সৌদি প্রবাসী অনলাইন হেল্প ডেস্ক-Saudi Probashi Online Help Desk

  • Home
  • Saudi Arabia
  • Riyadh
  • সৌদি প্রবাসী অনলাইন হেল্প ডেস্ক-Saudi Probashi Online Help Desk

সৌদি প্রবাসী অনলাইন হেল্প ডেস্ক-Saudi Probashi Online Help Desk Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সৌদি প্রবাসী অনলাইন হেল্প ডেস্ক-Saudi Probashi Online Help Desk, طريق الملك خالد بن عبد العزيز, السفارات, الرياض, السعودية, Riyadh.

07/04/2026

সবাই বেশি বেশি শেয়ার করুন____

সৌদি আরবসহ পুরো মধ্যপ্রাচ্যে থাকা সকল প্রবাসীদের প্রতি অনুরোধ দয়া করে সতর্ক থাকুন।

আমেরিকা আজকে রাতে ভয়ংকর কোনো পদক্ষেপ নিতে পারে ইরানের বিপক্ষে। পরিস্থিতি সামাল দিতে ইরান পাল্টা কিছু করতে পারে যার জন্য খুবই বাজে অবস্থা সৃষ্টি হবে বলে মনে হচ্ছে।

আন্তর্জাতিক পরিস্থিতি দ্রুত বদলাতে পারে, এবং যেকোনো উত্তেজনা হঠাৎ অপ্রত্যাশিত রূপ নিতে পারে। তাই অপ্রয়োজনীয় বাইরে যাওয়া এড়িয়ে চলুন, স্থানীয় নির্দেশনা মেনে চলুন, এবং সবসময় আপডেট খবরের প্রতি খেয়াল রাখুন।

নিজে সচেতন থাকুন, অন্যদেরও সতর্ক করুন সতর্কতাই এখন সবচেয়ে বড় সুরক্ষা।

#সৌদি_প্রবাসী #রিয়াদ #সৌদি #কাতার #কুয়েত #দুবাই #বাহরাইন #ওমান #জর্ডান #শেয়ার #বাংলাদেশ #ইরান #ইরান_যুদ্ধ #আমেরিকা #ইরান_আমেরিকা #যুদ্ধ #শান্তি

25/06/2025

🛣️ 1. IDP (International Driving Permit) সংগ্রহ করুন

যেহেতু আপনার সৌদি লাইসেন্স বিদেশি লাইসেন্স হিসেবে গণ্য হবে, বাংলাদেশে আইন অনুযায়ী আপনাকে একটি আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট (IDP) নিয়ে আসতে হবে।

কোথা থেকে IDP নিবেন:
• সৌদি আরব থেকেই নেওয়া সবচেয়ে সহজ ও স্বীকৃত উপায়।
• সৌদি আরবে “Saudi Automobile and Touring Association (SATA)” এর মাধ্যমে আবেদন করতে পারেন।

IDP পেতে যা লাগবে:
• সৌদি ড্রাইভিং লাইসেন্স (মূল ও কপি)
• পাসপোর্টের কপি
• ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
• আবেদন ফর্ম পূরণ
• নির্ধারিত ফি (প্রায় ১০০–১৫০ রিয়াল)

⏳ IDP সাধারণত ১ বছরের জন্য বৈধ থাকে।

🚫 2. IDP ছাড়া সরাসরি চালানো যাবে না

বাংলাদেশে আপনার সৌদি ড্রাইভিং লাইসেন্স দিয়ে সরাসরি গাড়ি চালালে তা অবৈধ ধরা হবে এবং পুলিশ চাইলে জরিমানা করতে পারে বা গাড়ি আটকাতেও পারে।

17/06/2025

🇸🇦 সৌদি আরবে কফিল ও কোম্পানি পরিবর্তনের সর্বশেষ আপডেট: জুন ২০২৫

প্রবাসীদের জন্য বড় সুখবর! এখন সৌদি আরবে কফিল বা কোম্পানি পরিবর্তন আগের চেয়ে সহজ হয়েছে! নিচে বিস্তারিত জানুন:

✅ ১. কফিল ছাড়াই কোম্পানি পরিবর্তনের সুযোগ
🔹 আপনার কফিল যদি—
√ ৩ মাস ধরে বেতন না দেয়
√ ইকামা নবায়ন না করে
√ দেশে না থাকে বা জেলে থাকে

তাহলে আপনি সরাসরি Qiwa প্ল্যাটফর্মে ট্রান্সফার আবেদন করতে পারবেন — কোনো অনুমতির দরকার নেই!

✅ ২. ১৪ দিনের মধ্যে অনুমোদন
🔹 নতুন কোম্পানি ট্রান্সফার অনুরোধ করলে, পুরাতন কফিল যদি ১৪ দিনের মধ্যে কোনো পদক্ষেপ না নেয় — তাহলে আবেদন স্বয়ংক্রিয়ভাবে অ্যাপ্রুভ হয়ে যাবে।

✅ ৩. নতুন স্পনসর-ফ্রি ভিসা চালু (মে ২০২৫)
🔹 দক্ষ ও পেশাগত প্রবাসীদের জন্য সৌদি সরকার Sponsor-Free Work Visa চালু করেছে।
🔹 এখন নিজের নামেই কাজ ও বাস করার সুযোগ! (Self-Sponsorship & Freelance Options)

✅ ৪. ফি সংক্রান্ত নিয়ম
🪙 ১ম ট্রান্সফার: ২০০০ রিয়াল
🪙 ২য় ট্রান্সফার: ৪০০০ রিয়াল
🪙 ৩য় বা পরবর্তী: ৬০০০ রিয়াল
🔸 তবে বিশেষ কিছু অবস্থায় এই ফি মওকুফ হতে পারে।

✅ ৫. সবকিছু এখন ডিজিটাল
🔸 কাগজপত্র বা অফিসে ঘোরাঘুরি নয়! এখন সব ট্রান্সফার হচ্ছে Qiwa এবং Absher Business অনলাইন সিস্টেমে।

📣 আপনি যদি কোম্পানি বা কফিল পরিবর্তন নিয়ে চিন্তায় থাকেন, এখনই সঠিক সময় — নিয়ম আপনার পক্ষে।

📩 বিস্তারিত জানতে কমেন্ট করুন বা ইনবক্সে প্রশ্ন করুন।

📤 পোস্টটি শেয়ার করে অন্য প্রবাসী ভাইদেরও জানিয়ে দিন – যাতে কেউ ভুল তথ্যের শিকার না হয়।

➤ দক্ষতা ও বিদেশগামীদের তথ্য পেতে আমাদের পেজে যুক্ত থাকুন – Skill & Success Overseas

#প্রবাসজীবন #প্রবাসীদের_জন্য

সৌদি আরবে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, দুপুর ১২টা থেকে ৩ পর্যন্ত ব্যক্তিগত খাতের বাইরের কর্মচারীদের সরাসরি সূর্যের...
11/06/2025

সৌদি আরবে ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত, দুপুর ১২টা থেকে ৩ পর্যন্ত ব্যক্তিগত খাতের বাইরের কর্মচারীদের সরাসরি সূর্যের নিচে কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। এটি গরমের চরম সময়ে স্বাস্থ্য সুরক্ষার জন্য।

সোর্সঃ

মৃত্যু থেকে ফিরে আসার একটা গল্প বলি! লিখেছেন নাজমুল ভাইমক্কা প্রবাসীরা অবশ্য-ই পড়বেন। আপনারা সবাই অবগত আছেন যে হজ্জকে কে...
19/05/2025

মৃত্যু থেকে ফিরে আসার একটা গল্প বলি!

লিখেছেন নাজমুল ভাই

মক্কা প্রবাসীরা অবশ্য-ই পড়বেন। আপনারা সবাই অবগত আছেন যে হজ্জকে কেন্দ্র করে এই বছর মক্কায় প্রচুর ধরপাকড় চলছে যা ইতিহাসে বিরল। আমার বাসা ইশারা মনসুর আমি এই মাসে টোটালি রুম থেকে বের হইনি তার মাঝে দুই বার ফ্ল্যাটের দরজা ভেঙে পুলিশ ঢুকছে অনেক কে নিয়া গেলেও আমাকে নেইনি আলহামদুলিল্লাহ।
কিন্তু গতকাল রাত বারো টায় আর শেষ রক্ষা হয়নি আমাকেও নিয়া গেছে, বারোটা থেকে বাসে বসাই রাখছে টানা সাত ঘন্টা এর পর জেদ্দার উদ্দেশ্যে বাস ছাড়ে সকাল আট টার পরে জেদ্দার এক মরুভূমিতে ছেড়ে দেয় আমাদের প্রায় বিশটি বাস হবে। এখান থেকে যে যার মত করে গাড়ি ঠিক করে চলে যাচ্ছে।

কিছু পাকনা সৌদিরা কন্ট্রাক্ট করে আবার পুনরায় মক্কায় ঢুকাইতেছে জনপ্রতি 5'শ রিয়াল করে ভাবলাম চলে যাই আমি আর আমার পাশের রুমের একজন সৌদি একটা গাড়ি কন্ট্রাক্ট করলাম গাড়িতে তারাই তিনজন ছিলো আমরা দুজন মোট পাঁচ জন মক্কার উদ্দেশ্যে রওয়ানা হলাম গল্পটা এতটুকু পর্যন্ত ঠিক ছিলো।

ওরা আধাঘন্টা গাড়ি চালানোর পর বলতেছে আমাদেরকে আরেকটা গাড়িতে উঠতে সেটাও তাদের কারণ এই গাড়ি টা শক্তি কম তাই মরুভূমি দিয়ে চলবেনা। তখনই সন্দেহ হলো কিন্তু না উঠেও উপায় নাই কারণ দুই গাড়ি তেই তাদের লোকজন পরে গাড়ি পাল্টে আমাদেরকে নিয়া গেলো মরুভূমির মাঝখানের দিকে সেখানে নিয়া বলতেছে রিয়াল দিয়ে গাড়ি থেকে নেমে যাও সামনেই মক্কা শহর।

তাদের সাথে কথা ছিলো মক্কায় পৌঁছে দিলেই রিয়াল দেওয়া হবে কিন্তু এখন তারা রিয়ালের জন্যে জোরাজোরি করছে এক পর্যায় তারা গাড়ির ড্রয়ার থেকে ছুরি বের করলো রিয়াল না দিলে আমাদেরকে ছুরি দিয়ে আঘাত করবে আমরা মরুর বুকে অসহায় হয়ে পড়লাম কথা না বাড়িয়ে তাদেরকে রিয়াল দিয়ে গাড়ি থেকে নেমে গেলাম। গল্পটা এতটুক পর্যন্তও খারাপ ছিলো না।

কিন্তু এবার গল্পের মোড় নিলো জীবনে উপর, চারদিকে মরুভূমি উত্তপ্ত বালি কনা আগুনের মত গরম হয়ে আছে হাটতে গেলে পা ডুবে যায় বালির ভিতর যেই বালিতে ধান দিলে মুহুর্তেই খৈ হয়ে যাবে হামাগুড়ি দিয়ে হাটা শুরু করলাম আল্লাহর নাম নিয়ে কিন্তু কতক্ষণ! দেড় দুই ঘন্টা হাটার পরে আর নিঃশ্বাস নিতে পারছিলাম না তখনই মনে হচ্ছিলো এটাই জীবনের শেষ বেলা।

বেলা ফুরাবার আগে যেদিকেই তাকাই শুধু উত্তপ্ত বালি। প্রতিটি নিঃশ্বাস যেনো উহুদ পাহাড়ের মত ভারি হয়ে আসছিলো একটু দূরেই দেখতে পাই একটা বাবলা গাছ এগুলো মরুর বুকে উঠের খাবার কোনোভাবে সেই গাছের নিচে গিয়ে বসলাম আর মনে হচ্ছিলো কিছুক্ষণের মধ্যেই চির বিদায়!! মুহূর্তের মধ্যেই দেখতে পাই দূর থেকে একটা পুলিশের গাড়ি আসতেছে আলহামদুলিল্লাহ এ যেনো আল্লাহ পাক স্বয়ং ফেরেস্তা পাঠিয়েছে মরুর বুকে তার বান্দাকে উদ্ধারের জন্য।

পুলিশ এসেই অবস্থা দেখে আগে সারা শরীরে মাথায় শুধু ঠান্ডা পানি ঢালছিলো এর পর স্তব্ধ হয়ে গেলাম চোখ বন্ধ হয়ে আসছিলো পুলিশ জরুরি ফোন করে এম্বুল্যান্স নিয়ে আসছে ডাক্তার এসেই পুরো শরীরে বরফ থেরাপি দেওয়া শুরু করলো এম্বুল্যান্স এর ভিতরে সাথে সাথেই রক্ত পরিক্ষা করলো প্রেসার পরিক্ষা করলো প্রাথমিক ট্রিটমেন্ট দিলো প্রায় এক ঘন্টার উপরে আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ একটু স্বস্তি ফিরিয়ে পেলাম।

পুলিশকে পুরো ঘটনা খুলে বললাম পরে পুলিশ নিজের গাড়ি করে নিয়া জেদ্দার রাস্তায় উঠিয়ে দিলো মৃত্যু যেনো খুব কাছ থেকেই দেখছিলাম আল্লাহ হায়াত রাখাছে তাই বেঁচে ফিরলাম আলহামদুলিল্লাহ রবের কৃতজ্ঞতা বলে শেষ করা অসম্ভব পুলিশ বললো আমরা দূরবীন দিয়ে অনেক দূর থেকে দেখছিলাম এখানে মানুষ আসলো কিভাবে তাই তাড়াতাড়ি আসছি আমরা।এখন জেদ্দায় বন্ধুর বাসায় আছি সুস্থ আছি খুব তাড়াতাড়ি যেনো আবার ঘুরে দাড়াতে পারি দোয়ার আর্জি প্রিয়রা।

20/01/2025

আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে টিকা ছাড়া কেউ সৌদি আরব (KSA) প্রবেশ করতে পারবেন না।

তাই ১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে যেকোনো ধরণের ভিসা নিয়ে সৌদি আরবের যেকোনো গন্তব্য যেমন JED, MED, RUH, DMM ভ্রমণের আগে টিকা নেওয়া বাধ্যতামূলক।

ভ্রমণের তারিখ/ভ্রমণের তারিখের কমপক্ষে ১০ দিন আগে টিকা নেওয়াও বাধ্যতামূলক।

আপনার সদয় অবগতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এটি অনুরোধ করা হচ্ছে এবং সৌদি আরবগামী সকল যাত্রীদের মধ্যে এটি প্রচার করার জন্য অনুরোধ করা হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

এক পর্যটক মেক্সিকোতে বেড়াতে গেছেন। ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে মাছ ধরা দেখে তিনি খুব আনন্দ পেলেন। জেলেদের কাছে গিয়ে বললে...
24/10/2024

এক পর্যটক মেক্সিকোতে বেড়াতে গেছেন। ঘুরতে ঘুরতে সমুদ্রে গিয়ে মাছ ধরা দেখে তিনি খুব আনন্দ পেলেন। জেলেদের কাছে গিয়ে বললেন, "আচ্ছা, প্রতিদিন মাছ ধরতে আপনাদের কত সময় লাগে?”

“বেশিক্ষণ না!” জেলেদের ঝটপট জবাব।

“তাহলে আপনারা বেশি সময় ধরে আরো বেশি মাছ ধরেন না কেন?” পর্যটক প্রশ্ন করেন।

"আমরা যে মাছে ধরি তাতে আমাদের প্রয়োজন মিটে যায়।" জেলেরা জাল টেনে তুলতে তুলতে বলেন।

“তাহলে মাছ ধরার পর বাকি সময়টা আপনারা কী করেন?” পর্যটক জিজ্ঞাসা করেন।

জেলেরা উত্তর দেয়, “আমরা ঘুমাই, বাচ্চাদের সাথে খেলা করি, স্ত্রীর সাথে খাই, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দেই, মজা করি, হাসি, গলা ছেড়ে গান গাই, জীবনকে উপভোগ করি।"

পর্যটক তাদেরকে থামিয়ে দিয়ে বলেন, “আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি। আমি আপনাদেরকে বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারি। আপনারা আরও বেশি সময় নিয়ে মাছ ধরবেন, বাড়তি মাছগুলো বিক্রি করে মাছ ধরার বড় নৌকা কিনবেন।"

“তারপর?” জেলেদের প্রশ্ন।

“আপনারা বড় নৌকার সাহায্যে আগের চেয়ে অনেক বেশি মাছ ধরবেন, বেশি আয় করবেন। সেটা দিয়ে আরও বড় কয়েকটা নৌকা কিনবেন। একসময় মাছ ধরার নৌবহর বানিয়ে ফেলবেন। তখন মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের কাছে মাছ বিক্রি না করে সরাসরি মাছ প্রসেসিং ফ্যাক্টরির সাথে বেচাকেনা করবেন। এক সময় নিজেরাই মাছ প্রসেসিং ফ্যাক্টরি খুলে বসবেন। তারপর অনেক ধনী হয়ে গ্রাম ছেড়ে মেক্সিকোর বড় কোনো শহর, আমেরিকার লস অ্যাঞ্জেলেস বা নিউ ইয়র্কে চলে যাবেন। সেখান থেকে আপনারা মেগা প্রজেক্ট চালু করবেন।" পর্যটক বলতে থাকেন।

“এসব করতে আমাদের কত সময় লাগবে?” জেলেরা জানতে চান।

“কুড়ি পঁচিশ বছর তো লাগবেই।” একটু ভেবে জবাব দেন পর্যটক।

"তারপর?" জেলেদের চোখে কৌতূহল।

লোকটা হেসে বলেন, “ব্যবসায় যখন আরও বড় হবে তখন আপনারা শেয়ার বাজারে যাবেন, মিলিয়ন মিলিয়ন ডলার আয় করবেন।”

“মিলিয়র ডলার! ধরুন পেলাম মিলিয়ন ডলার। কিন্তু, তারপর?” জেলেরা অবাক দৃষ্টিতে প্রশ্ন ছুঁড়ে দেন।

পর্যটক তখন কিছুটা বিরক্তি নিয়ে জবাব দেন, “আপনারা তখন অবসরে যাবেন। শান্ত গ্রামে ফিরে এসে সমুদ্রের ধারে ঘুমাবেন, বাচ্চাদের সাথে খেলা করবেন, বৌয়ের সাথে খাবার খাবেন, সন্ধ্যায় বন্ধুদের সাথে আড্ডা দিবেন, মজা করবেন।"

জেলেরা উদাসভাবে বলেন, “সেই কাজটাই তো আমরা এখন করছি! তাহলে বিশ পঁচিশ বছরের কষ্টের জীবনের মানে কি?”

রিজিকের মালিক আল্লাহসুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে ...
22/03/2024

রিজিকের মালিক আল্লাহ
সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে।যার বর্তমান বাজার দর আনুমানিক (১০-৬০)হাজার টাকা।যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (৩-২০) হাজার টাকা।
অথচ বাঘের কোন ইনকাম নাই,
কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০ গ্রাম!
তার জন্য আপনি​ চুরি করেন,সুদ খান,ঘুষ খান,অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...
​আপনার একাউন্টে অনেক টাকা,আপনার শরীরে অনেক রোগ,আপনার সন্তানেরা কথা শুনে না ,আপনার অনেক দুশ্চিন্তা। বাঘ চিন্তা করে আজকে কি খাবো! আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।
আমিন

18/03/2024

জান্নাতে বিচ্ছেদ নেই। মৃ'ত্যু নেই। ঘুম নেই। হিংসা-বিদ্বেষ নেই। ক্লান্তি নেই। কান্না নেই। রোগবালাই নেই। জান্নাতে নবীজি সা.-কে দেখা যাবে। রব্বে কারীমকে দেখা যাবে।

সুবহানআল্লাহ্!

10/03/2024

الشهر عليكم مبارك 🌙❤️ !আলহামদুলিল্লাহ
ব্রেকিং! সৌদিতে চাঁদ দেখা গিয়েছে! আজকেই তারাবিহ নামাজ শুরু হচ্ছে! আগামিকাল সোমবার থেকে রমাদান শুরু! 🤲🏻

Address

طريق الملك خالد بن عبد العزيز, السفارات, الرياض, السعودية
Riyadh
12512

Website

Alerts

Be the first to know and let us send you an email when সৌদি প্রবাসী অনলাইন হেল্প ডেস্ক-Saudi Probashi Online Help Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share