Mariom IT

Mariom IT Mariom IT, We're more than just a digital agency; We're your partner in success. Innovation in Technology Solutions.
(1)

At Mariom IT, we're more than just a digital agency; we're your partner in success. With a passion for innovation and a commitment to excellence, we offer a comprehensive suite of services to help businesses thrive in the digital landscape.

Our Expertise:
🌐 Web Design and Development: Crafting engaging, user-friendly websites that leave a lasting impression.

🛒 E-commerce Management: Maximizing your online store's potential on platforms like Shopify, WooCommerce, and more.

🛍️ Marketplace Management: Expertly handling Amazon, eBay, and Etsy stores to boost sales and visibility.

🚚 Drop Shipping E-commerce: Seamlessly managing your dropshipping store for hassle-free business operations.

🎨 Graphic Design: Transforming ideas into visually stunning designs that captivate your audience.

📈 Digital Marketing: Driving growth through SEO, PPC, email marketing, and content strategies tailored to your brand.

📱 Social Media Management: Building a strong online presence and fostering customer engagement across various platforms.

📊 Lead Generation: Fuel your sales pipeline with high-quality leads that convert into loyal customers.

💼 Virtual Assistant: Providing virtual support to help streamline your business operations and increase efficiency.

📝 Administrative Jobs: Taking care of administrative tasks so you can focus on what matters most – growing your business.

At Mariom IT, we're dedicated to delivering results that exceed expectations. Let's collaborate to transform your digital presence and achieve your business goals. Contact us today to start your journey toward success.

সমস্যা: আমি লোগো ডিজাইন করতে পারি নাসমাধান: Looka.comসমস্যা: ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করতে চাইসমাধান: Remove.bgসমস্যা: আম...
14/10/2026

সমস্যা: আমি লোগো ডিজাইন করতে পারি না
সমাধান: Looka.com

সমস্যা: ব্যাকগ্রাউন্ড অটো রিমুভ করতে চাই
সমাধান: Remove.bg

সমস্যা: আমি রঙের কম্বিনেশন ঠিক করতে পারি না
সমাধান: Coolors.co

সমস্যা: ফন্ট মিলাতে পারি না ডিজাইনে
সমাধান: Fontjoy.com

সমস্যা: আমি অটো ব্র্যান্ড আইডেন্টিটি তৈরি করতে চাই
সমাধান: Brandmark.io

সমস্যা: ইলাস্ট্রেশন বানাতে পারি না
সমাধান: Illustroke.com

সমস্যা: UI আইডিয়া তৈরি করতে চাই
সমাধান: Uizard.io

সমস্যা: আমি প্রোডাক্ট মকআপ বানাতে চাই
সমাধান: Smartmockups.com

সমস্যা: রিয়েলিস্টিক ফটো এডিট করতে পারি না
সমাধান: Photoroom.com

🚨 BREAKING: OpenAI এবার সত্যিই একটা "কর্মী" বানিয়ে ফেলেছে। 😅নাম Dots। এটা এমন একটা AI Agent যেটা ২৪/৭ চালু থাকে। ওর নিজ...
01/10/2026

🚨 BREAKING: OpenAI এবার সত্যিই একটা "কর্মী" বানিয়ে ফেলেছে। 😅

নাম Dots। এটা এমন একটা AI Agent যেটা ২৪/৭ চালু থাকে। ওর নিজের Computer, Browser, Apps আর Memory আছে।

আপনি শুধু আপনার Tools-এ Access দিবেন আর কীভাবে কাজ করেন সেটা একবার দেখিয়ে দিবেন। তারপর আপনি না থাকলেও ও নিজে থেকেই কাজ চালিয়ে যাবে।

একটা Dot যা যা করতে পারবে:
✅ Research করে দরকারি তথ্য জোগাড় করা
✅ কোনো বিষয় নিয়মিত Monitor করা
✅ কাজ আগে থেকেই গুছিয়ে রাখা
✅ আপনার Apps চালানো
✅ কাজের Context আর Memory মনে রাখা
✅ কোনো সিদ্ধান্ত বা Approval লাগলে আপনাকে জানানো

সাথে এসেছে ChatGPT Space। এখানে আপনি, আপনার টিম আর AI Agents একই জায়গায় বসে কাজ করতে পারবেন। Projects, Files আর দরকারি Context সব এক Shared Workspace-এ থাকবে।

সোজা কথায়, Dot মানে আপনার একজন Virtual Employee, আর ChatGPT Space হলো সেই Virtual Office।

আসল বদলটা কোথায়? আগে AI আপনাকে কাজে সাহায্য করত, এখন ধীরে ধীরে কাজের দায়িত্বটাই নিজের কাঁধে নিচ্ছে। এটা শুধু Productivity বাড়ানোর ব্যাপার না, আমাদের কাজ করার ধরনটাই হয়তো বদলে যাবে।

তবে একটা কথা, নতুন কর্মী যতই স্মার্ট হোক, তার কাজ একটু নজরে রাখতে হয়। AI-এর ক্ষেত্রেও তাই। দায়িত্ব দিন, কিন্তু চোখ রাখাও চালিয়ে যান। 🚀

আপনি কি Dots ট্রাই করবেন? কমেন্টে জানান।

মাত্র ৫ অক্ষরের একটা সাধারণ শব্দ, কিন্তু ভিউ ছাড়িয়ে গেছে প্রায় ৯ কোটি! ইলন মাস্ক থেকে মিস্টার বিস্ট—সবাই কমেন্ট বক্সে হা...
09/09/2026

মাত্র ৫ অক্ষরের একটা সাধারণ শব্দ, কিন্তু ভিউ ছাড়িয়ে গেছে প্রায় ৯ কোটি! ইলন মাস্ক থেকে মিস্টার বিস্ট—সবাই কমেন্ট বক্সে হাজির। অ্যাপলের নতুন সিইও-র এই একটা মাত্র পোস্ট আসলে ব্র্যান্ডিং আর নস্টালজিয়ার কত বড় এক মাস্টারক্লাস, ভেবে দেখেছেন?

স্ক্রিনশটটা খেয়াল করেছেন?

নতুন ভেরিফায়েড অ্যাকাউন্ট, বায়োতে কোনো মেকি ফুলঝুরি নেই—শুধু লেখা ‘CEO’। প্রথম পোস্টে শুধু একটি ছোট হাতের শব্দ: "hello"।

১ সেপ্টেম্বর করা এই টুইটে ভিউ প্রায় ৯ কোটি! নিচে সরাসরি কমেন্ট করেছেন Elon Musk—“Congrats!”, পাশেই MrBeast লিখছেন—“Good luck!”। বিশ্বের বড় বড় সব টেক লিডাররা অভিনন্দন জানাতে রীতিমতো লাইন ধরেছেন।

এখন প্রশ্ন হলো, কেন এই সাধারণ ‘hello’ শব্দটা নিয়ে টেক দুনিয়ায় এত মাতামাতি?

১. অ্যাপলের ৪০ বছরের ক্লাসিক নস্টালজিয়া :

যারা টেক ইতিহাসের খোঁজখবর রাখেন, তারা জানেন এই "hello" শব্দটির সাথে অ্যাপলের ডিএনএ জড়িয়ে আছে।

-১৯৮৪ সাল: স্টিভ জবস যখন বিশ্বকে বদলে দেওয়া প্রথম Macintosh উন্মোচন করেন, তখন স্টেজের কম্পিউটারের ছোট স্ক্রিনে পিক্সেল আর্টে ফুটে উঠেছিল একটাই শব্দ—"hello"।

-১৯৯৮ সাল: অ্যাপলে ফিরে এসে যখন তিনি কোম্পানিকে দেউলিয়া হওয়া থেকে বাঁচিয়ে বিখ্যাত iMac আনেন, সেটার কভারে লেখা ছিল—"hello (again)"।

John Ternus অ্যাপলের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই এই "hello" পোস্ট করে বিশ্বকে মনে করিয়ে দিলেন—কোম্পানি যেখান থেকেই ঘুরে দাঁড়িয়েছিল, অ্যাপল আজও সেই শিকড়কেই ধারণ করে। কোনো দীর্ঘ করপোরেট বুলি নয়, নিখুঁত মিনিমালিজম!

২. কে এই জন টার্নাস (John Ternus)?

টিম কুক দীর্ঘ ১৫ বছর অ্যাপলের হাল ধরে কোম্পানিকে ট্রিলিয়ন ডলারের বিশাল কোম্পানিতে পরিণত করেছেন। কুক ছিলেন মূলত Operations & Supply Chain-এর জিনিয়াস। কিন্তু তাঁর অবসরের পর এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে সরে যাওয়ার পর নতুন সিইও হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই জন টার্নাস কিন্তু পিওর ফাইন্যান্সের মানুষ নন—তিনি একজন পিওর Hardware Engineer।

-তিনি ২০০১ সালে সাধারণ ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপলে জয়েন করেন। দীর্ঘ ২৫ বছর ধরে তিনি অ্যাপলের প্রোডাক্ট ডিজাইন ও হার্ডওয়্যার টিমে কাজ করেছেন।

-আইপ্যাড, অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং ম্যাকবুকের জন্য যুগান্তকারী অ্যাপল সিলিকন (M-series Chips)—এসবের হার্ডওয়্যার লিডার ছিলেন তিনিই।

-সহজ কথায়, টিম কুক ছিলেন দারুণ একজন বিজনেসম্যান, আর জন টার্নাস হলেন খাঁটি ‘প্রোডাক্ট গাই’—ঠিক যেমনটা ছিলেন স্টিভ জবস।

৩. অ্যাপলের সামনে এখন কঠিন অগ্নিপরীক্ষা

জন টার্নাস এমন এক সময়ে দায়িত্ব নিয়েছেন যখন গুগল, ওপেনএআই আর মাইক্রোসফটের কারণে পুরো টেক দুনিয়ায় AI রেভোলিউশন চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তার এই দ্রুতগতির বাজারে অ্যাপল কিছুটা পিছিয়ে ছিল বলেই বিশ্লেষকদের দাবি।

টার্নাসের কাঁধে এখন বড় দায়িত্ব—অ্যাপলের হার্ডওয়্যার ইকোসিস্টেমের সাথে নেক্সট-লেভেল এআই কীভাবে ব্লেন্ড করা যায়, সেটা প্রমাণ করা। তাঁর এই আগমন টেক লাভারদের মনে আশা জাগাচ্ছে যে, অ্যাপল হয়তো আবার আগের মতো নজরকাড়া ও চমকপ্রদ প্রোডাক্ট বানাতে শুরু করবে।

আপনার কী মনে হয়? টিম কুকের যুগ শেষ হয়ে জন টার্নাসের হাতে অ্যাপল কি আবার স্টিভ জবসের মতো ম্যাজিক্যাল প্রোডাক্ট ফিরিয়ে আনতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান!

লাইফ কি ট্র্যাকে আছে, নাকি দিশেহারা লাগছে?ক্যারিয়ার, টাকা-পয়সা, রিলেশনশিপ আর মাইন্ডসেট যে পাঠ কোনো স্কুল বা ভার্সিটি শে...
04/09/2026

লাইফ কি ট্র্যাকে আছে, নাকি দিশেহারা লাগছে?

ক্যারিয়ার, টাকা-পয়সা, রিলেশনশিপ আর মাইন্ডসেট যে পাঠ কোনো স্কুল বা ভার্সিটি শেখায়নি, তার সব উত্তর লুকিয়ে আছে এই ৩০টি বইয়ে! ২০ থেকে ৩০ বছর বয়সের মধ্যে নিজেকে ১০ বছর এগিয়ে রাখতে এই মাস্ট-রিড লিস্টটি এখনই সেভ করে রাখুন।
৩০টি বইয়ের মাস্টার লিস্ট:

মাইন্ড বিল্ড করতে চান?
1. The Defining Decade
2. Mindset
3. The Courage to Be Disliked
4. The Body Keeps the Score
5. Maybe You Should Talk to Someone

লাইফে ব্যাক করতে চান?
1. Atomic Habits
2. Deep Work
3. Essentialism
4. Four Thousand Weeks
5. The 7 Habits of Highly Effective People

ক্যারিয়ার & কাজ ব্যালেন্স করতে চান?
1. So Good They Can't Ignore You
2. Designing Your Life
3. Range
4. The Startup of You
5. The Personal MBA

টাকা & ফাইল্যান্স ম্যানেজ করতে চান?
1. The Psychology of Money
2. The Simple Path to Wealth
3. I Will Teach You to Be Rich
4. The Millionaire Next Door
5. Die With Zero

লাইফের মিনিং বুঝতে চান?
1. Man's Search for Meaning
2. Meditations
3. Think Again
4. Sapiens
5. The Almanack of Naval Ravikant

রিলেশনালশিপ & কমিউনিকেশন ইমপ্রুভ করতে চান?
1. How to Win Friends and Influence People
2. Attached
3. Set Boundaries, Find Peace
4. Emotional Intelligence
5. Nonviolent Communication

আপনার পছন্দের বই কোনটি কমেন্টে জানান।

জুন ২০২৬ এ ChatGPT তে ভিজিট হয়েছে ৫৩৮ কোটি বার।পৃথিবীর ৫ নম্বর ওয়েবসাইট এখন এটা!একটু ভেবে দেখেন...Bing এর বয়স ১৭ বছর।...
26/07/2026

জুন ২০২৬ এ ChatGPT তে ভিজিট হয়েছে ৫৩৮ কোটি বার।
পৃথিবীর ৫ নম্বর ওয়েবসাইট এখন এটা!

একটু ভেবে দেখেন...
Bing এর বয়স ১৭ বছর।
X (Twitter) এর ২০ বছর।
Reddit এর ২১ বছর।

আর ChatGPT লঞ্চ হয়েছিল ২০২২ এর নভেম্বরে।
সাড়ে তিন বছরে সবাইকে টপকে গেলো!

তো টপ ১০ লিস্টটা কেমন দাঁড়ালো জানেন?

১. Google | ৮৪.৯ বিলিয়ন ভিজিট
২. YouTube | ২৮.৮ বিলিয়ন
৩. Facebook | ১১.১ বিলিয়ন
৪. Instagram | ৭.২১ বিলিয়ন
৫. ChatGPT | ৫.৩৮ বিলিয়ন
৬. X | ৪.৩৯ বিলিয়ন
৭. Reddit | ৪.১৭ বিলিয়ন
৮. WhatsApp | ৩.৫৮ বিলিয়ন
৯. Bing | ৩.৫৭ বিলিয়ন
১০. TikTok | ৩.৪০ বিলিয়ন

আরেকটা মজার ব্যাপার খেয়াল করেছেন?
Facebook এখনো ChatGPT এর দ্বিগুণেরও বেশি ট্রাফিক পাচ্ছে।
তাই "সোশ্যাল মিডিয়া শেষ" বলার সময় এখনো আসেনি।

কিন্তু ট্রেন্ডটা পরিষ্কার।
মানুষ আগে যে প্রশ্নগুলো Google এ সার্চ করতো,
Reddit এ জিজ্ঞেস করতো,
সেগুলো এখন সরাসরি AI কে করছে।

17/07/2026

১. কোন আইডিয়া পাচ্ছেন না? → Claude
২. ভাইরাল পোস্ট ক্রিয়েট করতে চান? → Supenli AI
৩. রিচার্সে সমস্যা হচ্ছে? → Gemini
৪. এআই ইমেজ দরকার? → ChatGPT
5. ব্রাউজার ট্যাবেই কাজ করতে চান? → Notion
৬. ওয়েবসাইট দরকার? → Manus
৭. ভিডিও এডিটিং করতে চান? → Google Omni
৮. টাইপিং করতে চান? → Codex
৯. মিটিংয়ের বিস্তারিত ভুলে গেছেন? → Granola
১০. প্রেজেন্টেশন তৈর করতে চান? → Gamma
১১. যে কোন কিছু শিখতে চান? → NotebookLM
১২. ম্যানুয়াল কাজে বিরক্ত? → Zapier
১৩. দ্রুত ডিজাইন দরকার? → Canva
১৪. এআই অ্যাভাটার লাগবে? → HeyGen
১৫. ল্যান্ডিং পেজ দরকার? → Lovable
১৬. আবার কলের বিস্তারিত জানতে চান? → Otter ai
১৭. বড় ভিডিও থেকে ছোট রিল? → OpusClip
১৮. নিজের ভয়েস ক্লোন? → ElevenLabs
১৯. মাইক্রোফোন ছাড়াই ভয়েস? → Adobe pod E.
২০. অ্যাপস তৈরি? → Anything

সেভ + ইউজ + শেয়ার.. 😊

সবাই বলেছিল, এটা শেষ। কিন্তু তারা বলেনি।আর্জেন্টিনা বলেছিল, এখনও সময় আছে।এবং সেই বিশ্বাসটাই পুরো খেলা বদলে দিয়েছিল।কার...
08/07/2026

সবাই বলেছিল, এটা শেষ। কিন্তু তারা বলেনি।

আর্জেন্টিনা বলেছিল, এখনও সময় আছে।
এবং সেই বিশ্বাসটাই পুরো খেলা বদলে দিয়েছিল।
কারণ যখন তুমি বিশ্বাস করো, তখন তোমার শরীর বুঝে যায়।

মেসি ৮৩ মিনিটে শট করল এমন বিশ্বাসে যে এটা গোল হবে। এটা ভাগ্য নয়, এটা আত্মবিশ্বাস।
রোমেরো হেডার করল এমন সাহসে যে এটা গোল হতে পারে। এটা কৌশল নয়, এটা জেদ।

এনজো ফার্নান্ডেজ শেষ মিনিটে দৌড়ল এমন সংকল্পে যে এটা শেষ নয়। এটা হার মান নয়, এটা লড়াই।
এবং এই তিনটি জিনিসই কমিয়ে গেছিল ০-২ এর পার্থক্য মাত্র এগারো মিনিটে।
এখন তোমার গল্প শুনো।

তুমি কোনো না কোনো জায়গায় ০-২ পিছিয়ে আছ। শিক্ষায়, ক্যারিয়ারে, ব্যবসায়।
এবং সবাই বলছে, এটা শেষ। তোমার সুযোগ শেষ।
কিন্তু আর্জেন্টিনা তোমাকে শিখিয়েছে কী?
শেষটা যখন বলা হয়, তখনও এগারো মিনিট বাকি থাকে।

তুমি যদি সেই এগারো মিনিটে বিশ্বাস করো, তুমি জিততে পারো।

পরীক্ষায় ফেইল করেছ দুইবার? তৃতীয় বার চেষ্টা করো। মেসির মতো বিশ্বাস করে।

জব ইন্টারভিউতে রিজেক্ট হয়েছ তিনবার? চতুর্থবার যাও। রোমেরোর মতো সাহস করে।
ব্যবসায় ২০ লক্ষ টাকা হারিয়েছ? আবার শুরু করো। ফার্নান্ডেজের মতো জেদ দিয়ে।
কারণ ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছুই শেষ না।
আর্জেন্টিনা এটা প্রমাণ করে দিয়েছে।
০-২ থেকে ৩-২। মাত্র এগারো মিনিট। এবং বিশ্বাস।
তাই এখনই সময়। সিদ্ধান্ত নেওয়ার।
তুমি কি হতাশ হবে এবং মাঠ ছেড়ে চলে যাবে? নাকি থাকবে শেষ সিগেলের জন্য?
কারণ ইতিহাস লেখে তারাই যারা থাকে।

থাকেনি তো থাকবে শুধু ইতিহাসের পিছনে, দর্শক হিসেবে। মিশর ২-০ এগিয়েছিল কিন্তু হারল। কারণ সে থেমে গিয়েছিল।
আর্জেন্টিনা ০-২ পিছিয়েছিল কিন্তু জিতল। কারণ সে থেমে যায়নি।
তুমি কোনটা হবে?

তুমি জানো, একটা সময় ছিল যখন ক্যাপভার্দে নামে কোনো ফুটবল টিম ছিল না বিশ্বকাপের আলোয়।এখন সেই টিম আছে।একটা ছোট দ্বীপ, মাত...
04/07/2026

তুমি জানো, একটা সময় ছিল যখন ক্যাপভার্দে নামে কোনো ফুটবল টিম ছিল না বিশ্বকাপের আলোয়।

এখন সেই টিম আছে।

একটা ছোট দ্বীপ, মাত্র আধা মিলিয়ন মানুষ, দারিদ্র্য সর্বত্র। কিন্তু তারা এসেছিল বিশ্বকাপে। প্রথম বার। আর যা করেছে সেটা ইতিহাস রচনা করেছে।

গ্রুপ স্টেজে স্পেইন, উরুগুয়ের মতো দলগুলোর বিরুদ্ধে অপরাজিত থেকেছে। তারপর রাউন্ড অফ ৩২ এ খেলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিরুদ্ধে।

হেরেছে ৩-২গোলে। কিন্তু সেই ম্যাচে তারা এমন ভাবে লড়াই করেছে, এমন একটা গোল দিয়েছে যা বিশ্বকাপ ইতিহাসে চিরকাল থেকে যাবে।

এখানেই আসল কথা।

ক্যাপভার্দের কাছে মেসি নেই, রোনালদো নেই, মোদ্রিচ নেই। তাদের কাছে নেই বিলিয়ন ডলার বাজেট, নেই ইউরোপীয় লিগ, নেই ট্র্যাডিশন। শুধু আছে একটা জিনিস। সংগ্রাম।

আর সেই সংগ্রাম দিয়ে তারা দেখিয়েছে, তুমি যত ছোটই হও না কেন, তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো।

এটাই তোমার জীবনের লেসন।

তুমি হয়তো ছোট শহর থেকে এসেছ। তুমি হয়তো কোনো বড় নেটওয়ার্ক নিয়ে আসনি। তোমার কাছে হয়তো সে রকম সুযোগ নেই যা বড় শহরের ছেলেদের আছে।

কিন্তু তোমার আছে যা ক্যাপভার্দের ছিল। তোমার আছে সংগ্রাম করার মানসিকতা। তোমার আছে হৃদয়।

ক্যাপ ভার্ড যখন স্পেইনের বিরুদ্ধে খেলেছিল, তখন কেউ প্রত্যাশা করেনি তারা ড্র করবে। কিন্তু করেছিল। কেউ প্রত্যাশা করেনি তারা আর্জেন্টিনার বিরুদ্ধে এত লড়াই করবে। কিন্তু করেছিল।

কারণ তারা জানত, জয় সবসময় ফলাফলে না। অনেক সময় জয়টা হয় হাল না ছাড়ার সিদ্ধান্তে।

তাই যখন তুমি প্রথম চেষ্টায় ব্যর্থ হবে, যখন তুমি দ্বিতীয় চেষ্টায় রিজেক্ট হবে, যখন তুমি তৃতীয় চেষ্টায় পড়ে যাবে , সেই সময় মনে করো ক্যাপভার্দের কথা।

একটা দল যারা প্রতিটা ম্যাচে ড্র করেছে বা হেরেছে , কিন্তু জিতেছে ইতিহাসে।

এটাই লাইফ।

এটাই আসল জয়।

চীনের এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। কারণ, স্বপ্নের বিশ্বব...
28/06/2026

চীনের এক উচ্চমাধ্যমিক শিক্ষার্থী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। কারণ, স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি হাতে পাওয়ার পর তিনি সবার সামনে তুলে ধরেন গত তিন বছরের কঠোর পরিশ্রমের সাক্ষ্য- পাহাড়সম খাতা, অনুশীলনপত্র, মডেল পরীক্ষার প্রশ্ন, ওয়ার্কশিট এবং শত শত খালি কলমের রিফিল।

এসবই তিনি ব্যবহার করেছিলেন গাওকাও পরীক্ষার প্রস্তুতির জন্য। গাওকাও হলো চীনের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, যা বিশ্বের সবচেয়ে কঠিন ও প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষাগুলোর একটি হিসেবে পরিচিত।

প্রতি বছর লাখো শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নেয়। তাদের অনেকের জীবনই কয়েক বছরের জন্য একটি নির্দিষ্ট ছকে আবদ্ধ হয়ে যায়- দিন-রাত পড়াশোনা, সপ্তাহান্তেও অতিরিক্ত ক্লাস, নিয়মিত মডেল পরীক্ষা এবং ভালো ফল করার তীব্র মানসিক চাপ।

গাওকাওর ফলাফল একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ভবিষ্যৎ শিক্ষা এবং পেশাজীবনের সুযোগকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে। তবে এই পরীক্ষাকে ঘিরে অতিরিক্ত পড়াশোনার চাপ, মানসিক অবসাদ, উদ্বেগ এবং শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা চলছে।

স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে ভর্তির চিঠি পাওয়ার পর ওই শিক্ষার্থী যখন তিন বছরের জমে থাকা খাতা ও কাগজের বিশাল স্তূপের পাশে দাঁড়িয়ে ছবি তোলেন, তখন সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনেকের কাছে এটি শুধু একটি সফল শিক্ষার্থীর ছবি ছিল না; বরং অগণিত নির্ঘুম রাত, শত শত অনুশীলন এবং অবিরাম অধ্যবসায়ের প্রতীক হয়ে ওঠে।

কোনো বড় সাফল্য হঠাৎ করে আসে না। এর পেছনে থাকে এমন অসংখ্য অদৃশ্য ত্যাগ, পরিশ্রম ও আত্মনিবেদন, যা ফলাফল ঘোষণার দিন ছাড়া খুব কম মানুষই দেখতে পায়।

Address

Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Mariom IT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mariom IT:

Shortcuts

Share

Category