20/02/2026
২০২৬ সালে CompTIA A+ কি এখনও worth it?
২০২৬ এ দাঁড়িয়ে অনেকেই একটা জিনিস নিয়ে confused
CompTIA A+ শিখে লাভ হবে তো
নাকি AI আর automation সব খেয়ে ফেলবে
এটা আসলে দারুণ একটা প্রশ্ন, কারণ এখন আর market “শুধু সার্টিফিকেট” দেখে না। Market দেখে আপনি কাজ করতে পারেন কি না।
A+ আসলে কী শেখায়, সেটা বুঝলেই answer পরিষ্কার
CompTIA A+ মানে শুধু CPU, RAM, OS এর নাম মুখস্থ করা না।
এটা হলো IT career এর ভাষা শেখা।
কেউ বলল
Laptop slow
WiFi disconnect
Blue screen
Printer কাজ করে না
Windows update stuck
এই কথাগুলোকে আপনি যদি cause এ convert করতে পারেন, সেটাই skill।
আর এই skill টাই ২০২৬ এ সবচেয়ে দরকার, কারণ সবাই tech use করছে, কিন্তু সবাই problem solve করতে পারে না।
AI এখানে threat না, test
AI আপনাকে step suggest করতে পারবে
কিন্তু আপনার হাতে যদি base knowledge না থাকে, আপনি বুঝবেনই না কোনটা right, কোনটা risky।
একটা simple example
AI বলল BIOS update দাও
আপনি যদি না বোঝেন firmware update কবে safe, কবে dangerous
তাহলে আপনি fix করতে গিয়ে damage করে ফেলবেন
এটা ঠিক সেই জায়গা, যেখানে trained technician আর random learner আলাদা হয়ে যায়।
২০২৬ এ A+ করলে কারা এগিয়ে থাকবে
যারা শুধু পড়বে না, হাত চালাবে
যারা “ঠিক করে দেখলাম হয়ে গেল” না, “কেন হলো” সেটা ধরবে
যারা issue দেখলেই guess করবে না, process follow করবে
ট্রাবলশুটিং মানে luck না
ট্রাবলশুটিং মানে method
এটা যত ভালো হবে, আপনার value তত বাড়বে
কোথায় মানুষ আটকে যায়
বেশিরভাগ মানুষ A+ কে শেষ লক্ষ্য বানায়
আসলে এটা start
A+ আপনাকে entry দেয়
Helpdesk, IT Support, Desktop Support, NOC, Field Technician
এই জায়গাগুলোতে যাওয়ার জন্য foundation দেয়
তারপর আপনি যেদিকে চাইবেন সেদিকে উঠতে পারবেন
Networking, Security, System, Cloud
এটা অনেকটা gym এর মতো
শুধু membership card থাকলে body change হয় না
workout করতে হয়
আপনি যদি seriously করতে চান, তাহলে এই ৫টা জিনিস করুন
1.MCQ এর সাথে hands on lab বাধ্যতামূলক করুন
2.VirtualBox বা VMware দিয়ে practice environment বানান
3.Common issues এর একটা notebook রাখুন, symptom, cause, fix লিখবেন
4.Interview ready হতে mock troubleshooting scenario practice করুন
5.AI ব্যবহার করবেন, কিন্তু AI কে assistant রাখবেন, driver না
Bottom line
২০২৬ এ CompTIA A+ safe কি না, সেটা market decide করবে না
আপনি কতটা practical skill build করছেন, সেটা decide করবে
আপনি যদি শুধু certificate চান, risk আছে
আপনি যদি real troubleshooting skill চান, opportunity আছে
— Team Cybernetics IT