ONS Broadband Service, Dinajpur.

ONS Broadband Service, Dinajpur. ONS (Open Network Solutions) is a Broadband service Provider company. This page is official for Dinajpur, Rangpur, Bangadesh. You can visit our office.

15/10/2020
15/10/2020

Hello everyone

07/04/2020

ONS Dinajpur Help Line:
01885-135522, 01872-623910, 01872-623912

18/03/2019

আপনার Wi-Fi রাউটার এর Password কিছুদিন পর পর পরিবর্তন করুন। Wi-Fi রাউটার এর Password পরিচিত অথবা পরিবারিক লোকজন ছাড়া অপরিচিতি কারো সাথে Wi-Fi রাউটার এর Password শেয়ার করা থেকে বিরত থাকুন। সাইবার ক্রাইম বেড়ে যাবার কারণে আমাদের সকলের সচেতন হওয়া জরুরি। আপনার Wi-Fi রাউটার এর সংযোগ ব্যাবহার করে অন্য কেও কোনো অনৈতিক / বেআইনি কাজ করলে সকল দায় আপনাকেই নিতে হবে।
অযথা ঝামেলা এড়াতে Wi-Fi রাউটার এর Password গোপন রাখুন এবং কিছুদিন পর পর তা পরিবর্তন করুন। বাসা-বাড়ী, দোকান, যে কোন বাণিজ্যিক প্রতিস্থান, ফাস্ট ফুড-রেস্টুরেন্ট ও হোটেলে ফ্রি Wi-Fi রাউটার সিস্টেম বা সেবা প্রদান বন্ধ রাখুন।

- ধন্যবাদ
Bangladesh Telecommunication Regulatory Commission (BTRC),
Bangladesh Police,
Rapid Action Battalion (RAB)

Our New Package
08/03/2019

Our New Package

20/12/2018

বিজয়ের মাসে ধামাকা অফার- # নতুন সংযোগ অপটিক্যাল ফাইবার দিয়ে মাত্র ২০০০/- টাকা। # ক্যাট-৬ ক্যাবল দিয়ে মাত্র=১০০০/- টাকা (১০০ মিটার রেঞ্জ এর মধ্যে) # ব্যান্ডউইথ = ৫ এমবিপিএস = ৫০০/- টাকা মাত্র। # ১০ এমবিপিএস = ১০০০/- টাকা মাত্র। এ সুযোগ সীমিত সময়ের জন্য- তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন- ওপেন নেটওয়ার্ক সলুউশন, বদরগঞ্জ, শহীদ মিনার সংলগ্ন, মেয়র টাওয়ার ৩য় তলা। মোবা-০১৮৭২৬২৩৯৯৭।

সন্মানিত গ্রাহক, বেশ কিছুদিন থেকে আমরা নিদৃষ্ট কিছু অভিযোগ পাচ্ছি যার মদ্ধে জি-মেইল সার্ভার থেকে  মাঝে মাঝে ফাইল ডাউনলোড...
20/12/2018

সন্মানিত গ্রাহক, বেশ কিছুদিন থেকে আমরা নিদৃষ্ট কিছু অভিযোগ পাচ্ছি যার মদ্ধে জি-মেইল সার্ভার থেকে মাঝে মাঝে ফাইল ডাউনলোড হচেছ না। এছাড়া অনেক সাইডে প্রবেশ করতে স্ল ব্রাউজিং স্পীড পাচেছন। আমরা সকলের অবগতির জন্য জানাচিছ যে, সকল নেটওয়ার্ক এ একই প্রবলেম ফেস করতে হচ্ছে। জানুযারী প্রথম সপ্তাহে আশা করছি সকল ধরনের ব্রাউজিং প্রবলেম এর সমাধান করতে পারবো। আমরা আন্তরিক ভাবে দঃখিত ।

23/11/2018

আমরা যখন বাসায় ব্রডব্যান্ড লাইন সংযোগ করি তো সংযোগ করার পরবর্তীতে তখন সবারই একটা প্রশ্ন থাকে যে আমি লাইন নিলাম 1Mbps কিন্তু যখন ডাউনলোড দিই তখন ডাউনলোড স্পিড দেখায় 200 কেবিপিএস বা 128 কেবিপিএস বা তার একটু বেশি।তাহলে কি Internet Service Provider রা আমাকে পর্যাপ্ত পরিমাণ স্পিড দিচ্ছে না?তারা কি আমাকে ধোকা দিচ্ছে?

তো চলুন এই বিষয়টা আজকে একটু ক্লিয়ার করি।

প্রথমে আমাদের জানা দরকার B ও b কি?

অবাক হইয়েন না,দুইটা অক্ষর একই হলেও ছোট অক্ষর ও বড় অক্ষরের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।

B=Byte এবং b=Bit.

বড় হাতের অক্ষর হলে সেটা হবে Byte আর ছোট হাতের অক্ষর হলে সেটা হবে Bit.

তো চলুন এবার MB এবং Mb নিয়ে কথা বলি।

MB=Megabyte এবং Mb=Megabit

Bit হচ্ছে ডাটা ট্রান্সফারের সর্বকনিষ্ঠ একক,যার মধ্যে শুধু মাত্র 0 or 1 রয়েছে।

গান,মিউজিক,পিকচার যে কোনো ফাইল ইত্যাদির সাইজ পরিমাপ করা হয় MB অর্থাৎ Megabyte দিয়ে।

আর ইন্টারনেটের গতি পরিমাপ করা হয় Mb/Mbps অর্থাৎ Megabits Per Second.

তাহলে প্রশ্ন হচ্ছে কত Bit=Byte?

দেখুন এটা তো আমরা জানি যে Bit থেকে Byte বড়।

তো

Bit=0 or 1

1Byte=8Bit.

তারমানে হচ্ছে 8 টি Bit নিয়ে 1 Byte.

তারমানে ফাইলের Megabytes ইন্টানেটের Megabits থেকে 8 গুণ বড়।

তাহলে এবার আলোচনাকরি কেন আমরা পর্যাপ্ত পরিমান স্পিড পাই না কোনো ফাইল ডাউনলোড করার সময়।

এটা সম্পর্কে শুধুমাত্র দু লাইন বললেই বুঝে যাবেন।সেটা হচ্ছে সংযোগ প্রদানকারীররা আপনাকে যে লাইন প্রদান করে তার হিসাব হয় Mb তে অর্থাৎ megabit এ।আর আপনি যেটা ডাউনলোড করেন সেটার হিসাব হয় MB তে অর্থাৎ Megabyte এ।আপনি যদি আপনার ইন্টারনেটের আপলোড স্পিড ও ডাউনলোড স্পিড চেক করবেন তখন দেখবেন সেটা Mbps এ দেখাবে(ছোট হাতের b) অর্থাৎ Megabit Per Second. আর যদি ডাউনলোড তখন সেটা দেখাবে MBps এ (বড় হাতেরB) অর্থাৎ Megabyte Per Second.

Wait…..এখানে থামুন আর ৩০ সেকেন্ড মনে মনে ভাবুন।

হ্যা আপনি যা ভাবছেন তাই।

আমি আগেই বলছি যে কোনো ফাইলের ক্ষেত্রে হিসাব হয় Megabyte এ আর ইন্টারনেটের ক্ষেত্রে হিসাব হয় Megabit এ।

তো মনে করুন আপনার 1Mbps এর একটি লাইন আছে, তো এখান থেকে আপনি ডাউনলোড স্পিড পাবেন 1÷8=0.125MBps.

অথবা মনে করুন আপনার কাছে 10 Mbps এর একটি লাইন আছে,তো এখান থেকে আপনি এক সেকেন্ডে ডাউনলোড স্পিড পাবেন 10÷8=1.25 MBps.

এভাবে আপনি যদি 1MB File এক সেকেন্ডে ডাউনলোড করতে চান তাহলে আপনার Link Speed লাগবে 8Mbps.

অথবা মনে করুন আপনার কাছে 100Mbps এর কানেকশন আছে তো আপনি 100 MB এর একটি ফাইল ডাউনলোড করতে চান। তাহলে কত সময় লাগবে?

দেখুন আপনার কাছে স্পিড আছে 100Mbps,যদি এটাকে MB তে কনভার্ট করি তাহলে হবে 100÷8=12.5 MBps

তাহলে 12.5 MB ফাইল ডাউনলোড হয়

১ সেকেন্ডে।

অতএব 100MB ফাইল ডাউনলোড হবে

100÷12.5 =8 Sce.

অর্থাৎ 100Mbps স্পিড থেকে 100 MB সাইজের একটি ফাইল ডাউনলোড হতে সময় লাগবে ৮ সেকেন্ড।

এভাবে হিসাব হবে।

আশাকরি সবকিছু বুঝতে পেরেছেন,যদি না বুঝে থাকেন তাহলে পোস্টটি আরেকবার পড়ুন তাহলেই বুঝে যাবেন।

লেখার মাঝে কোনো প্রকার ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

ধন্যবাদ,,,,,,,

Address

Sadar
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when ONS Broadband Service, Dinajpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share