Hasib Santo

Hasib Santo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hasib Santo, Web designer, Dhaka.

Freelancer | Mentor | WordPress Expert

৮ বছর ধরে ফ্রিল্যান্সিং করছি। আলহামদুলিল্লাহ, আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে যা শিখেছি, তা দিয়ে চেষ্টা করবো তরুণ সমাজকে স্কিল-ভিত্তিক করে গড়ে তোলার। 💻
আমার জন্য দোয়া করবেন।

আমিঃ  জরডান, তোমার প্রজেক্টে ভালোই টাইম লাগছে কিছু টাকা বোনাস দিয়ো। ক্লায়েন্টঃ বুকে পাথর চাপা দিয়ে তোমার কথা মেনে নিলাম ...
21/03/2025

আমিঃ জরডান, তোমার প্রজেক্টে ভালোই টাইম লাগছে কিছু টাকা বোনাস দিয়ো।

ক্লায়েন্টঃ বুকে পাথর চাপা দিয়ে তোমার কথা মেনে নিলাম

🔥 ২০২৫ সালে ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং – বোকামি নাকি সেরা ডিসিশন?২০১৮ সালে আমি যখন ওয়ার্ডপ্রেস শিখি তখন অনেকেই বলতো...
18/03/2025

🔥 ২০২৫ সালে ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং – বোকামি নাকি সেরা ডিসিশন?

২০১৮ সালে আমি যখন ওয়ার্ডপ্রেস শিখি তখন অনেকেই বলতো যে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড থাকবেনা আর অনেক কম্পিটিশন থাকবে। তখন বিশ্বের ২৩-২৪% ওয়েবসাইট ছিল ওয়ার্ডপ্রেসে।

২০২১ সালে আমি যখন ওয়ার্ডপ্রেস ট্রেইনার হিসেবে সফটেক আইটিতে জব করি তখনো অনেকে বলত যে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড থাকবেনা। কিন্তু তখনও ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো ওয়েবসাইট ছিল ৩০-৩২%।

২০২৫ সালে এআই ব্যবহার বেড়েছে, শপিফাই, ওয়েবফ্লো আরো অনেক অটোমেটিক বিল্ডার পপুলার হচ্ছে । কিন্তু এখনও ওয়ার্ডপ্রেসের মার্কেট শেয়ার হচ্ছে ৪০-৪৩%।

তার মানে যতই মানুষ ভাবুক বা বলুক যে ওয়ার্ডপ্রেস শেষ বা কাজের ডিমান্ড থাকবেন এগুলা আগেও ভুল ছিল এখনও ভুল । কেননা দুনিয়াতে যত ওয়েবসাইট আছে তার প্রায় অর্ধেকই দিয়ে করা।

আল্লাহর রহমতে ৮ বছর ধরে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি আর ফ্রিলেন্সিং করি । সেই অভিজ্ঞতা থেকে এতটুকু বলতে পারি যে আগামী ৪-৫ বছরেও ওয়ার্ডপ্রেসের ডিমান্ড কমবেনা। যত মধু, রস আসুক কিন্তু ওয়ার্ডপ্রেস রাজত্ব করবেই ইংশা-আল্লাহ।

তাই যারা ভাবছেন যে ৩-৪ মাসে দ্রুত কোন স্কিলটা শিখলে আগামী ৪-৫ বছর মাসে ৩০-৫০ হাজারের বেশি ইনকাম করা যাবে (লাখ টাকার বেশিও হতে পারে)।

তারা আল্লাহর উপর ভরসা করে ওয়ার্ডপ্রেস শেখা শুরু করে দিন। ভালো করে ডিজাইন, ডেভেলপমেন্ট আর প্রজেক্ট ভিত্তিক কাজ শিখতে পারলে ইংশা-আল্লাহ অনেক কাজ পাওয়া যাবে।

তবে শুধু এলিমেন্টর আর থিম কাস্টমাইজেশন শিখে বসে থাকলে চলবেনা।শিখতে হবে ভালো করে। প্রোপার গাইডলাইন সহকারে।

ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিলেন্সিং শুরু করবেন এরপর ধীরে ধীরে ব্যবসা বা অন্য কোন রিলেটেড স্কিল অর্জন করতে থাকবেন। ভবিষ্যতের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেওয়াই ভালো।

১০ বছর পরে ওয়ার্ডপ্রেসের ডিমান্ড থাকবে কি থাকবেনা এই গ্যারান্টি কেউ দিতে পারবেনা । তাই ১০ বছর পরের চিন্তা না করে এখন কোন স্কিল শিখলে দ্রুত ভালো একটা ইনকাম করতে পারবেন সেই চিন্তা করা ভালো নয় কি?

এছাড়াও দ্রুত ইনকাম শুরু করতে চাইলে ফেসবুক এড শিখে বাংলাদেশের মার্কেটে কাজ করতে পারেন।
কন্টেন্ট ক্রিয়েশন ভালো লাগলে সেটাও শিখতে পারেন।

মোট কোথা যা বর্তমানে ভালো চাহিদা আছে তা শিখেন টাকা ইনকাম শুরু করেন। নিজের চাহিদা পূরণ করেন। পরিবারের হাল ধরেন এরপর ভবিষ্যতের দুনিয়া নিয়ে ভাবেন।

উপরের পরামর্শ একান্তই আমার, যা আমি আমার ৭-৮ বছরের ফ্রিলেন্সিং ক্যারিয়ারের অভিজ্ঞতা থেকে শেয়ার করলাম।

আপনি আপনার মতো রিসার্চ করে নিয়েন।
বা কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন।

- হাসিব শান্ত
- ফ্রিলেন্সার ও ওয়ার্ডপ্রেস এক্সপার্ট

01/03/2025

রমাদান মুবারাক 🌙

24/10/2021

কাম কাজে মন বসতেছিলনা, ভাবলাম একটু হাওয়া খেয়ে আসা যাক

22/10/2021

আমি যে ভাবে ফুল পেজ স্ক্রিনশট নেই

21/10/2021

কেমন আছেন সবাই? আমি আবার পালাই যায়নি আপনাদের সাথে আছি এখন থেকে।
যাইহোক,
আমি যে প্রয়োজনিয় টুলস বা প্লাগিন গুলো ব্যবহার করে থাকি সেগুলো নিয়ে একটা একটা করে ভিডিও দিব ভেবেছি।

আমি তো আমার ভিডিওর প্রেমে পরে যাই কিন্তু আপনাদের মতামত ও সাজেশন দিতে পারেন যাতে পরের গুল আরো ভালো করতে পারি।
অথবা অন্য কোন কোন বিষয়ে ভিডেও দিলে আপনাদের কাজে আসবে

Youtube video link: https://youtu.be/VgKX4E6-4nU

হ্যালো, টুকি সবাইকে😝। আই থিংক সবাই ভুলে গেছেন আমাকে।আমি SEO শেখার জন্য ১ বছরের একটা ব্রেক নিয়েছিলাম।এখনো SEO শিখেই যাচ্ছ...
07/10/2021

হ্যালো, টুকি সবাইকে😝। আই থিংক সবাই ভুলে গেছেন আমাকে।

আমি SEO শেখার জন্য ১ বছরের একটা ব্রেক নিয়েছিলাম।
এখনো SEO শিখেই যাচ্ছি, শেষ নেই মেইবি এইটার😬😬

যাইহোক, বলেছিলাম আপনাদের জন্য ভিডিও বানানো শুরু করবো। আর সেটা করেছি। ভিডিও দেখে জানাবেন কেমন হয়েছে। কোন সাজেশন থাকলেও দিতে পারেন।

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কে কেমন আছেন?

আশা করছি এখন থেকে আবার রেগুলার পাবেন আমাকে যদি না আবার নতুন কিছু শেখা শুরু করি😆

ভিডিওঃ

https://youtu.be/f7izu-vbLtQ

আমার চ্যানেলঃ
https://youtube.com/channel/UCfallCLlZDKaeeUWD7W067Q

This is 2nd part of the video. make sure you have watched the first part.how to install wordpress in localhost: https://youtu.be/DhHtIGyKz5oThis video is al...

21/06/2021

ভাবছি টিউটোরিয়াল বানামু, একটা ডেমো ট্রাই করলাম।😛
কি খাচ্ছিলাম বলতে পারলে নিশ্চিত ১$ মোবাইল রিচার্জ😜

আসসালামু আলাইকুম।হ্যালো হ্যালো, হ্যালো সবাইকে, অনেকদিন পর একটা ছোট্টো অভিজ্ঞতা শেয়ার করছি।😋যখন নতুন নতুন কাজ পাচ্ছিলাম ত...
04/06/2021

আসসালামু আলাইকুম।
হ্যালো হ্যালো, হ্যালো সবাইকে, অনেকদিন পর একটা ছোট্টো অভিজ্ঞতা শেয়ার করছি।😋

যখন নতুন নতুন কাজ পাচ্ছিলাম তখন একটা ক্লায়েন্টের Astra theme কেনার প্রয়োজন ছিল কিন্তু আমি তাকে বলেছিলাম আমাকে তোমার কোন সার্ভিস চার্জ দিতে হবেনা তুমি Astra agency Bundle কেনো ১ বছরের জন্য। আমার সার্ভিস চার্জ ছিল ১২০$।

সে রাজি হয়েছিল, তখন থেকে নিয়ে এখন পর্যন্ত Astra agency bundle এর বিভিন্ন Tool একটিভ/সেল করে 1000-1200$ আরনিং করেছি।😀

একটা ক্লায়েন্টকে যাস্ট Astra Starter Template থেকে ডেমো ইমপোর্ট করে দিয়েছি আর চার্জ নিয়েছিলাম ২০০$। কন্টেন্ট ও চেঞ্জ করতে হয়নি ক্লায়েন্ট নিজেই চেঞ্জ করবে বলে।😁😁

তার মানে আমার ১২০$ ইনভেস্ট এখন রিটার্ন দিচ্ছে এছাড়া বিভিন্ন প্রজেক্টে Ultimate Addon for elementor, convert pro প্লাগিন তো হেল্প করেই। Wp-portfolio দিয়ে আমার সাইটে আমার Portfolio শো করাচ্ছি।😀

এত কথা বলার কারণ হচ্ছে, আমরা অনেকেই থিম,প্লাগিন বা অন্যান্য টুলস কিনতে চাইনা শুধু ক্র‍্যাক/নাল দিয়ে কাজ চালানোর ট্রাই করি। বা কারো থেকে ধার চাইতে থাকি। কিন্তু আমার মনে হয় সুযোগ পেলে আমাদের ইনভেস্ট করা উচিৎ। 💪

তাই বলছি, কাজের পাশাপাশি আসে পাসে তাকান। কিছু ইনভেস্ট করুন। আপনার ইনভেস্ট কিছুদিন পর আপনাকে বসে বসে টাকা দিবে। Rich Dad Poor Dad বইটি পরতে পারেন, আরো ধারণা ক্লিয়ার হবে😀

যেমন, গতকাল রাতে একটা ক্লায়েন্ট এর Astra Agency Bundle থেকে ৪ টা প্লাগিন প্রয়োজন ছিল। আমি তার থেকে ৪ টা প্লাগিনের জন্য ২০$ নিয়েছি ও লাইসেন্স কি দিয়ে একটিভ করার জন্য,

আমার চার্জ নিয়েছি ১৫$, যেটা আগে কখনো কারো থেকে নেইনি, এবার নতুন ট্রাই করলাম ফলাফল ১৫$ এক্সট্রা। আর বায়ার দিয়ে দিয়েছে সুন্দর একটা ফিডব্যাক উইথ ৫ তারকা 🙊🙊🙊।

টোটাল ৩৫$ যাস্ট ৪-৫ মিনিটে😀😀

গতবছর ও ইদের দিন কাজ করেছি এই বছর ও রাতে কাজ করতে হবে। এর নামই হচ্ছে স্বাধীন পেশা😛সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা
14/05/2021

গতবছর ও ইদের দিন কাজ করেছি এই বছর ও রাতে কাজ করতে হবে। এর নামই হচ্ছে স্বাধীন পেশা😛

সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা

19/04/2021

ক্লাইন্ট আমাকে বললো তুমি ৫০$ কেন চাও বাংলাদেশের আরেকজন তো ১০$ এ করে দিবে তার আইডি দিল আমাকে।

দেখলাম ভাইটাকে আমি নিজে Malware Remove শিখিয়েছিলাম স্কাইপে। বলেও দিয়েছিলাম ৩০-৫০$ নিতে।

ভেবেছিলাম ঈদের পরে স্পিড অপটিমাইজেশন নিয়েও লিখবো আর স্কাইপে দেখাবো। কিন্তু এখন আর তা করবোনা। এখন আমি ৮০-১৫০$ নেই স্পিড অপটিমাইজেশন এর জন্য তখন তারা ২০$ এ করে দিবে।

ফ্রিতে আর সহযে টেকনিক পেয়ে গেলে কাজের মূল্য কেউ দিবেনা বরং বাজার খারাপ করে ফেলবে।

আমার মতো ৫০+ ব্লগ আর ৪০+ ভিডিও দেখে যদি শিখতো তাহলে ঠিকই ১০$ এ কাজটা করতোনা।

বাংলাদেশের ফ্রিলান্সারদের মধ্যে জল জলা করা এক তারকা ছিলেন ফাহিম স্যার!নতুন ফ্রিলান্সারদের উৎসাহযারা কাজ শিখতে চায় তাদের ...
12/11/2020

বাংলাদেশের ফ্রিলান্সারদের মধ্যে জল জলা করা এক তারকা ছিলেন ফাহিম স্যার!

নতুন ফ্রিলান্সারদের উৎসাহ
যারা কাজ শিখতে চায় তাদের আগ্রহ
অভিজ্ঞদের ভালবাসার একটা নাম ছিলেম তিনি

গতকাল তিনি ইন্তেকাল করেন, আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আজ বাদ জুহর তার জানাজা অনুষ্ঠিত হবে।

(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)

Address

Dhaka
1711

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib Santo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasib Santo:

Share

Category