Ilm X Future

Ilm X Future “AI প্রযুক্তি ও ভবিষ্যতের প্রযুক্তিকে জানো ইসলামিক দৃষ্টিকোণ থেকে। দীন ও টেকনোলজির সমন্বয়ে, জ্ঞান চর্চার নতুন দিগন্ত।”

02/08/2025
02/08/2025

❝জ্ঞানহীন, কর্মহীন, উদ্দেশ্যহীন জীবন কেবল গবাদিপশুর জন্য, মানুষের জন্য নয়।❞
—সক্রেটিস

02/08/2025

ভোরের সৌন্দর্য যে কতটা সুন্দর তা শুধু ফজরের নামাজ পড়া লোকগুলোই বলতে পারবে।

চোখের গুনাহ করলে ৫টি ক্ষতি—১. ফরয নামাযে তাকবিরে উলা থেকে মাহরুম হবে।২. তাহাজ্জুদের নেয়ামত থেকে মাহরুম হবে।৩. রুজির বরকত...
30/07/2025

চোখের গুনাহ করলে ৫টি ক্ষতি—

১. ফরয নামাযে তাকবিরে উলা থেকে মাহরুম হবে।
২. তাহাজ্জুদের নেয়ামত থেকে মাহরুম হবে।
৩. রুজির বরকত কমে যাবে।
৪. মুখস্ত কুরআন ও দুআ ভুলে যাবে।
৫. মৃ*ত্যুর সময় ঈমানি হালাতে মৃ*ত্যু হওয়ার সম্ভবনা কমে যাবে।

উল্টো দিকে নজরের হেফাজত করতে পারলে ঈমানের মজা পাবে আর ঈমানের মধ্যে নূর হাসিল হবে।

— মাওলানা ইউসুফ কান্ধলবী (রাহি.)

30/07/2025

যে রাতে আল্লাহর কাছে কান্না করে, সে দিনের আলোতেও সম্মানিত হয়
রাতের নিস্তব্ধতা যখন সবাইকে ঘুমে আচ্ছন্ন করে, তখন কিছু মন আল্লাহর সান্নিধ্যে কাঁদে। তাদের অশ্রুই হয়ে ওঠে মরুভূমির পানির পিপাসু ফুলের মতো—নাজুক, কিন্তু মহান প্রভুর দরবারে অমূল্য।
তাহাজ্জুদ শুধু একটি নফল ইবাদত নয়; এটি হলো আত্মার গভীর থেকে উৎসারিত এক আকুতি, যা ফেরেশতাদেরও দৃষ্টি কাড়ে। রাতের কিছু অংশে তাহাজ্জুদ কায়েম কর—এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায়, তোমার রব তোমাকে ‘মাকামে মাহমুদ’ (প্রশংসিত স্থান) পর্যন্ত পৌঁছে দেবেন।" (সূরা আল-ইসরা: ৭৯)
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অবশ্যই তোমরা রাতের নামায (তাহাজ্জুদ) আদায় করবে। কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস ছিল। রাতের ইবাদাত আল্লাহ তা’আলার সান্নিধ্য অর্জনের উপায়, পাপকর্মের প্রতিবন্ধক, গুনাহসমূহের কাফফারা এবং দেহের রোগ দূরকারী।
রাতের নিস্তব্ধতায় যখন সবাই গভীর ঘুমে নিমগ্ন, তখন কেউ একজন উঠছে। তার চোখে অশ্রু, হৃদয়ে চাপা আহাজারি, আর ঠোঁটে ধীর উচ্চারণে—"ইয়া আল্লাহ!" সেই কান্না মানুষ দেখে না, কিন্তু আকাশের মালিক শুনে ফেলেন। রাসূল (স.) বলেছেন, আল্লাহ তা’আলা শেষ রাতে তার বান্দার সবচেয়ে নিকটবর্তী হন। অতএব যারা এ সময় আল্লাহর যিকর করে (নামায পড়ে ও দু’আ করে), তুমি পারলে তাদের দলভুক্ত হয়ে যাও।(তিরমিযী ৩৫৭৯)
এই দুনিয়ায় কারও কাছে কান্না মানুষকে দুর্বল করে, কিন্তু আল্লাহর কাছে কান্না মানুষকে শক্তি দেয়, মান বাড়ায়, আত্মাকে পরিশুদ্ধ করে। রাতে আল্লাহর কাছে একটুখানি কেঁদে নেন হয়তো এটাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে।

হে মানুষ, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য; কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে এবং সে (শয়তান) যেন কিছ...
28/07/2025

হে মানুষ, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য; কাজেই দুনিয়ার জীবন যেন তোমাদের কিছুতেই প্রতারিত না করে এবং সে (শয়তান) যেন কিছুতেই তোমাদের আল্লাহর ব্যাপারে প্রবঞ্চিত না করে।
(সূরা ফাতির, আয়াত নং ৫)

Allahumma Sayyiban Nafi'a
27/07/2025

Allahumma Sayyiban Nafi'a

26/07/2025

ইবলিসের পাঁচ পুত্র
প্রখ্যাত তাবেয়ি মুজাহিদ (রহ.) বলেন:

ইবলিসের পাঁচ পুত্র রয়েছে। সে তাদের প্রত্যেককে তার একটি করে কাজের দায়িত্ব দিয়েছে। তাদের নাম হলো: সাবর (ثبر), আল-আওয়ার (الأعور), মুসাওয়াত (مسوط), দাসিম (داسم) এবং যুলুনবুর (زلنبور)।
— সাবর: সে বিপদ-আপদের জন্য দায়ী। মানুষ যখন বিপদে পড়ে তখন সে তাদেরকে নির্দেশ দেয় পোশাক ছিঁড়তে, গালে চড় মারতে এবং জাহেলিয়াতের ডাক দিতে।
— আল-আওয়ার: সে যিনা-ব্যভিচারের জন্য দায়ী। সে এটাকে সুন্দর করে তোলে এবং অন্যদেরকে তা করতে আদেশ দেয়।
— মুসাওয়াত: সে মিথ্যার জন্য দায়ী। সে সংবাদ শোনে এবং তা বাজে লোকদের কাছে পৌঁছে দেয়, যারা মানুষের সমাবেশে গিয়ে মিথ্যা বলে বেড়ায়।
— দাসিম: সে স্ত্রীর দোষ স্বামীর কাছে তুলে ধরে এবং স্বামীকে তার উপর রাগান্বিত করে তোলে।
— যুলুনবুর: সে বাজারের জন্য দায়ী। সে সেখানে তার (ফিতনার) পতাকা স্থাপন করে।
(মাকায়িদুশ শাইতান লি ইবনি আবী দুনিয়া ৫৪/৩৫)

26/07/2025

❝আমরা কখনোই এতোটা ব্যস্ত নই যে আমাদেরকে সালাত ছেড়ে দিতে হবে। এটা কেবল আমাদের গুরুত্বের উপর নির্ভর করে।❞
—ড. বিলাল ফিলিপ্স

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Ilm X Future posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share