03/11/2026
সম্প্রতি নটর ডেম কলেজের ফাদার বেঞ্জামিন প্রাঙ্গণে নটর ডেম ইনফরমেশন ক্লাব আয়োজিত Tech Fest -এ JaduPc অংশগ্রহণ করেছিল আমাদের Three-in-One Gaming Edition নিয়ে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রজেক্ট ও প্রযুক্তিনির্ভর চিন্তাভাবনা উপস্থাপন করেছে এই আয়োজনে। এরই মাঝে JaduPc বুথ ঘিরে শিক্ষার্থীদের আগ্রহ, কৌতূহল ও উচ্ছ্বাস ছিল সত্যিই চোখে পড়ার মতো!
বিশেষ করে গেমিংয়ের প্রতি শুধু ছেলেদের নয়, মেয়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও আগ্রহও ছিল দারুণ। অনেকেই আমাদের Gaming Edition সম্পর্কে জানতে, সরাসরি গেম খেলে দেখতে এবং নিজেদের অভিজ্ঞতা ও ইতিবাচক মতামত জানাতে এগিয়ে এসেছে। শিক্ষার্থীদের এই আগ্রহ আমাদের জন্য ছিল দারুণ অনুপ্রেরণার।
আমরা বিশ্বাস করি, Gaming is more than just entertainment.
সঠিকভাবে ডিজাইন করা ইন্টারঅ্যাকটিভ গেম শিশু-কিশোরদের সমস্যা সমাধানের দক্ষতা, যৌক্তিক চিন্তাভাবনা, সৃজনশীলতা, মনোযোগ এবং শেখার আগ্রহ বিকাশে সহায়ক হতে পারে।
এটি শুধু আমাদের বিশ্বাস নয়। MIT (Massachusetts Institute of Technology)-এর Education Arcade এবং Media Lab-এর বিভিন্ন গবেষণা ও উদ্যোগেও গেমভিত্তিক শিক্ষার সম্ভাবনা তুলে ধরা হয়েছে। যেমন, "Lure of the Labyrinth" এবং "Vanished" প্রকল্পগুলো গেমের মাধ্যমে গণিত ও বিজ্ঞান শেখার নতুন সম্ভাবনা তৈরি করেছে।
JaduPc-এর লক্ষ্য নতুন প্রজন্মকে গেমিংয়ের ইতিবাচক, সৃজনশীল ও শিক্ষামূলক দিকগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। আমরা চাই, প্রযুক্তি হোক আনন্দের পাশাপাশি শেখা, চিন্তা করা এবং নতুন কিছু তৈরি করার মাধ্যম।
নটর ডেম ইনফরমেশন ক্লাব এবং Tech Fest-এ অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে ধন্যবাদ আমাদের এত সুন্দর অভিজ্ঞতার অংশ হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ❤️
Let's Play. Let's Learn. Let's Create!
MIT-এর গবেষণা ও সংশ্লিষ্ট উদ্যোগগুলোর লিংক আমরা কমেন্টে শেয়ার করছি।