Brands 24

Brands 24 ব্যবসার বিক্রি বাড়িয়ে নিতে, ব্রান্ড করতে প্রয়োজনীয় সার্ভিস ও গাইডলাইন
We can increase your Sales Why we need more sales in Business?
A good plan.
2.

(13)

ব্যবসায় সবার আগে দরকার 'বিক্রি' কিভাবে করবো এই চিন্তা। কারণ, ব্যবসায় টিকে থাকাটা অনেক শক্তিশালী একটা ভিত্তি। আর টিকে থাকতে গেলে মুনাফা লাগবেই। এছাড়াও কোন প্রোডাক্টকে ব্রান্ড করতে গেলে খরচ আছে। এবং সেই খরচটা তুলতে গেলেও অবশ্যই বেশি বেশি সেল দরকার।
To survive more, to grow more.

To increase sales we need to do:
1. Some intensive research.
3. Focus on networking.
4. Plan for marketing.
5. Post good contents.

১. খুব ভালো একটা প্ল্যান।
যেখানে সম্ভাব্য বিপদ আপদ সম্পর্কে সলুশন আগে থেকে আছে।

২. অনেক অনেক রিসার্চ। ব্যবসা কি চলবে? প্রোডাক্টটি কি চলবে? কারা পছন্দ করবে? কেন পছন্দ করবে?

৩. যোগাযোগ ও সম্পর্ক তৈরিতে সময় দেয়া।

৪. ভালো ও শক্তিশালী মার্কেটিং প্ল্যান।
যেন অন্য অনেক প্রোডাক্ট ও সার্ভিসের ভীড়ে আমাকে চেনা যায়, বোঝা যায়।

৫. দারুন দারুন কন্টেন্ট জোগাড় করা ও পোস্ট করা।


6. Create Perfect Designs.
7. Build awesome website.
8. Severely active on Social Media.
9. Increase your online presence.
10. Maintain your business security.

We can help you on those & many more

15/11/2026

কম দামে পণ্য দিয়েও কি ক্রেতা পাচ্ছেন না?
ক্রেতাকে শুধু দাম নয়, পণ্যের মূল্য বোঝাতে শিখুন।

ব্যবসায়ীদের জন্য জরুরী হলো বিক্রি হওয়াকারণ, প্রোডাক্ট বসে থাকলে খরচ বাড়ে, প্রোডাক্ট বসে থাকলেই লস।বিক্রি হলে টাকা ঘোরে।ট...
15/11/2026

ব্যবসায়ীদের জন্য জরুরী হলো বিক্রি হওয়া
কারণ, প্রোডাক্ট বসে থাকলে খরচ বাড়ে,
প্রোডাক্ট বসে থাকলেই লস।
বিক্রি হলে টাকা ঘোরে।
টাকা যত ঘুরবে, তত বাড়বে।
এ কারণে প্রোডাক্টের বিক্রি হওয়াটাই সবচাইতে জরুরি, সবার আগে জরুরি।
আর ভুল পেজ সেটআপের কারণে,
বাজে লোগো,
বাজে ফটো,
বাজে লেখার কারণে আমাদের এই বিক্রিটাই কম হয়।
ফলে আমরা বঞ্চিত হচ্ছি ততটুকু আয় থেকে যেটা আমাদের প্রাপ্য ছিলো।
আমাদের পরিবার পরিজন বঞ্চিত হচ্ছে নূন্যতম ভালো একটা স্বচ্ছলতা থেকে।
ব্যবসা হয়ে যাচ্ছে দিন শেষে বেগার খাটুনি,
মাস শেষে লসের ধাক্কা...

তাই লস কাটাতে, বিক্রি বাড়াতে সঠিক উপায় শ্রম দিতে শুরু করুন।
কোন পরামর্শ দরকার হলে নক করুন বা কমেন্ট করুন...

একটি সফল প্রজেক্ট কখনো একজনের একার কাজ নয়! 🤝একটি ওয়েবসাইট প্রজেক্টের কথাই ধরুন।কনটেন্টের জন্য দরকার লেখক, ডিজাইনের জন্য ...
15/11/2026

একটি সফল প্রজেক্ট কখনো একজনের একার কাজ নয়! 🤝
একটি ওয়েবসাইট প্রজেক্টের কথাই ধরুন।
কনটেন্টের জন্য দরকার লেখক, ডিজাইনের জন্য দরকার ডিজাইনার, ওয়েবসাইট তৈরির জন্য দরকার ডেভেলপার। আবার পুরো কাজটি ক্লায়েন্টের লক্ষ্য অনুযায়ী এগিয়ে নিতে প্রয়োজন পরিকল্পনা ও যোগাযোগ।
আমাদের টিমে হাফিজ স্যার, রাজিব ভাই, মৌ ম্যাম, খাদিজা আপু, সাবাহ আপু, মারজানা আপু, ইমরান স্যার ও ভিডিও এডিটর ভাইয়ের মতো বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যদের সমন্বয়ের গুরুত্ব এখানেই।
প্রত্যেকের দক্ষতা ও দায়িত্ব আলাদা হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই—ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী মানসম্মত কাজ সরবরাহ করা।
Brands 24-এ আমরা শুধু আলাদা আলাদা সার্ভিস নয়, সমন্বিত মার্কেটিং সাপোর্ট দেওয়ার দিকেও গুরুত্ব দিই।
📩 আপনার পরবর্তী প্রজেক্ট নিয়ে আলোচনা করতে ইনবক্স করুন।

১ বছরের বেশি সময় ধরে আমাদের সাথে আছেন, এই সব প্রিয় ভালবাসার আপুদের কোন একটা সার্ভিস গিফট দিতে চাই।সরাসরি ডলার ছাড়া একটা ...
14/11/2026

১ বছরের বেশি সময় ধরে আমাদের সাথে আছেন, এই সব প্রিয় ভালবাসার আপুদের কোন একটা সার্ভিস গিফট দিতে চাই।
সরাসরি ডলার ছাড়া একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি থেকে আর কি গিফট পেলে আপনার উপকার হয়?
সেল বাড়ে বা কোন একটা দুশ্চিন্তা কমে?

আমরা দিতে পারবো:
১. আপনার ব্যবসার চেকআপ: যেটা করলে বোঝা যাবে:
-- সমস্যা কোথায়?
-- কেন সেল বাড়ছে না?
-- কেন ব্যবসা গ্রো করছে না?
বা
কোথায় সময় বা অর্থ ইনভেস্ট করলে আরও বেটার পজিশনে আসবে?

২. তদন্ত

৩. কোন রিসার্চ ডাটা

৪. বিজনেস গাইডলাইন: ব্যবসা বড় করতে শাখা নিতে কি করনীয়?

প্লিজ আমাদেরকে কমেন্ট করুন। আমরা ধাপে ধাপে প্রতি সপ্তাহে ১-২ জন করে করে আপনাদেরকে হেল্প করবো।
ইনশাআল্লাহ আমাদের তদন্ত ও রিসার্চের পর আপনি শুধু পর্যাপ্ত
শ্রম বা
টাকা বা
কিছু শ্রম+ কিছু টাকা
খরচ করলেই আপনার কাঙ্খিত টার্গেটে পৌছাতে পারবেন।
এরজন্য আমারে কোন সার্ভিস নেয়া শর্ত না।
এটা শুধুমাত্র এতোদিন আমাদের সাথে থাকার জন্য হাদিয়া।
অফলাইনে পাশাপাশি থাকলে মাঝেমধ্যে আমরা তরিতরকারী, টক-ঝাল-মিষ্টি এটা সেটা হাদিয়া দিতে পারতাম।
অনলাইনে আপাতত সার্ভিসটাই শেয়ার করার মতো আছে।
আর সৎ পরামর্শ হাদিয়া দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ...
কেননা সৎ পরামর্শে কেউ কেউ বিপদ থেকে বাঁচে,
কেউ উন্নতি করে...

কেন একই product different sales দেয়?একই পণ্য নিয়ে দুজন ব্যবসায়ী কাজ করছেন। দুজনের পণ্যের মান প্রায় একই, দামও কাছাকাছি। ক...
14/11/2026

কেন একই product different sales দেয়?

একই পণ্য নিয়ে দুজন ব্যবসায়ী কাজ করছেন। দুজনের পণ্যের মান প্রায় একই, দামও কাছাকাছি। কিন্তু একজনের বিক্রি ভালো, অন্যজনের বিক্রি খুবই কম।

কখনো কি ভেবেছেন, একই পণ্য হওয়া সত্ত্বেও বিক্রিতে এত পার্থক্য কেন?

এর পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ।

১. পণ্য উপস্থাপনের পার্থক্য

একজন সুন্দর ছবি, আকর্ষণীয় লেখা ও ভিডিও দিয়ে পণ্য তুলে ধরছেন। অন্যজন শুধু সাধারণ একটি ছবি পোস্ট করছেন। ফলে ক্রেতার চোখে একজনের পণ্য বেশি আকর্ষণীয় হয়ে উঠছে।

২. সঠিক ক্রেতার কাছে না পৌঁছানো

আপনার পণ্য যাদের প্রয়োজন, তারা যদি আপনার পোস্ট বা বিজ্ঞাপনই না দেখেন, তাহলে বিক্রি বাড়বে কীভাবে? সবার কাছে পৌঁছানোর চেয়ে সঠিক ক্রেতার কাছে পৌঁছানো বেশি জরুরি।

৩. বিশ্বাসের অভাব

ক্রেতা শুধু পণ্য দেখেই কেনার সিদ্ধান্ত নেন না। তিনি জানতে চান পণ্যটি কেমন, অন্য ক্রেতারা কী বলছেন এবং বিক্রেতা কতটা বিশ্বাসযোগ্য।

৪. পরিকল্পনা ছাড়া প্রচার

একজন ব্যবসায়ী নিয়ম মেনে পরিকল্পনা করে প্রচার করছেন। অন্যজন যখন ইচ্ছা পোস্ট করছেন, যখন ইচ্ছা বিজ্ঞাপন দিচ্ছেন। ফলে দুজনের ফলাফলও এক হচ্ছে না।

৫. বিজ্ঞাপনের ভুল ব্যবহার

শুধু বিজ্ঞাপনে টাকা খরচ করলেই বিক্রি বাড়ে না। কাকে বিজ্ঞাপন দেখানো হচ্ছে, কী বার্তা দেওয়া হচ্ছে এবং ক্রেতাকে কেনার জন্য কতটা আগ্রহী করা যাচ্ছে, সেটাও গুরুত্বপূর্ণ।

তাই বিক্রি কম হলেই পণ্যের মান নিয়ে চিন্তা করবেন না। আগে নিজের প্রচার, পরিকল্পনা, উপস্থাপন ও বিজ্ঞাপনের কৌশল যাচাই করুন।

মনে রাখবেন, একই পণ্য হলেও বিক্রির ফলাফল এক হবে না, যদি একজন সঠিক পরিকল্পনায় এগিয়ে যান আর অন্যজন অনুমানের ওপর নির্ভর করেন।

আমি খাদিজা, বগুড়ার মেয়ে। Brands 24-এর ক্রিয়েটিভ ডিজাইন শাখার দায়িত্বে আছি।

আমরা নতুন ও মাঝারি ব্যবসার ব্র্যান্ডিং, রিচ ও সেলস বৃদ্ধির জন্য অ্যাড, পরিকল্পনা, চেকআপ, সেটআপ এবং ক্রিয়েটিভ কনটেন্ট নিয়ে কাজ করছি।

আপনার ব্যবসায় কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন।

আপনার সমস্যাটা বুঝে সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব।

12/11/2026

আপনার পণ্য কি ক্রেতার চোখে লাগছে না?
পণ্যের মানের পাশাপাশি উপস্থাপনাটাও আকর্ষণীয় করুন।

পোস্ট হচ্ছে, সেল হচ্ছে না? 🤔আপনার পেজে পোস্ট হচ্ছে, লাইকও আসছে, কিন্তু অর্ডার আসছে না?তাহলে সমস্যা হয়তো আপনার পণ্যে নয়, ...
12/11/2026

পোস্ট হচ্ছে, সেল হচ্ছে না? 🤔
আপনার পেজে পোস্ট হচ্ছে, লাইকও আসছে, কিন্তু অর্ডার আসছে না?
তাহলে সমস্যা হয়তো আপনার পণ্যে নয়, মার্কেটিংয়ে!
কনটেন্ট, ডিজাইন, টার্গেটিং কিংবা অফার—কোথায় সমস্যা হচ্ছে, আগে সেটা খুঁজে বের করা জরুরি।
Brands 24 দিচ্ছে সাশ্রয়ী মার্কেটিং চেকআপ ও কার্যকর পরামর্শ।
📩 ইনবক্স করুন। আপনার ব্যবসার সমস্যাটা নিয়ে কথা বলি।

আচ্ছা, আপনার পেজে ফলোয়ার বাড়ানোর সবচেয়ে মজার অজুহাত কী? 😜
11/11/2026

আচ্ছা, আপনার পেজে ফলোয়ার বাড়ানোর সবচেয়ে মজার অজুহাত কী? 😜

**Content Plan ছাড়া ব্যবসা যতই চালান, একসময় গিয়ে আটকে যাবেন!**প্রতিদিন পোস্ট করছেন, নতুন নতুন পণ্যের ছবি দিচ্ছেন, অফারও ...
11/11/2026

**Content Plan ছাড়া ব্যবসা যতই চালান, একসময় গিয়ে আটকে যাবেন!**

প্রতিদিন পোস্ট করছেন, নতুন নতুন পণ্যের ছবি দিচ্ছেন, অফারও দিচ্ছেন। তারপরও ব্যবসায় আশানুরূপ ফল পাচ্ছেন না।

সমস্যাটা কোথায় জানেন?

সমস্যা হতে পারে আপনার কনটেন্ট দেওয়ার ধরনে।

অনেক ব্যবসায়ী মনে করেন, প্রতিদিন একটি করে পোস্ট দিলেই ফেসবুক থেকে ক্রেতা আসবে। কিন্তু বাস্তবতা হলো, শুধু পোস্ট করলেই মানুষ আপনার পণ্য কিনতে আগ্রহী হবে না।

মানুষ আগে জানতে চায়, আপনার পণ্যটি কেন ভালো, এটি তার কী কাজে আসবে এবং আপনার কাছ থেকেই কেন কিনবে।

এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনার পোস্টে না থাকে, তাহলে মানুষ আপনার পেজ দেখবে, হয়তো ভালোও বলবে, কিন্তু কেনার সিদ্ধান্ত নেবে না।

এখানেই দরকার সঠিক কনটেন্ট পরিকল্পনা।

আপনার পেজে এমন কিছু পোস্ট থাকতে হবে, যা মানুষকে আপনার ব্যবসা সম্পর্কে জানাবে। কিছু পোস্ট মানুষের বিশ্বাস তৈরি করবে। কিছু পোস্ট পণ্যের প্রয়োজনীয়তা বুঝিয়ে দেবে। আবার কিছু পোস্ট সরাসরি কেনার আগ্রহ তৈরি করবে।

অর্থাৎ প্রতিটি পোস্টের আলাদা কাজ থাকতে হবে।

পরিকল্পনা ছাড়া পোস্ট করলে সময় ও পরিশ্রম দুটোই ব্যয় হবে, কিন্তু ফল পাওয়া কঠিন হবে।

তাই ব্যবসার উন্নতি চাইলে শুধু কতগুলো পোস্ট দিলেন, সেটা নয়; কী উদ্দেশ্যে পোস্ট দিলেন, সেটাও ভাবুন।

**ব্যবসা বড় করতে হলে পোস্ট নয়, আগে দরকার সঠিক পরিকল্পনা।**

আমি খাদিজা, বগুড়ার মেয়ে। Brands 24-এর ক্রিয়েটিভ ডিজাইন শাখার দায়িত্বে আছি।

আমরা নতুন ও মাঝারি ব্যবসার ব্র্যান্ডিং, রিচ ও সেলস বৃদ্ধির জন্য অ্যাড, পরিকল্পনা, চেকআপ, সেটআপ এবং ক্রিয়েটিভ কনটেন্ট নিয়ে কাজ করছি।

আপনার ব্যবসায় কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন।

আপনার সমস্যাটা বুঝে সঠিক দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব।

10/11/2026

প্রতিদিন পোস্ট করছেন, ফলাফল কোথায়?
এবার শুধু পোস্ট নয়, পরিকল্পনা করে ব্যবসার প্রচার করুন।

Address

736, 9/A Satmasjid Road, Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Brands 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Brands 24:

Shortcuts

Share

Nearby computer & electronics services