09/12/2025
লাতিন বাংলা সুপার কাপ নামে আয়োজিত টুর্নামেন্ট এর মাধ্যমে ইতিমধ্যে দেশের সম্মান যতটুকু নষ্ট হওয়ার হয়ে গেছে। আজকে সকালে স্থগিতাদেশ আসলেও যত টুকু শোনা যাচ্ছে ক্রীড়া উপদেষ্টার হস্তক্ষেপে টুর্নামেন্ট এর শেষ ম্যাচ টি মাঠে গড়াতে পারে। ইতিমধ্যে অতিথিদের সামনে আমাদের সম্মান যা নষ্ট হওয়ার হয়ে গেছে। এখন তাদের কে যতটা সম্ভব সম্মান দিয়ে পাঠানো সম্ভব আমরা সবাই মিলে সেই চেষ্টা করলে আশা করি শেষ টা সুন্দর হবে। পরিস্থিতি এরকম শেষ ম্যাচে টিকিট সেল না হলে বাইরে থেকে আসা দল গুলোকে প্লেইনে করে দেশে পাঠানো ও সম্ভব হবে না। এমতাবস্থায় টিকিট সর্বসাধারণের হাতের নাগালে আনার কথা চলছে। টিকিট মূল্য ৫০০ টাকায় নেমে আসতে পারে। দেশের সম্মান রক্ষার্থে ব্রাজিল আর আর্জেন্টিনার ফ্যানবেইজ নিয়ে বাংলাদেশের যে সুনাম আছে সেই সুনাম রক্ষার্থে সবার উচিৎ টিকিট কেটে গ্যালারিতে গিয়ে তাদের কে প্রাপ্য সম্মান আর ভালোবাসা টুকু বুঝিয়ে দেওয়া এবং তাদের দেশে পাঠানোর প্রসেস টা সহজ করা।
বিশেষ করে অনুরোধ থাকবে ব্রাজিল আর্জেন্টিনা বেইজড ফেইসবুক কমিউনিটি গ্রুপ, পেইজ, ইনফ্লুয়েন্সার যারা আছেন আপনারা উদ্যোগ নেন। নিজ নিজ জায়গা থেকে পরিচিত সকলকে নিয়ে মাঠে আসুন। দেশের সম্মান রক্ষার্থে সব ভুলে শেষ টা সুন্দর করতে উদ্যোগ নিন।
ম্যাচটি সত্যি ই মাঠে গড়ালে আমি ব্রাজিল দলকে সমর্থন দিতে থাকব। পরিচিত বা আগ্রহীরা গ্রুপ হয়ে একসাথে যেতে চাইলে যোগাযোগ করুন।