13/02/2025
তুমি আমাকে ঠকাও নি, আমাকে ঠকিয়েছে, আমার বিশ্বাস, আমার ভাগ্য, আমার আস্তা এবং চেষ্টা।
আমি এক অদৃশ্য ছাঁয়াকে ভালোবেসে ছিলাম যাকে ছোঁয়া যায় না, ধরা যায় না শুধু দেখা যায়।
তুমি হয়তো চাইলে থেকে যেতে পারতে, পারতে আমার জন্য সবার সাথে যুদ্ধ করতে। পেরেছো শুধু না আমাকে ছেড়ে যেতে।
আমি সবাইকে কিভাবে বুজাবো যে চাইলেই ৬ বছরের স্মৃতি, না পাওয়া ভালোবাসা, সকল স্বপ্ন, নিমিষেই ভুলা যায় না। ভুলা যায় না আমার সাথে হওয়া বিশ্বাসের অমূল্যয়, ভুলা যায় না কতশত নির্ঘুম রাতের কথা। ভুলা যায় না চোখের জলের বৃষ্টির কথা।
আমার জীবনে কখনোই কোন ১৪ই ফেব্রুয়ারী ভালোবাসা দিবস উৎযাপন করা হয়নি আর কখনোই হবেও না। হবে না ভালোবাসা মানুষ এর হাত ধরে বলা কথা আমি তোমায় ভালোবাসি আমি তোমাকে আমার পাশে চিরদিন এর জন্য চাই।
দিন শেষে কষ্টগুলো যেন বলে উঠে তুই ঠকেচিস মিথ্যা ভালোবাসার নামে অভিনয়ে।
তোমায় পেয়ে গেলে হয়তো এতটা ভালবাসতাম না তোমাকে, যতটা ভালোবাসি তোমায় হারিয়ে।
তুমি বড্ড ভালোবাসা লোভী, ভালোবাসা পাওয়ার লোভে তুমি হারিয়ে গেছো, আরো দ্বিগুণ ভালোবাসা পেতে?
নিশ্চয়ই তুমি জানো, মানুষ হারিয়ে যাওয়া মানুষকে বেশি ভালোবাসে।
ভালোবাসা দিবসের প্রতি এক আকাশ পরিমান ঘৃণা💔
-আভান