Wahid from America

Wahid from America Tanvir Wahid - IT Product Manager, USAA.
(1)

Lead Business Analyst, Western Reserve Group, IT System Analyst, TEKsystems, USA
I love to talk about education, jobs, career and immigration. Tanvir Wahid
IT Product Manager, USA
IT Lead Business Analyst
Western Reserve Group, USA
Business System Analyst
TEKsystems, USA
I love to create content on Education, Career & Immigration.

বড় দুশ্চিন্তা থেকে মুক্তি যুক্তরাষ্ট্রে Student ভিসায় যারা পড়াশোনা করতে চান? দারুন সুখবর !১৬ নভেম্বর ২০২৬ তারিখে যুক্ত...
11/18/2026

বড় দুশ্চিন্তা থেকে মুক্তি যুক্তরাষ্ট্রে Student ভিসায় যারা পড়াশোনা করতে চান? দারুন সুখবর !

১৬ নভেম্বর ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের একটি Federal District Court আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য DHS-এর প্রস্তাবিত Duration of Status (D/S) পরিবর্তনের নতুন নিয়ম সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে।
এটি আন্তর্জাতিক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা জন্য একটি বড় ইতিবাচক খবর!

এই সুখবরটি সহজে বলার চেষ্টা করছি:

🔴 প্রথমে জেনে নেই কী পরিবর্তন আনতে চেয়েছিল DHS/ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন?
DHS (Department of Homeland Security) ১৭ জুলাই ২০২৬ তারিখে একটি নতুন Final Rule প্রকাশ করেছিল।

এর মূল উদ্দেশ্য ছিল F-1 শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিনের প্রচলিত Duration of Status (D/S) পদ্ধতি বাতিল করে নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি দেওয়া।

প্রস্তাবিত নিয়ম অনুযায়ী:

1. F-1 শিক্ষার্থীদের সাধারণত সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত Admission Period দেওয়ার পরিকল্পনা ছিল।

2. কারও পড়াশোনা ৪ বছরের বেশি হলে অতিরিক্ত সময়ের জন্য USCIS-এর কাছে Form I-539 দিয়ে Extension of Stay আবেদন করতে হতো।

3. বিশ্ববিদ্যালয় পরিবর্তন, Major পরিবর্তন এবং পরবর্তী Degree Program-এ ভর্তি হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আসত।

4. একাডেমিক প্রোগ্রাম শেষ হওয়ার পর Grace Period ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করার প্রস্তাব ছিল।

অর্থাৎ, দীর্ঘদিন ধরে চলে আসা F-1 শিক্ষার্থীদের নমনীয় থাকার ব্যবস্থাটি অনেক বেশি জটিল হয়ে যাওয়ার আশঙ্কা ছিল।

🟢 এবার আদালতের রায়ে কী কী ইতিবাচক পরিবর্তন হলো?
গত ১৬ নভেম্বর আদালত DHS-এর এই Final Rule সম্পূর্ণভাবে Vacate বা বাতিল করে দিয়েছে।

এর ফলে আপাতত আগের Duration of Status পদ্ধতিই বহাল থাকছে।

এখন দেখে নেই ইতিবাচক দিকগুলো কি কি:

১. চার বছরের বাধ্যবাধকতা থাকছে না।
আগের নিয়ম অনুযায়ী শিক্ষার্থীরা তাদের একাডেমিক প্রোগ্রামের শর্ত পূরণ করে F-1 Status বজায় রাখতে পারতেন। এখন সেই D/S ব্যবস্থাই বহাল থাকছে।

২. USCIS-এর কাছে নতুন Extension আবেদন করার প্রয়োজন হচ্ছে না।
শুধুমাত্র নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কারণে I-539 আবেদন করার নতুন বাধ্যবাধকতা থাকছে না।

৩. Bachelor’s থেকে Master’s, Master’s থেকে PhD করার ক্ষেত্রে স্বস্তি।
পরবর্তী Degree Program-এ যাওয়ার ক্ষেত্রে প্রস্তাবিত নতুন বিধিনিষেধ কার্যকর হচ্ছে না। অবশ্যই বিদ্যমান F-1 ও SEVIS নিয়ম মেনে চলতে হবে।

৪. University Transfer-এর ক্ষেত্রে স্বস্তি।
এক বিশ্ববিদ্যালয় থেকে অন্য বিশ্ববিদ্যালয়ে Transfer করার ক্ষেত্রে নতুন প্রস্তাবিত বিধিনিষেধ কার্যকর হচ্ছে না।

৫. Major বা Academic Program পরিবর্তনের সুযোগ থাকছে।
আগের নিয়ম অনুযায়ী যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণ করে শিক্ষার্থীরা Academic Program পরিবর্তন করতে পারবেন।

৬. OPT এবং STEM OPT প্রক্রিয়া আগের মতোই থাকছে।
নতুন Fixed Admission Period-এর কারণে USCIS-এর কাছে অতিরিক্ত Stay Extension আবেদনের যে প্রস্তাব ছিল, সেটি কার্যকর হচ্ছে না। OPT ও STEM OPT-এর বিদ্যমান যোগ্যতা এবং নিয়ম বহাল রয়েছে।

৭. ৬০ দিনের Grace Period বহাল থাকছে।
প্রস্তাবিত ৩০ দিনের পরিবর্তন কার্যকর হচ্ছে না। বিদ্যমান নিয়ম অনুযায়ী যোগ্য F-1 শিক্ষার্থীরা প্রোগ্রাম শেষ হওয়ার পর সাধারণত ৬০ দিনের Grace Period পাবেন।

এই মামলায় NAFSA, Presidents' Alliance on Higher Education and Immigration এবং কয়েকটি শিক্ষা ও শ্রমিক সংগঠন DHS-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছিল।

শেষ পর্যন্ত আদালত Plaintiffs-দের পক্ষে Summary Judgment দিয়েছে এবং সরকারের আবেদন প্রত্যাখ্যান করেছে।

🇺🇸 যারা বাংলাদেশ থেকে নতুন F-1 Visa নিয়ে আমেরিকায় আসতে চান, তাদের জন্য কী বার্তা?
আমার মতে, এই রায় তাদের জন্যও অত্যন্ত ইতিবাচক খবর।
আপনি যদি বাংলাদেশ থেকে আমেরিকায় Bachelor’s, Master’s অথবা PhD করতে আসার পরিকল্পনা করেন, তাহলে শুধুমাত্র এই Duration of Status পরিবর্তনের প্রস্তাব নিয়ে আপাতত দুশ্চিন্তা করার কারণ নেই।

⚠️ সামনে কি আবার পরিবর্তন আসতে পারে?
হ্যাঁ, একটি বিষয় মাথায় রাখতে হবে।
DHS চাইলে এই রায়ের বিরুদ্ধে Higher Court-এ Appeal করতে পারে।
যদি ভবিষ্যতে সরকার Appeal করে এবং Higher Court-এ জয়ী হয়, অথবা নতুন কোনো আইনি আদেশ আসে, তাহলে পরিস্থিতি আবার পরিবর্তিত হতে পারে।

তবে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত সর্বশেষ অবস্থা হলো: DHS-এর নতুন নিয়ম আদালত বাতিল করেছে এবং পুরোনো Duration of Status পদ্ধতি বহাল রয়েছে।

অর্থাৎ, ভবিষ্যতের সম্ভাব্য আইনি লড়াইয়ের আশঙ্কায় বর্তমান ইতিবাচক সিদ্ধান্তকে উপেক্ষা করার কোনো কারণ নেই।

❤️ শেষ কথা -
১৬ নভেম্বরের এই আদালতের রায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি বড় স্বস্তির খবর।
আমেরিকার আন্তর্জাতিক শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থী নন, তারা এই দেশের শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

যারা আমেরিকায় পড়াশোনা করতে চান, তাদের বলব—সঠিক তথ্য জানুন, পরিকল্পনা করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান।

তথ্যসূত্র:
- NAFSA – Latest Legal Update on Duration of Status
- NAFSA – November 16 Court Verdict
- Brown University – November 17 Student Immigration Update

Disclaimer: এই পোস্টটি প্রকাশিত আদালতের রায় ও সংশ্লিষ্ট তথ্যের ভিত্তিতে সাধারণ তথ্য প্রদানের উদ্দেশ্যে তৈরি। এটি কোনো আইনি পরামর্শ নয়। ব্যক্তিগত Immigration পরিস্থিতির জন্য Immigration Attorney অথবা আপনার বিশ্ববিদ্যালয়ের International Student Office-এর পরামর্শ নিন।




11/17/2026

বাড়ির পেছনের লেকে কানাডিয়ান রাজহাঁসের এমন সুন্দর ল্যান্ডিং—এক অপূর্ব মুহূর্ত!

আমেরিকায়  উচ্চশিক্ষা: স্বপ্ন, বাস্তবতা ও চ্যালেঞ্জ (F-1 স্টুডেন্টদের জন্য) 🇺🇸আমেরিকায় পড়াশোনা অনেকেরই স্বপ্ন। বিশ্বমা...
11/15/2026

আমেরিকায় উচ্চশিক্ষা: স্বপ্ন, বাস্তবতা ও চ্যালেঞ্জ (F-1 স্টুডেন্টদের জন্য) 🇺🇸
আমেরিকায় পড়াশোনা অনেকেরই স্বপ্ন। বিশ্বমানের পড়াশুনা, বিশ্ববিদ্যালয়, গবেষণা আর উন্নত জীবনের হাতছানি অনেককে টানে। কিন্তু এই স্বপ্নের পেছনে যে কঠিন বাস্তবতা আছে, সেটা অনেকেই আসার আগে জানেন না। যারা আসার পরিকল্পনা করছেন, তাদের জন্য কিছু কথা খোলামেলা বলছি।
১. পড়াশোনা আর কাজ একসাথে সামলানো - বেশিরভাগ স্টুডেন্টকেই টিউশন ফি, বাসা ভাড়া আর থাকা-খাওয়ার খরচ চালাতে কাজ করতে হয়। F-1 ভিসায় সেমিস্টার চলাকালীন সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা ক্যাম্পাসে কাজ করা যায়। কিন্তু সত্যি বলতে, এই ২০ ঘণ্টার আয় দিয়ে টিউশন ফি আর থাকার খরচ মেটানো প্রায় অসম্ভব।
এই চাপে অনেকে ক্যাশে কাজ করেন, অর্থাৎ "আন্ডার দ্য টেবিল" কাজ। এটা আইনত পুরোপুরি অবৈধ এবং খুব বড় ঝুঁকি। ধরা পড়লে আপনার স্টুডেন্ট স্ট্যাটাস বাতিল হতে পারে, SEVIS টার্মিনেট হতে পারে, এমনকি দেশে ফেরত পাঠানো হতে পারে। ভবিষ্যতে OPT, H-1B বা গ্রিন কার্ডের আবেদনেও এটা মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। তাছাড়া এসব জায়গায় প্রায়ই কম মজুরি দেওয়া হয়, আর অন্যায় আচরণ হলেও আপনার আইনি সুরক্ষা থাকে না। কয়েকশো ডলারের জন্য পুরো ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা কখনোই বুদ্ধিমানের কাজ না। তাই আসার আগেই খরচের বাস্তব পরিকল্পনা করুন: স্কলারশিপ, অ্যাসিস্ট্যান্টশিপ (TA/RA) আর পরিবারের সাপোর্ট।
২. পড়াশোনা শেষে চাকরি পাওয়া সহজ না - শুধু ডিগ্রি থাকলেই চাকরি হয় না। চাকরির বাজারে প্রতিযোগিতা খুব কঠিন। আপনি যদি অসাধারণ মেধাবী না হন, পড়াশোনায় মনোযোগী না থাকেন এবং বাজারে চাহিদা আছে এমন স্কিল (টেকনিক্যাল স্কিল, ইন্টার্নশিপ, প্রজেক্ট, কমিউনিকেশন) তৈরি না করেন, তাহলে চাকরি পাওয়া কঠিন হবে। প্রথম দিন থেকেই ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে।
৩. OPT-তে চাকরি পাওয়া খুবই চ্যালেঞ্জিং - OPT-র সময়সীমা নির্দিষ্ট, আর বেকার থাকার দিনেরও একটা সীমা আছে। অনেক কোম্পানি ভবিষ্যতে স্পনসর করতে হবে ভেবে আন্তর্জাতিক স্টুডেন্টদের নিতে চায় না। আপনার নেটওয়ার্ক (প্রফেসর, অ্যালামনাই, LinkedIn, ক্যারিয়ার ফেয়ার) ভালো না হলে এবং চাহিদাসম্পন্ন স্কিল না থাকলে OPT-তে চাকরি পেতে গুরুতর সমস্যায় পড়বেন। অনেকে সময় ফুরিয়ে যাওয়ার চাপে মানসিকভাবে ভেঙে পড়েন।
৪. H-1B স্পনসরশিপ: আরেকটি বড় বাধা - চাকরি পেলেই শেষ না। দীর্ঘমেয়াদে কাজ করতে সাধারণত H-1B ভিসা লাগে। এতে কয়েকটা বড় সমস্যা আছে:
* স্পনসর পাওয়া কঠিন: সব কোম্পানি স্পনসর করে না। এতে আইনি খরচ, সময় আর ঝামেলা থাকে, আর সাম্প্রতিক নীতির পরিবর্তনে খরচ ও প্রক্রিয়া আরও কঠিন হয়েছে।
* লটারির অনিশ্চয়তা: স্পনসর পেলেও H-1B-র সংখ্যা সীমিত, আবেদন তার চেয়ে অনেক বেশি। ফলে অনেক যোগ্য মানুষও বছরের পর বছর সিলেক্ট হন না।
* নিয়োগকর্তার ওপর নির্ভরতা: H-1B-তে আপনার স্ট্যাটাস চাকরির সাথে বাঁধা। চাকরি গেলে নতুন চাকরি খোঁজার জন্য খুব অল্প সময় পাওয়া যায়।
* নীতির অনিশ্চয়তা: ইমিগ্রেশন নীতি প্রায়ই বদলায়, তাই আগে থেকে পরিকল্পনা করাও কঠিন।
তাই STEM ডিগ্রি (এতে OPT-র মেয়াদ বেশি পাওয়া যায়, ফলে লটারিতে বেশিবার চেষ্টা করা যায়) আর এমন প্রতিষ্ঠান বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, যারা স্পনসর করে বলে পরিচিত।
৫. গ্রিন কার্ড: অবিশ্বাস্য রকম কঠিন পথ. পড়াশোনা থেকে চাকরি, তারপর গ্রিন কার্ড। এই পথটা অনেক লম্বা আর ধৈর্যের পরীক্ষা।
* নিয়োগকর্তাকে সাধারণত PERM লেবার সার্টিফিকেশনের মতো জটিল প্রক্রিয়ায় যেতে হয়, যাতে অনেক সময় লাগে।
* দেশভিত্তিক কোটা আর ভিসা বুলেটিনের কারণে অপেক্ষা কয়েক বছর থেকে শুরু করে কিছু দেশের ক্ষেত্রে এক দশকেরও বেশি হতে পারে।
* এই পুরো সময়টা আপনাকে বৈধ স্ট্যাটাস ধরে রাখতে হবে। চাকরি বদলানো, কোম্পানিতে লে-অফ হওয়া, যেকোনো কিছু প্রক্রিয়াটা জটিল করে দিতে পারে।
* EB-1 বা NIW (National Interest Waiver) এর মতো বিকল্প পথ আছে, কিন্তু সেগুলোর জন্য শক্তিশালী গবেষণা, প্রকাশনা বা অসাধারণ অর্জন দরকার।
অনেকে ১০-১৫ বছর আমেরিকায় থেকেও গ্রিন কার্ডের অপেক্ষায় থাকেন। এটাই বাস্তবতা।
তাহলে কি আসবেন না? অবশ্যই আসবেন, তবে প্রস্তুতি নিয়ে! এই লেখার উদ্দেশ্য ভয় দেখানো না, সচেতন করা। যারা সত্যিকারের স্টুডেন্ট, যাদের মেধা আছে, যারা পড়াশোনা আর ক্যারিয়ারের ব্যাপারে মনোযোগী, কঠোর পরিশ্রম করতে রাজি এবং ধৈর্য ধরতে জানেন, তাদের জন্য আমেরিকা এখনো সম্ভাবনার দেশ। শত শত বাংলাদেশি এই কঠিন পথ পাড়ি দিয়ে আজ এখানে সফল ইঞ্জিনিয়ার, গবেষক, ডাক্তার, কনসালট্যান্ট, আর এখানেই স্থায়ী হয়েছেন।

নিউ ইয়র্ক থেকে ভাই, বোন, ভাতিজা, ভাইগ্না-ভাগ্নি সব মিলে ২৩ জন আমার বাসা ওহাইওতে দারুণ একটা সময় কেটেছে । আসলে আমেরিকা আ...
11/13/2026

নিউ ইয়র্ক থেকে ভাই, বোন, ভাতিজা, ভাইগ্না-ভাগ্নি সব মিলে ২৩ জন আমার বাসা ওহাইওতে দারুণ একটা সময় কেটেছে । আসলে আমেরিকা আমাদের ফ্যামিলির জন্য বাংলাদেশের মতোই! আলহাদুল্লিয়াহ ।

11/12/2026

পুলিশের সবাইকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে!

সম্ভবত ১২ বছর আগে দুই ভাতিজার সাথে!
11/12/2026

সম্ভবত ১২ বছর আগে দুই ভাতিজার সাথে!

11/11/2026

আমেরিকায় পড়াশুনার জন্য বা ভিজিট ভিসায় যাওয়া এখন ঠিক হবে কিনা ?

আজকের Halloween পার্টি!
11/01/2026

আজকের Halloween পার্টি!

11/01/2026
10/29/2026

আমেরিকার ভিসা ইন্টারভিউতে যে ভুলটি মারাত্মক বিপদ ডেকে আনতে পারে !


Address

New York, NY

Alerts

Be the first to know and let us send you an email when Wahid from America posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Wahid from America:

Shortcuts

Share