ষতি  #২বাংলাদেশের অনেক দোকান মালিক এই কাজ প্রায়ই করেন..."স্টকের সঠিক হিসাব না রাখা"ফলে কোন পণ্য ...
17/08/2026

📌 ব্যবসার ছোট ভুল, বড় ক্ষতি #২

বাংলাদেশের অনেক দোকান মালিক এই কাজ প্রায়ই করেন...
"স্টকের সঠিক হিসাব না রাখা"

ফলে কোন পণ্য —

📦 কিছুটা গোডাউনে
📦 কিছুটা দোকানে
📦 কিছু বিক্রি হয়ে গেছে
📦 আর কিছু কোথায় গেছে, তার কোন হিসাব নাই

ফলে—

❌ কাস্টমার চাইছে, কিন্তু পণ্য আছে কিনা বলতে পারছেন না
❌ প্রয়োজনের আগে বুঝতে পারছেন না কোন পণ্য শেষ হয়ে যাচ্ছে
❌ কখন বেশি পণ্য কিনেছেন, কখন কম কিনেছেন - বোঝা কঠিন
❌ কিছু পণ্য কমে গেলেও কখন বা কীভাবে কমেছে, জানা যায় না

➡️ সবচেয়ে বড় সমস্যা — "আপনি জানেন না, আপনার দোকানে আসলে কত টাকার পণ্য পড়ে আছে"

❌ কিছু পণ্য পড়ে থেকে টাকা আটকে রাখছে
❌ আবার কিছু পণ্য প্রয়োজনের সময় না থাকায় বিক্রি হারাচ্ছেন

➡️ তাই শুধু পণ্য কেনা-বেচা করলেই হবে না —
কোন পণ্য কত আসলো, কত বিক্রি হলো এবং এখন কত আছেঃ এই হিসাবটাও জানা দরকার।

শুরুতে খাতা-কলমে হলেও স্টকের হিসাব নিয়মিত রাখুন।

আর ব্যবসা বড় হলে এমন একটি System ব্যবহার করুন, যেখানে—

✅ পণ্য আসার সাথে সাথে Stock auto update হবে
✅ বিক্রি ও পণ damage হলে স্টক অটো কমবে
✅ যেকোনো সময় বর্তমান স্টক দেখা যাবে
✅ কোন পণ্য কম স্টকে আছে, তা সহজেই বোঝা যাবে

➡️ কারণ স্টক মানে শুধু দোকানে পড়ে থাকা পণ্য নয়—
"স্টক মানে আপনার ব্যবসায় আটকে থাকা টাকা"

💬 আপনার দোকানে এমন কোনো পণ্য আছে, যেটা কত পিস আছে না দেখে বলতে পারবেন?

Address

9/1 Borobag, Mirpur-2 (60 Feet/behind Best Buy)
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8801798366363

Alerts

Be the first to know and let us send you an email when Code Cube IT Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Code Cube IT Solutions:

Shortcuts

Share