07/10/2026
মোবাইলে ডকুমেন্ট স্ক্যান করার জন্য বেশিরভাগ অ্যাপেই অ্যাকাউন্ট খোলা লাগে, ওয়াটারমার্ক জুড়ে দেয়, নয়তো ফাইল ওদের সার্ভারে আপলোড হয়ে যায়। এই সব ঝামেলা ছাড়া পুরো অফলাইনে কাজ করার জন্য দেখতে পারেন PageSnap।
অ্যাপটির মূল বিষয় হলো প্রাইভেসী— এটি স্ক্যান করার পর কোনো ডেটা ইন্টারনেটে পাঠায় না। স্ক্যান, এডিটিং এবং টেক্সট রিকগনিশন (OCR) সবকিছুই প্রসেস হয় সরাসরি ডিভাইসের ভেতরে।
যেসব সুবিধা রয়েছে:
* সম্পূর্ণ অফলাইন ও নিরাপদ: কোনো সাইন-আপ বা অ্যাকাউন্ট লাগে না। কোনো ক্লাউড সার্ভারে ফাইল আপলোড হয় না, সবকিছু ফোনের ভেতরেই থাকে।
* ওয়াটারমার্ক ছাড়া ফুল কোয়ালিটি: ফাইলে কোনো ওয়াটারমার্ক বসে না এবং ছবির সাইজ বা কোয়ালিটিও কমে না।
* দরকারি সব মোড: সাধারণ সিঙ্গেল পেজের পাশাপাশি আইডি কার্ডের দুই পাশ এক পেজে আনা, বই স্ক্যান (দুপাশের পেজ আলাদা করা) এবং পাসপোর্ট সাইজ ছবির জন্য আলাদা মোড আছে।
* বাংলা ও ইংরেজি OCR: Tesseract এবং ML Kit দিয়ে স্ক্যান করা পেজ থেকে সরাসরি টেক্সট আলাদা করা যায়, যা অফলাইনেই কাজ করে।
* উইন্ডোজ পিসির সাথে সিঙ্ক: এদের একটি ফ্রি উইন্ডোজ অ্যাপ আছে। একই লোকাল ওয়াইফাই ব্যবহার করে সরাসরি পিসির ফোল্ডারে স্ক্যান ফাইল পাঠিয়ে দেওয়া যায়, কোনো ক্লাউডের প্রয়োজন পড়ে না। বারকোড স্ক্যান করে পিসিতে সরাসরি টাইপ করার সুবিধাও আছে।
* সহজ এক্সপোর্ট: মাল্টিপল পেজ এক ক্লিকে একটি PDF ফাইলে অথবা সিঙ্গেল পেজ JPG/PNG ফরম্যাটে সেভ করা যায়।
ডকুমেন্ট স্ক্যান করার ক্ষেত্রে যারা প্রাইভেসী নিয়ে সচেতন এবং কোনো ধরনের বাড়তি ঝামেলা বা ওয়াটারমার্ক ছাড়া পরিষ্কার স্ক্যান চান, তাদের জন্য টুলটি বেশ কাজের।