07/08/2024
আমি Bangladesh 2.0 এর একজন গর্বিত নাগরিক। আমি গর্বিত আমাদের তরুন প্রজন্ম নিয়ে।
Bangladesh 2.0 একটি মুভমেন্ট শুরু হয়েছে, কে শুরু করেছে এটা মুখ্য নয়, কেন মুভমেন্ট টা এটা জরুরী: , এই তিনটি ভ্যালু নিয়ে এই মুভমেন্ট চলছে
* Reform: পরিবর্তন এবং পজিটিভ উন্নয়ন সকল ক্ষেত্রে পলিসি, কালচার, বিজনেস, টেকনোলজি ইত্যাদি।
* Reverse: ব্রেইন ড্রেইন রিভার্স করা এবং দেশে থাকার পরিবেশ নিশ্চিত করে দেশে থাকতেই উদ্বুদ্ধ করা এবং প্রবাসি বাংলাদেশীদের সাথে যুক্ত হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া।
* Rebuild: কঠোর পরিশ্রম করে নিজের মেধার সর্বোচ্চ কাজে লাগিয়ে এবং সর্বোচ্চ সততা নিশ্চিত করে কাজ করা
এক অনন্য বাংলাদেশের জন্যে আমাদের সকল হীনমন্যতা ঝেড়ে ফেলে, নিজেদের মেধা, পরিশ্রম, অভিজ্ঞতা, ইতিহাস থেকে শিক্ষা কাজে লাগাতে হবে। আমি বিশ্বাস করি আমাদের তরুন প্রজন্মই এক দারুন বাংলাদেশ গড়বে! বিজয় যেহেতু আমরা ছিনিয়ে আনতে পেরেছি, আমরা একটি দারুন দেশ গড়বো ইন শা আল্লাহ।
বর্তমান তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের গ্লোবাল সিটিজেন হতে হবে, তথ্য প্রযুক্তিই হতে পারে আমাদের দেশের জন্যে একটি শক্তিশালী হাতিয়ার, গত ১২-১৪ বছর ধরে আমি তরুন প্রজন্মের সাথেই কাজ করে যাচ্ছি দক্ষ জনশক্তি প্রস্তুতিতে যারা দেশি বিদেশি বিভিন্ন কোম্পানিতে কর্মরত আছেন। এবার বিজয়ের পর তরুনদের প্রতি আমার শ্রদ্ধা এবং বিশ্বাস থেকে আমি দারুনভাবে প্রভাবিত এবং অনুপ্রানিত, এবার আমার কনফিডেন্স কয়েকগুন বেড়ে গেছে।
কোটা আন্দোলনের সময়টাতে চাকরীবাজার সংকট এবং সব কিছু নিয়ে আমি গভীর ভাবে ভেবেছি, আমি যেটা মনে করি আইটি স্কিল আমাদের জন্যে দারুন একটা সম্ভাবনার জায়গা, এবং এপ্লিকেশন ডেভলপমেন্ট এবং অন্যান্য আইটি প্রফেশনাল হওয়ার জন্যে যে কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড লাগবেই এমন কোন কথা নাই, তরুন প্রজন্মের একটা বড় অংশ দক্ষতা অর্জন করেই বড় পরিসরে গ্লোবাল মার্কেটে নিজেদের কাজের মাধ্যমে গ্লোবাল সিটিজেন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারে, দেশের কর্মসংস্থানের এত বড় চাপের জায়গাও এর মাধ্যমে কিছুটা প্রশমিত হতে পারে।
Bangladesh 2.0 তে অবদান রাখার জন্যে এবং গর্বিত অংশিদার হওয়ার জন্যে আমি আমার অর্গানাইজেশন Enlight Solutions এর মাধ্যমে কিছু উদ্যোগ নেয়ার চিন্তা ভাবনা করছি যেখানে প্রায়োরিটি পাবে University এর ছাত্ররা, যারা আমাদের এই বিজয় ছিনিয়ে এনেছেন, আমি আমার অভিজ্ঞতা, মেধা এবং এই তরুনদের নিয়ে কিছু বড় স্বপ্ন বাস্তবায়ন করতে চাই, যদিও আমার ক্যাপাসিটি খুবই সীমিত তবুও আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো। কিছু জিনিস নিয়ে কাজ করছি, খুব শিঘ্রীই জানাতে পারবো সবাইকে।
-- Shirajul Mamun, Founder and CEO, Enlight Solutions