18/08/2024
টানা ১৮ বছর আপনার কোন ত্যাগ নাই, আরামসে ব্যবসা করছেন, বানিজ্য করছেন, এখন সবার আগে মিছিলে দাঁড়াইয়া যান?
সাদা কড়কড়ে পান্জাবীটা ছিঁড়ে ফেলতে কিন্তু ত্যাগীরা দ্বিতীযবার চিন্তা করবে না!
মনে রাখতে হবে, এটা ৫ বছরের বিরোধী দল ছিলো না! এইটা কিন্তু ১৮ বছরের হিসাব নিকাশ!
অতিউ্ৎসাহী হয়ে উঠবেন না! দলকে প্রশ্নের সম্মুখীন করবেন না!
নিজের গ্রুপ ভারী করার জন্য, যাকে তাকে সামনে দাঁড় করিয়ে দিবেন না!
ত্যাগীদের চোখের ভাষা বুঝতে চেষ্টা করুন! ওদের কিন্তু জীবনটা ছাড়া আর কিছু অবশিষ্ট নাই!
ত্যাগীরা তেল মারবে না। ত্যাগীরা তেল মারে না! নীরবে নিভৃতে চলে যাবে! একজন সাচ্চা ত্যাগী নেতাকর্মীর দীর্ঘশ্বাস বড় ভয়ংকররুপে ফিরে আসতে পারে!
ত্যাগীরাও মার্জিত থাকুন! এক পাতিল দুধে এক ফোটা আবর্জনা পরলে পুরো পাতিলের দুধ নষ্ট হয়ে যায়! উত্তেজনা বসৎ এমন কিছু করে বসবেন না যেন আপনার ত্যাগ ধুলায় লুটিয়ে পরে!
বানীতে, এজমল হোসেন পাইলট ভাই।