FRIENDs DOT COM

FRIENDs DOT COM subhanallah

14/11/2026
11/10/2026

যুগ বদলেছে, মানুষের কাজ বদলাক আর না বদলাক, নাম কিন্তু ঠিকই বদলে গেছে!
একসময় যাদের বেকার বলা হতো, বর্তমানে তাদের বলা হয় কনটেন্ট ক্রিয়েটর!
আগে যারা সারাদিন ঘুরে বেড়াত, এখন তারা ট্রাভেল ব্লগার।
আগে যারা বেশি কথা বলত, এখন তারা মোটিভেশনাল স্পিকার।
আগে যারা অন্যের বিষয়ে নাক গলাত, এখন তারা সোশ্যাল অ্যানালিস্ট।
আগে যারা চায়ের দোকানে বসে রাজনীতি করত, এখন তারা রাজনৈতিক বিশ্লেষক।
আগে যারা উপদেশ দিয়ে বেড়াত, এখন তারা লাইফ কোচ।
আগে যারা নিজের প্রশংসা নিজে করত, এখন সেটার নাম পার্সোনাল ব্র্যান্ডিং!
আর আগে যারা সারাদিন ফেসবুকে পড়ে থাকত, এখন তাদের প্রোফাইলে লেখা থাকে Digital Creator!
আসলে যুগের পরিবর্তন হয়েছে ব্যাপক। কাজ একই, শুধু পরিচয়টা হয়েছে আন্তর্জাতিক!

এগুলো বাদ দিয়ে যা কিছু করেন না কেন কিছু একটা করেন এসব বিভিন্ন ধরনের নাম ভাঙ্গিয়ে বেকার থাকেন না দিনশেষে তো সেই বাপের পকেট থেকে মায়ের আঁচল থেকে টাকা নিয়ে আপনাকে চলতে হয়

19/03/2026

মানুষ কি কখনো ভেবে দেখেছে—আমরা কি সত্যিই আল্লাহর শুকরিয়া আদায় করি?
এক সময় আমরা ছিলাম অস্তিত্বহীন, অদৃশ্য এক জগতে। তখন আমরা আল্লাহ তায়ালার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম—তাঁর ইবাদত করব, তাঁর হুকুম মেনে চলব।
কিন্তু দুনিয়াতে আসার পর আমরা সেই প্রতিশ্রুতি ভুলে গেছি। দুনিয়ার মোহ, ব্যস্ততা আর চাওয়া-পাওয়ার ভিড়ে আমরা প্রায়ই আমাদের রবকে ভুলে যাই।
তারপরও দেখুন, আল্লাহ রব্বুল আলামীন কত দয়ালু! তিনি আমাদের শাস্তি দিয়ে ধ্বংস করেননি। বরং অসীম রহমত করে আমাদের জন্য কিতাব পাঠিয়েছেন—আল-কুরআন, পথ দেখানোর জন্য নবী পাঠিয়েছেন—হযরত মুহাম্মদ (সা.), আর আমাদেরকে এমন পরিবারে জন্ম দিয়েছেন যেখানে আমরা সহজেই দ্বীনের শিক্ষা পেতে পারি।
এত কিছু পাওয়ার পরও আমরা কি একবারও মন খুলে, অন্তর থেকে বলেছি—
“আলহামদুলিল্লাহ”?
চলুন, আজ অন্তত একবার থেমে যাই…
নিজের অন্তরকে প্রশ্ন করি…
এবং চোখ ভিজিয়ে, হৃদয় খুলে বলি—
হে আল্লাহ! আপনার অসংখ্য নেয়ামতের জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি আমাকে হেদায়েতের পথে রাখুন, আপনার স্মরণে রাখুন, এবং আমার জীবনকে আপনার সন্তুষ্টির জন্য কবুল করে নিন। আমীন।

Address

Tampines Estate
Singapore

Alerts

Be the first to know and let us send you an email when FRIENDs DOT COM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FRIENDs DOT COM:

Shortcuts

Share

Nearby computer & electronics services