21/05/2026
সোশ্যাল মিডিয়াতে দু-চারদিন একটু লেখালেখি করা ছাড়া আমাদের আর কোনো যোগ্যতা নেই। একটা ঘটনা ঘটে, আমরা কদিন চিল্লাই, ট্রেন্ড শেষ হলে আমরাও সব ভুলে যাই।
যে দেশে রাজপথের অকুতোভয় সেনানী শহীদ শরিফ উসমান হাদি ভাইয়ের হত্যার বিচার আজো হয় না, সে দেশে আমাদের মতো সাধারণ মানুষের বিচার না হওয়াটাই তো স্বাভাবিক! এই দেশে জন্মের পর থেকে আজ পর্যন্ত কোনো একটা বড় অপরাধ, কোনো খুন বা ধর্ষণের সঠিক ও দৃষ্টান্তমূলক বিচার হতে দেখলাম না।
আমাদের দেশের নিয়মটাই এমন হয়ে গেছে যে দলই ক্ষমতায় আসুক না কেন, চেয়ারে বসার পর তারা কোনো এক অদৃশ্য জালে বন্দি হয়ে যায়। সেই জালের সুতা কখনো নড়ে দিল্লির ইশারায়, কখনো বা পিন্ডির। দেশের মানুষের জীবনের চেয়ে তাদের কাছে ওই গদি আর বাইরের প্রভুদের খুশি রাখাটাই বড় হয়ে দাঁড়ায়।
রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ড নিয়ে হয়তো আর কদিন পর সবাই চুপ হয়ে যাবে, কিন্তু আমরা চুপ হতে পারি না। রামিসা হত্যা কাণ্ডের সুষ্ঠু ও সর্বোচ্চ বিচার হোক এটাই শেষ চাওয়া। যদি এই বিচার ব্যবস্থার মেরুদণ্ড ঠিক না হয়, তবে এই দেশে সাধারণ মানুষের বেঁচে থাকাটাই এক বড় অভিশাপ।
ধিক্কার জানাই এই পঙ্গু বিচার ব্যবস্থা আর মোনাফেক নীতিকে!