06/10/2026
আসসালামু আলাইকুম,
আমরা শুনেছি কিছুদিনের মধ্যে আমাদের প্রাণের সংগঠন খুলনা জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে।
আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমরা এমন একটি কমিটি দেখতে চাই —
যে কমিটিতে *৫ই আগস্ট ২০২৪ এর পরে* যারা মব সন্ত্রাসকে উপেক্ষা করে, মিথ্যা মামলা খেয়ে জেলবন্দি হয়েও শেখ হাসিনা আপার হাতকে শক্তিশালী করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে রাজপথে, অনলাইনে, অফলাইনে কাজ করেছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে একটি সুন্দর, ত্যাগী কমিটি উপহার দেবেন।
পাশাপাশি, ইদানিং ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়ের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করতে গিয়ে আমাদের যে সকল ভাই আজ জেলবন্দি রয়েছে, তাদেরকে যেন আমরা ভুলে না যাই। যেমন আমাদের *সুদর্শন কুমার মিস্ত্রি, তামিম* সহ যারা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অবৈধ রায়ের প্রতিবাদে মিছিল করার কারণে মিথ্যা মামলায় জেলবন্দি রয়েছে, তাদেরকে খুলনা জেলা ছাত্রলীগে ভালো অবস্থানে দেখতে চাই।
বিশেষ করে আমাদের খুলনা জেলার ত্যাগী নেতা *সাইফুল ইসলাম সাইফ*— দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে জড়িত, পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবেতর জীবনযাপন করেও, ৫ই আগস্টের পর দুই-দুইবার কারাবন্দি হয়েও দলের জন্য সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। আমরা তাকে *খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি* হিসেবে দেখতে চাই।
পাশাপাশি আমাদের *অয়ন, বনি আমিন, আবিদ হাসান, ফামিম, হৃদয় খান* সহ যারা এই দুঃসময়ে বিভিন্ন মিছিল, পোস্টার, ক্যাম্পেইন সহ অসংখ্য কাজ করেছে, তাদের প্রত্যেককে যোগ্য মূল্যায়নের মাধ্যমে ভালো অবস্থানে দেখতে চাই।
যারা দুঃসময়ে কাজ করেছে, তারাই ভবিষ্যৎ।
*জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।*