19/08/2026
ছোট বেলা থেকেই স্বপ্ন ছিল উদ্যোক্তা হবার। তাই খুব একটা চাকরি পরীক্ষা দিই নি। কম্পিউটার নিয়ে কাজ করতে ভাল লাগত। পড়াশুনা করলাম গনিতে মাস্টার্স । সেখানে প্রোগ্রামিং নিয়ে কিছু পড়াশুনা করছি। পরে ICT নিয়ে মাস্টার্স করলাম।
তারপর স্বপ্ন পুরনের লক্ষ্যে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আইটি ডিপার্টমেন্টে চাকরি করলাম। বেতন ফ্যাক্টর ভাবিনি শুধু কাজ শিখতে চেয়েছি। যা আমার কাজ না তাও করেছি। কখনো কোন কাজে না বলিনি। এভাবে চলতে চলতে ২০১৪ সালে। স্মার্ট টেকনোলজিস বিডিতে জব শুরু করলাম। সেখান থেকে সবচেয়ে বেশি শিখেছি কম্পিউটার হার্ডওয়ার নিয়ে। HP , Dell, Lenevo , Apple , Gigabyte , Toshiba , Samsung থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ব্রান্ডের ল্যাপটপ নিয়ে কাজ করছি। দেখিছি এসব ব্রান্ডের ল্যাপটপের ভিতর এবং বাহির। কোন ব্রান্ডের কার্যকারিতা কেমন। কাজ করেছি বাংলাদেশের বিভিন্ন জেলার কম্পিউটার ব্যবসায়ীদের সাথে।
এভাবে নিজেকে গড়ে নিয়ে নিজের স্বপ্ন পুরনের জন্য খুলনাতে ২০২০ সালে Robin's IT-Care নামে নিজের প্রতিষ্ঠান শুরু করলাম। ৫ জন তরুণ এনার্জির মানুষ নিয়ে আমাদের শুভ সুচনা হল। আমরা শুরু করি কম্পিউটার , ল্যাপটপ , প্রিন্টারের সার্ভিস নিয়ে। একেবারে লেভেল ৩ নিয়ে কাজ শুরু করি। ম্যাকবুকসহ সকল ব্রান্ডের ল্যাপটপের সার্ভিস নিয়ে। এর পর আস্তে আস্তে আমাদের ২০২২ সালে ঢাকা অফিস নিই। তারপর ঢাকা আর খুলনা নিয়ে চলতে থাকে আমাদের প্রতিষ্ঠান।
আল্লাহর অশেষ রহমতে এই বছর আমাদের ৩য় ব্রাঞ্চ কুষ্টিয়া শুরু করেছি। আলহামদুলিল্লাহ এখন আমার ব্রাঞ্চে ১৪জন মানুষের রিজিকের ব্যবস্থা হয়েছে। আল্লাহ চাইলে আরো এগিয়ে যেতে চাই।
আমাদের ব্রাঞ্চে পাবেন সকল প্রকার কম্পিউটার আইটেম সেলস এবং সার্ভিস। আমি দামে কম নয় মানে বিশ্বাসী। আমি নন ব্রান্ড নয় ব্রান্ডে বিশ্বাসী। আমি প্রডাক্ট সেলস করার আগে আমাকে কাস্টমারের জায়গায় বসিয়ে চিন্তা করি , আমি হলে কি এই প্রোডাক্ট নিতাম বা সার্ভিস নিতাম। তাই আমার প্রতিষ্ঠান দিয়ে চেষ্টা করি কেউ যেন প্রোডাক্টে ঠকে না যায়। সব সময় পরামর্শ দেয় কাস্টমারের আসলে কাজ করার জন্য কোন কনফিগার লাগবে।
পরিশেষে সকলের কাছে দোয়া চাই আমার জন্য। সফলতার পথে যেন এগিয়ে যেতে পারি। নতুন উদ্যোক্তা হিসেবে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় সেগুলা যেন সুন্দর ভাবে হ্যান্ডেল করতে পারি।
ভাল মন্দ মিলেই মানুষ। ভূল সবার হয়। আমাদের ও হয়। আমাদের ভুলের জন্য ক্ষমা চাই। আমাদের ভুল হলে আমাদের জানাবেন আমরা নিজেদের শুধরে নিব।
আমার স্বপ্ন Robins Computer এর সারা বাংলাদেশ ব্রাঞ্চ থাকবে। অনেক অনেক তরুণদের কর্মের ব্যবস্থা করতে পারি। রেফারেন্স নয় যোগ্যতায় কাজের ব্যবস্থা হোক। কম্পিউটার প্রয়োজনে কেউ যেন ঠকে না যায়।
রাইসুল আলম রবিন
CEO
রবিন্স আইটি কেয়ার
রবিন্স কম্পিউটার