Learn X1

Learn X1 LearnX1 Technology Ltd. "Dream Big, Ignite Your Vision, and Lead Digitally to Transform the World." For Details Call Now : +880 1940-567973

02/11/2026

এ আই + মাকেটি ও বিজনেস নিয়ে লাইভ ব্যাচ চালু হচ্ছে ৩ মাস ব্যাপি

আমি অনেক মানুষকে দেখেছি যাদের জ্ঞানের পরিধি অনেক কম তেমন কোনো ভালো আইডিয়া নেই কিন্তু তারা কোটি কোটি টাকার ব্যবসা করছেন,...
26/10/2026

আমি অনেক মানুষকে দেখেছি যাদের জ্ঞানের পরিধি অনেক কম তেমন কোনো ভালো আইডিয়া নেই কিন্তু তারা কোটি কোটি টাকার ব্যবসা করছেন, আবার এমন অনেককে দেখেছি যাদের জ্ঞান এবং আইডিয়ার অভাব নেই কিন্তু তারা ব্যবসায় ভালো করতে পারছেন না!

এই বিষয়টি নিয়ে কারণ খোঁজা শুরু করলাম, কেন এমন হচ্ছে?

বেশ কিছুদিন খুব গভীর ভাবে চিন্তা করার পরে আমার কাছে একটা বিষয় খুব ভালো ভাবে পরিষ্কার হয়েছে সেটা হচ্ছে, যারা ব্যবসায় ভালো করছেন তাদের মূল চাবিকাঠি হচ্ছে, অ্যাকশন! তারা শুধু থিওরি আর জানার ভেতরেই সীমাবদ্ধ থাকছেন না তারা প্রচুর এক্সিকিউশন করছেন।

আর জ্ঞানী ব্যক্তিরা প্রচুর আইডিয়ার বের করেন, আইডিয়ার পেছনে প্রচুর সময় ব্যয় করেন কিন্তু এক্সিকিউশন করেন অনেক কম।

কিন্তু যাদের জ্ঞানের পরিধি কম, সে কিন্তু তার এক আইডিয়া নিয়েই কাজে লেগে পড়েছেন এবং সে ঐ এক বিষয়ের উপরেই ফোকাস থেকে এগিয়ে যাচ্ছেন।

লেখাটি লিখতে গিয়ে মাইক টাইসনের একটি উক্তি মনে পড়ে গেল, "Everyone has a plan, until they get punched in the mouth."

অনেক মানুষের কথা জানি যারা ময়লা বোতল, মাছে আঁশ এর ব্যবসা করেও কোটিপতি হয়েছেন এবং খুব ভালো ব্যবসা করছেন।

মোদ্দা কথা হচ্ছে, আপনাকে ধারাবাহিকতার সাথে অবিচল থাকতে হবে। ঝুঁকি নেয়া এবং অধ্যাবসায়ের অভ্যাস তৈরি করতে হবে নিজের ভেতর।

The money isn’t in knowing more.The money is in ex*****on.

02/09/2026

অনলাইন বিজনেসের বাজার এখন অনেক বড়, প্রতিযোগিতাও প্রচুর। অনেকেই ব্যবসায় নামছেন—কেউ বুঝে, কেউ না বুঝে। কিন্তু একটা কথা সবসময় মনে রাখবেন: আপনি যদি দীর্ঘদিন টিকে থাকতে চান, তবে বিজনেসের সঠিক গাইডলাইন শেখার কোনো বিকল্প নেই।

অজুহাত বন্ধ করে নিজের ব্রেইনে ইনভেস্ট করুন। সঠিক সিদ্ধান্ত আর পরিশ্রমের ফল আপনি দীর্ঘদিন ধরে পাবেন, ইনশাআল্লাহ।

স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পেইড মেম্বারের,যারা হালাল রিজিকের উদ্দেশ্যে সততার সাথে পরিশ্রম করছেন, আল্লাহ তাদের প্রত্যেকের ব্যবসায় বরকত দান করুন।

03/08/2026

আলহামদুলিল্লাহ!
​কমিটমেন্ট রক্ষার্থে আমি সবসময় সর্বোচ্চ চেষ্টা করি। সফলতার মালিক একমাত্র আল্লাহ তাআলা, তবে একজন সহযোদ্ধা ও পথপ্রদর্শক হিসেবে আমার জায়গা থেকে সর্বাত্মক সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাবো।
​আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন এবং ভরসা রেখেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। সততা ও আস্থার সাথে পথচলা অব্যাহত থাকুক—ইনশাআল্লাহ।
​

04/07/2026

রাত ১২:৩০।
আপনি ঘুমিয়ে স্বপ্ন দেখছেন — "একদিন আমিও করব।"
আর একদল হবু বিজনেস ওনার তখন প্র্যাকটিস করছে, নিজেদের হাতে গড়ে তুলছে নিজেদের ফিউচার।
পার্থক্যটা এখানেই — কেউ স্বপ্ন দেখে, কেউ স্বপ্নটা লাইভ করে।
এত রাতেও কেউ কাজ করে?
হ্যাঁ। কারণ রিয়েল বিজনেস ওনার হওয়ার রাস্তাটা কমফোর্ট জোনের বাইরে।
আপনি সময়ের সাথে টিকে থাকতে পারবেন তো?

03/07/2026

মার্কেটিং ও ই কমার্স বিজনেস শেখার ক্ষেত্রে আমার ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ।

📌 বিজনেসে লিড দেওয়া মানে কী?লিড দেওয়া মানে শুধু অর্ডার দেওয়া না।লিড দেওয়া মানে —১. ভিশন দেখানো 🎯মানুষ তখনই তোমাকে ফল...
28/06/2026

📌 বিজনেসে লিড দেওয়া মানে কী?
লিড দেওয়া মানে শুধু অর্ডার দেওয়া না।

লিড দেওয়া মানে —

১. ভিশন দেখানো 🎯
মানুষ তখনই তোমাকে ফলো করবে যখন সে বুঝবে তুমি কোথায় যাচ্ছ এবং তাকে কোথায় নিয়ে যেতে চাইছ।
বাস্তব কথা হলো —

Steve Jobs যখন Apple শুরু করেছিল, মানুষ তাকে পাগল বলেছিল।

কিন্তু সে তার ভিশনে অটল ছিল।

আজকে পুরো দুনিয়া তার ভিশনের ফল ব্যবহার করছে।
👉 তোমার বিজনেসের একটা স্পষ্ট ভিশন থাকতে হবে।

সেটা মানুষের সামনে বারবার তুলে ধরতে হবে।

ভিশন ছাড়া লিডার — দিকনির্দেশনা ছাড়া জাহাজের মতো।

২. বিশ্বাস তৈরি করা 🤝
আজকের ডিজিটাল দুনিয়ায় মানুষ প্রোডাক্ট কেনে না — মানুষকে বিশ্বাস করে কেনে।
একটু ভাবো —

তুমি কি কখনো এমন কারো কাছ থেকে কিছু কিনেছ যাকে তুমি বিশ্বাস করো না?

উত্তর হলো — না।
তুমি যদি প্রতিদিন ভ্যালু দাও, সৎভাবে কথা বলো, নিজের ভুলও স্বীকার করো —

তাহলে মানুষ তোমাকে বিশ্বাস করবে।
বিশ্বাস একদিনে তৈরি হয় না।

কিন্তু একটা মিথ্যায় সারাজীবনের বিশ্বাস ভেঙে যায়।

এটা মনে রেখো।

৩. নিজে আগে করো, তারপর শেখাও 💪
যে লিডার নিজে কখনো মাঠে নামেনি —

সে কখনো সত্যিকারের গাইড দিতে পারে না।
বাস্তব কথা —

কোনো সাঁতার না জানা মানুষ তোমাকে সাঁতার শেখাতে পারবে না।

ঠিক তেমনি যে নিজে বিজনেস করেনি —

সে বিজনেস শেখাতে পারে না, শুধু বই পড়তে পারে।
আমি নিজে ব্যর্থ হয়েছি, হোঁচট খেয়েছি, রাত জেগে কাজ করেছি —

তারপর সফল হয়েছি।

সেই অভিজ্ঞতাই আমার সবচেয়ে বড় সার্টিফিকেট।

৪. মানুষের সমস্যা আগে বোঝো 👂
একজন ভালো লিডার সবসময় জিজ্ঞেস করে —

"তোমার সমস্যাটা কোথায়?"

সমাধান পরে।
বাস্তবে দেখো —

একজন ভালো ডাক্তার আগে রোগীর কথা শোনে, তারপর ওষুধ দেয়।

যে ডাক্তার না শুনেই ওষুধ লেখে — সে ডাক্তার বিপজ্জনক।
বিজনেসেও একই কথা।

আগে মানুষের ব্যথাটা বোঝো।

তাহলে তুমি যা বলবে —

মানুষ সেটা বুকে ধরে রাখবে।

৫. ধারাবাহিকতা রাখো ⏳
একদিন আগুন ঝরানো পোস্ট দিলে লিডার হওয়া যায় না।
বাস্তব উদাহরণ —

জিমে একদিন ১০ ঘণ্টা ব্যায়াম করলে কি শরীর তৈরি হয়?

না। প্রতিদিন ৩০ মিনিট করলে হয়।
বিজনেসেও তাই।

প্রতিদিন, প্রতি সপ্তাহ — ধারাবাহিকভাবে ভ্যালু দিতে হয়।
মানুষ সেই মানুষটাকেই ফলো করে

যাকে সে বারবার দেখে, বারবার শুনে, বারবার অনুভব করে।
তুমি কি সেই মানুষ হতে চাও? 🔥

21/06/2026

ক্লাস শেষ হওয়ার ১ বছর পর যখন কোনো শিক্ষার্থীর কাছ থেকে এমন রিভিউ আসে, তখন সত্যি বুকটা গর্বে ভরে যায়! ❤️

জীবনের প্রথম ভিডিওতে ক্যামেরার সামনে কারো সম্পকে বলাটাও সাহস লাগে —উদ্যোক্তা বা ট্রেইনার হিসেবে এটাই আমার সবচেয়ে বড় সার্থকতা। সাময়িক লাভ নয়, মানুষের জীবনে এমন দীর্ঘমেয়াদী পজিটিভ ইমপ্যাক্ট তৈরি করতে পারাই আসল প্রাপ্তি।

এই ভালোবাসা আর বিশ্বাসের জন্য অসংখ্য ধন্যবাদ।

30/04/2026

আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় পাওয়া আর কী হতে পারে! ❤️

ব্যস্ততার মাঝেও সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার। কারণ আমি বিশ্বাস করি, বিজনেস শুধু আবেগে চলে না; প্রপার স্ট্র্যাটেজি না জানলে এখানে টিকে থাকা কঠিন। আর অন্যের ওপর নির্ভর করে বিজনেস লং টাইম সারভাইভ করা প্রায় অসম্ভব।

নিজের দক্ষতাকে এমন পর্যায়ে নিয়ে যাও যেন নিজেই নিজের পথ তৈরি করতে পারো।

17/04/2026

আলহামদুলিল্লাহ ❤️
৩ মাসের লাইভ ট্রেনিং শেষে ফিডব্যাক…

Address

Demra
Dhaka
1200

Alerts

Be the first to know and let us send you an email when Learn X1 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share