01/09/2026
গত সপ্তাহটা টেক নিউজের দিক থেকে বেশ অস্থির ছিল। তিনটা acquisition-এর খবর আলাদা আলাদাভাবে চোখে পড়ল ।
NVIDIA প্রায় ১৩ বিলিয়ন ডলারে Hugging Face কিনে নিচ্ছে (খবরটা এখনো পুরোপুরি confirm না হলেও প্রায় নিশ্চিত)। Stripe সাড়ে সাত বিলিয়নে OpenRouter কিনল। আর AWS তুলে নিল DuckDB-র পুরো টিমকে।
Hugging Face মানে open-source AI-এর কেন্দ্র। OpenRouter মানে যেকোনো model-এর মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়ানোর স্বাধীনতা, vendor lock-in এড়ানোর টুল। আর DuckDB-র পুরো আকর্ষণই ছিল, ওটা আপনি নিজের ল্যাপটপে, নিজের সার্ভারে চালাতে পারেন, কোনো নির্দিষ্ট cloud-এর হাতে বন্দি না থেকে।
মানে যে তিনটা জিনিসের শক্তিই ছিল "স্বাধীনতা", সেই তিনটাই এখন বড় infrastructure কোম্পানিদের ঘরে ঢুকল। মালিকানা বদলালে ওই স্বাধীনতাটা কতদিন টেকে, এটাই আমার কাছে আসল প্রশ্ন।
আমি বলছি না acquisition মানেই সর্বনাশ। DuckDB এখনো MIT license-এই আছে, foundation-ও স্বাধীন। কিন্তু বাস্তবতা হলো, infrastructure যার হাতে, সিদ্ধান্তের রিমোটও ধীরে ধীরে তার হাতেই যায়। আজ একটা model দিব্যি ব্যবহার করছেন, কয়েক মাস পর pricing বদলায়, API policy বদলায়, default কনফিগ এমনভাবে সাজানো হয় যাতে নির্দিষ্ট একটা provider-এর দিকে সবাই ঝোঁকে। কোড তখনো চলছে, কিন্তু আপনি টের পান, আপনি আর ঠিক স্বাধীন নন।
আর এই জায়গাটাতেই আমার মনে হয় আমাদের, বাংলাদেশের ডেভেলপার আর সফটওয়্যার কোম্পানিগুলোর, একটু সতর্ক থাকা দরকার। আমরা প্রায়ই "এই API-টা জোস", "এই cloud সস্তা", "এই model সবচেয়ে স্মার্ট", এই যুক্তিতে গোটা business পুরো ওই একটা জিনিসের ওপর বসিয়ে ফেলি। Short-term-এ দারুণ সুবিধা, কিন্তু কয়েক বছর পর এটাই ভয়ংকর dependency হয়ে দাঁড়ায়।
আমার কাছে ভালো architecture-এর মানেটা সোজা: model বদলালেও app না ভাঙা, cloud বদলালেও system বন্ধ না হওয়া, provider বদলালেও ব্যবসা থেমে না যাওয়া। এজন্য শুরু থেকেই API-টা একটা abstraction layer-এর পেছনে রাখা, multi-model-এর কথা মাথায় রাখা, open standards ধরে রাখা, আর যেখানে সম্ভব self-host করার একটা রাস্তা খোলা রাখা। যারা SaaS, AI automation, ERP বা CRM বানাচ্ছেন, তাদের জন্য এটা নিছক technical decision না, এটা সরাসরি business strategy।
শেষে একটা প্রশ্ন রেখে যাই, যেটা আমার নিজেরও নিজেকে করা উচিত: আমি যে technology-র ওপর ব্যবসাটা দাঁড় করাচ্ছি, আগামীকাল ওটার মালিক কে হবে?
AI-এর ভবিষ্যৎ কে সবচেয়ে ভালো model বানাল সেটা দিয়ে নির্ধারিত হবে না। আসল ক্ষমতা থাকবে তাদের হাতে, যারা compute, cloud, data, model, গোটা stack-টার ওপর প্রভাব রাখে। আমাদের কাজটা তাই একটাই: কোনো একটা ecosystem-এর নিছক customer হয়ে না গিয়ে, নিজের স্বাধীনতাটুকু ধরে রাখা।