Cellular Care & Repair

Cellular Care & Repair Technologically

05/23/2026

07/13/2022
BREAKING: NASA - National Aeronautics and Space Administration's newest image from the Webb telescope shows Stephan's Qu...
07/12/2022

BREAKING: NASA - National Aeronautics and Space Administration's newest image from the Webb telescope shows Stephan's Quintet, a group of five galaxies located 290 million light-years away.

According to the space agency, the image "contains over 150 million pixels and is constructed from almost 1,000 separate image files."

Complete live updates from this extraordinary new look at our universe: https://abcn.ws/3PncxdQ

Courtesy: abcnews.

✿ এলো স্যামসাংয়ের গ্যালাক্সি এস৩==>  গত বৃহস্পতিবার উন্মোচিত হলো স্যামসাং গ্যালাক্সি এস৩। লন্ডনে স্যামসাংয়ের প্রদর্শনী অ...
05/04/2012

✿ এলো স্যামসাংয়ের গ্যালাক্সি এস৩


==> গত বৃহস্পতিবার উন্মোচিত হলো স্যামসাং গ্যালাক্সি এস৩। লন্ডনে স্যামসাংয়ের প্রদর্শনী অনুষ্ঠানে স্মার্টফোনটি জনসমক্ষে উন্মোচিত হল। আগামী ২৯ মে এটি ইউরোপের বাজারে ছাড়া হবে।

আকর্ষণীয় ডিজাইন এবং ৪ দশমিক ৮ ইঞ্চি স্ক্রিনের এ হেন্ডসেটটি স্মার্টফোনের বাজারে স্যামসাংকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

এক্সিনোস ৪ কোয়াড চিপ সিস্টেমের (এসওসি) এই নতুন মোবাইলটি স্যামসাং গ্যালাক্সি এস২ এ ব্যবহৃত ডুয়ালকোর এক্সিনোসের বিবর্তিত রূপ। স্যামসাংয়ের অন্যান্য স্মার্টফোনের মতো এটিও চলে অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে।

নতুন এই এক্সিনোসের চারটি এআরএম করটেক্স এ৯ সমন্বিতভাবে গতি দেবে সর্বনিম্ন ২০০ মেগাহার্জ থেকে সর্বোচ্চ এক দশমিক চার গিগাহার্টজ পর্যন্ত।

সাধারণ কাজের সময় প্রতিটি কোর আলাদা পাওয়ার গেটে কাজ করতে পারে। ফলে অন্য কোরগুলোর ওপর কোনো বাড়তি চাপ পড়বে না। উপরন্তু প্রতিটি কোর নিজস্ব ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সিতে কাজ করে।

গ্রাফিক্স প্রসেসিং ইউনিটটি আগের এআরম এর মালি-৪০০/এমপি৪ আছে। তবে এর সঠিক ক্লক স্পিড জানাতে পারেনি কর্তৃপক্ষ। এতে আরো আছে এক্সিনোস ডুয়াল কোরের মতোই একটি ডুয়াল চ্যানেল এলপিডিডিআর২ মেমোরি কন্ট্রোলা যা পুরো এসওসি’র জন্য যথেষ্ট। এ দু’টির সমন্বয়ে আশা করা যাচ্ছে গ্রাফিক্সে এটি এনভিডিয়া’র টেগরা৩’র চেয়ে ভাল কাজ করতে পারবে।

স্মার্টফোনের বাজারে চমক লাগানো স্যামসাংয়ের এ নতুন ডিভাইসটি ভারতে আগামী জুনে উন্মোচিত হবে বলে জানা গেছে।

vidio link:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=otmpX6vjD3s

-------------------------------------+
05/03/2012

-------------------------------------
+

++ উপকারী ফল বেল:--------------------------
05/03/2012

++ উপকারী ফল বেল:
--------------------------

++ এক বোঁটায় ৩৮ লাউ!নাটোর: আর পাঁচটা লাউগাছের মতোই সাধারণ একটি লাউগাছ। তবে অস্বাভাবিক বিষয় হচ্ছে, এ গাছের একটি বোঁটাতেই...
05/03/2012

++ এক বোঁটায় ৩৮ লাউ!


নাটোর: আর পাঁচটা লাউগাছের মতোই সাধারণ একটি লাউগাছ। তবে অস্বাভাবিক বিষয় হচ্ছে, এ গাছের একটি বোঁটাতেই ধরেছে ৩৮টি লাউ!

নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের নওদাপাড়া গ্রামের চা-দোকানি ছলিমুদ্দিনের বাড়ির ওই লাউগাছটির প্রতি এখন প্রতিবেশীদের অশেষ কৌতূহল।

ছলিমুদ্দিনের বাড়িতে অবস্থিত সিসিডিবি-সিপিআরপি’র আদর্শ মহিলা ফোরাম ঘরের ছাউনিতে ডালপালা ছড়িয়ে আছে লাউগাছটি।

নিজ হাতে লাগানো লাউ গাছের ১টি বোঁটায় ৩৮টি লাউ ধরায় খুবই খুশি ছলিমুদ্দিনের স্ত্রী আম্বিয়া বেগম (৪০)।

এ ব্যাপারে গৃহবধূ আম্বিয়া বলেন, ‘আমি খুবই খুশি। আরও খুশি হতাম, যদি এটাকে সারাজীবন স্মৃতি করে রাখতে পারতাম’।

এ ব্যাপারে নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নারায়ণ চন্দ্র বসাক জানান, এটা অস্বাভাবিক হলেও আনব্যালান্স জিন অর্থাৎ অসামঞ্জস্য জিনের বৈশিষ্ট্য বলা যেতে পারে। শুধু গাছ নয়; মানবদেহের ক্ষেত্রেও এমনটি ঘটতে পারে বলে জানান তিনি।

05/02/2012

+ wow.......... 1111 !

------------------++ ভিক্ষুক ++------------------ভিক্ষুক: আম্মা, কিছু চাল দিবেন?গৃহকর্ত্রী: না, না, বাড়িতে চাল নেই।ভিক্ষ...
05/02/2012

------------------
++ ভিক্ষুক ++
------------------


ভিক্ষুক: আম্মা, কিছু চাল দিবেন?
গৃহকর্ত্রী: না, না, বাড়িতে চাল নেই।
ভিক্ষুক: তাহলে ২ টা টাকা দেন আম্মা।
গৃহকর্ত্রী: ১ টা টাকাও নেই।
ভিক্ষুক: তাহলে পুরনো কোনো জিনিস, ছেঁড়া-ফাটা জামা-জুতো...?
গৃহকর্ত্রী: বললাম তো, বাড়িতে কিছুই নেই।
ভিক্ষুক: তাহলে মা বাড়িতে বসে আছেন কি করতে? আমার মতো একটা থালা নিয়ে রাস্তায় নাইমা পড়েন।

এমন মজার মজার জোকস পেতে চাইলে -->গোপাল ভাঁড় - The Gental Man

++ ই-বুকের প্রবৃদ্ধি ৫৪ ভাগ!ডিজিটাল বই বিক্রিতে রেকর্ড গড়েছে ২০১১ সাল। ২০১০ সালের তুলনায় ২০১১ সালে ডিজিটাল বই বিক্রির পর...
05/02/2012

++ ই-বুকের প্রবৃদ্ধি ৫৪ ভাগ!

ডিজিটাল বই বিক্রিতে রেকর্ড গড়েছে ২০১১ সাল। ২০১০ সালের তুলনায় ২০১১ সালে ডিজিটাল বই বিক্রির পরিমাণ বেড়েছে ৫৪ ভাগ। অর্থের হিসাবে তা ২৪ কোটি ৩০ লাখ ইউরো। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

অনলাইন পাঠক সংস্কৃতিতে ই-বুক কনটেন্ট ডাউনলোড এবং পাঠের পরিমাণ অপ্রত্যাশিত হারে বেড়েছে। ২০০৭ সালের তুলনায় এ বেড়ে হয়েছে তিন গুণ। পাবলিশার অ্যাসোসিয়েশন (পিএ) সূত্র বার্ষিক প্রতিবেদনে (ইয়ার বুক) এ সব তথ্য তুলে ধরেছে।

এ মুহূর্তে পুরো বিশ্বের বই বিক্রির ৮ ভাগ দখলে নিয়েছে ডিজিটাল বুক। ২০১০ সালে এ সংখ্যা ছিল ৫ ভাগেরও কম।। এর বিপরীতে কাগুজে বই বিক্রির পরিমাণ কমেছে ২ ভাগ। অর্থের হিসাবে এর পরিমাণ ৩২০ কোটি ইউরো।

পাবলিশার অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী রিচার্ড মোলেট জানান, একদিকে কমেছে কাগুজে বইয়ের বিক্রি। ঠিক তার বিপরীতে রেড়েছে ই-বুক এবং ডিজিটাল প্রকাশনার কাটতি এবং কদর।

ব্রিটিশ পাঠকদের কাছে মলাটে বইয়ের তুলনায় ই-বুকের চাহিদা এখন তুঙ্গে। এরই মধ্যে গত তিন বছরে এ শিল্পের প্রবৃদ্ধি ৫০ ভাগ অতিক্রম করেছে। আগামী সময়েও এ ধারা অব্যাহত থাকবে। ফলে প্রকাশনা শিল্পের নতুন সংস্কৃতির চাপে পড়েছে বিশ্বের খ্যাতনামা সব প্রকাশনা সংস্থাগুলো।

এ ছাড়াও বিদেশে মহাসড়কের পাশে বইয়ের দোকানগুলোতে দারুণ কাটতি ছিল। কিন্তু ক্রমেই এ চাহিদা কমতে শুরু করে। ২০০৬ সাল থেকে গত ৬ বছরে মহাসড়কের (স্ট্রিট বুক স্টোর) পাশের বই বিক্রির ২ হাজার দোকান তাদের ব্যবসা গুটিয়ে নিয়েছে।

ফলে কাগুজে বই এবং প্রকাশনা ক্রমেই ডিজিটাল ই-বুকের কাছে ধরাশায়ী হচ্ছে। গত এক বছরে ডিজিটাল কনটেন্ট খাতে ৫৪ ভাগ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এমনটাই বলছেন সংশ্লিষ্ট বাজার গবেষণাপ্রতিষ্ঠান এবং বিশেষজ্ঞেরা।

Address

Avondale, AZ
85323, 85392

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cellular Care & Repair posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share