05/11/2026
গত ২৮ অক্টোবর গ্রামীণফোনের সিলেট ডেটা সেন্টারে চালু হলো ৩২৫ পিক কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন নতুন সৌরবিদ্যুৎ ব্যবস্থা। বাংলাদেশের যেকোনো ডেটা সেন্টারে এটিই সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ স্থাপনা।
৪৫০টি সোলার প্যানেল থেকে বছরে ৩০০ মেগাওয়াট ঘণ্টার বেশি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন হবে। একই সঙ্গে বছরে প্রায় ১৮৮ টন কার্বন নিঃসরণ কমাতেও ভূমিকা রাখবে এই উদ্যোগ।
এই আয়োজনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান, সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল আমিন, সিএমও ফারহা নাজ জামান, সিএফও অটো ম্যাগনে রিসবাক এবং ZTE-এর সিইও জুনইয়ং মাও।
আমরা বিশ্বাস করি, প্রযুক্তিতে এগিয়ে যাওয়ার পাশাপাশি প্রকৃতির প্রতিও যত্নশীল থাকা জরুরি। সেই ভাবনা থেকেই আমাদের এই পথচলা।