10/02/2026
সম্মানিত গ্রাহক,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ৯/০২/২০২৬ রাত ১২টা থেকে ১২/০২/২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত দেশের সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) ও ব্যাংকিং লেনদেন সীমিত পরিসরে সচল থাকবে।
উল্লেখ্য যে, নির্দেশনা অনুযায়ী সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (MFS)-এর মাধ্যমে বিল পেমেন্ট কার্যক্রম সম্পূর্ণ সচল থাকবে। কিন্তু পেমেন্ট সম্পন্ন করতে আপনাদের সম্ভাব্য সাময়িক অসুবিধার কথা বিবেচনা করে আরভি সাইবার ওয়ার্ল্ড একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সাধারণত প্রতি মাসের ১ তারিখ থেকে আমাদের বিলিং সাইকেল শুরু হয় এবং বিল পরিশোধের জন্য আমরা নির্দিষ্ট কয়েকদিন গ্রেস পিরিয়ড দিয়ে থাকি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনাদের সুবিধার্থে এই গ্রেস পিরিয়ডের সময়সীমা বৃদ্ধি করে আগামী ১৩/০২/২০২৬ রাত ১১:৫৯ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, এই সময়ের মধ্যে বিল বকেয়া থাকলেও কোনো সংযোগ বিচ্ছিন্ন করা হবে না।
এর মাঝেও যদি কোনো যান্ত্রিক ত্রুটি বা বিলজনিত কারণে আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে, তবে অনুগ্রহ করে আমাদের দ্রুত অবগত করুন। আপনাদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে আমাদের সাপোর্ট টিম সার্বক্ষণিক নিয়োজিত আছে।
ধন্যবাদান্তে,
আরভি সাইবার ওয়ার্ল্ড