Mr sani

Mr sani All wives want her husband to be with her, but instead of me, I want my wife to stay with me

18/11/2025
15/05/2025

my home

রাত ৩:০০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৮০, সাথে শুধু স্ত্রী।জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খা...
13/01/2025

রাত ৩:০০ টায় রোগীটা মারা গেল। বয়স প্রায় ৮০, সাথে শুধু স্ত্রী।

জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন? রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা। ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে। উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-
" আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে। এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়!
রাত ৩:০০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ! কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!
আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে? আজান দিতে আর কতক্ষণ?
আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৮০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে। শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।
আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই!

ড. তপন দা লিখেছেন এই বাস্তবতা

24/07/2020
দেশি খাবার
18/07/2020

দেশি খাবার

24/06/2020

আজকে বিডিনিউজে একটা খবর দেখলাম, করোনাভাইরাসের সংক্রমণে মার্চের শুরু থেকে আজ পর্যন্ত ১ হাজার ২৩২ জন প্রবাসী বাংলাদেশী মারা গেছেন বিশ্বের ১৯টি দেশে।

এঁদের মধ্যে প্রায় অর্ধেক (৬০৭ জন) মারা গেছেন সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে।

খবরটি দেখার পর চিন্তিত হয়ে পড়ি। কতগুলো পরিবার তাদের আয়ের একমাত্র উৎস হারিয়ে নি:স্ব হয়ে পড়েছেন৷ সরকারের উচিত এই সমস্ত পরিবারের পাশে দাঁড়ানো।

09/04/2020

☞রাস্তায় ব্যারিকেট দিচ্ছেন? পরিনাম কি হতে পারে?
☞আপনার এলাকায় আগুন লাগল, ফায়ার সার্ভিস প্রবেশ করতে পারবে?
☞গভীর রাতে একজন জরুরী রোগীকে হাসপাতালে নিতে হচ্ছে, তখন কি হতে পারে?
☞এলাকায় চুরি, ডাকাতির ঘটনা ঘটলে, পুলিশ ঘটনাস্থলে কিভাবে যাবে??
☞মাদক ব্যবসা, জুয়ার আসর, সন্ত্রাসী কার্যকলাপে নিরাপদ ব্যবস্থা করতে আপনাদের দেওয়া ব্যারিকেট কার্যকর ভূমিকা রাখবে কিনা?
☞লক ডাউন মানে রাস্তায় ব্যারিকেট দেওয়াকে বলে না, লকডাউন মানে নিজেকে ঘরের ভিতরে সুরক্ষা রাখা৷
নিজেই ঘরে ভিতরে থাকুন সামাজিক দূরত্ব বজায় রাখুন৷
মানুষের বিপদে চলাচল বিঘ্ন করতে রাস্তায় ব্যারিকেট দিয়ে আইনগত অপরাধ করতেছেন?
লকডাউন করতে চান নিজের ঘরের দরজা লক করুন, অহেতুক বাহিরে আসা যাওয়া থেকে বিরত থাকুন৷৷
উল্লেখিত বিষয়গুলী স্থানীয় প্রশাসনের সু-নজর কামনা করছি।

কোথায় যাবো এই শহরটি ছেড়ে?যে শহরে জন্ম থেকে উঠা আমার বেড়ে। এই শহরের দালান, মাটি, মন ও মানুষ-সবই আমার প্রিয়,মরার পরে তোমরা...
06/11/2019

কোথায় যাবো এই শহরটি ছেড়ে?
যে শহরে জন্ম থেকে উঠা আমার বেড়ে।
এই শহরের দালান, মাটি, মন ও মানুষ-
সবই আমার প্রিয়,
মরার পরে তোমরা আমায় এই শহরেই কবর দিও।
ইচ্ছে হয় বেঁচে থাকি, ছেয়ে থাকি,
এই শহরের চোখে চোখে, জনম জনম ভর,
এই আমার জন্মভূমি, অপরূপে ভরা,
বাংলাদেশ

23/09/2019

Address

Singapore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mr sani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share