Friend's Entertainment

Friend's Entertainment *Entertainment
*About Islam
*Music
*Free Hand Arts

02/01/2025
*পর্দা করেন, হাত মোজা পা মোজা পরেন কিন্তু হায় গায়রে মাহরাম মেনে চলেন না!*  *দুর্ভোগ তাদের জন্য:–* এভাবে পর্দা করার পর ও ...
23/12/2024

*পর্দা করেন, হাত মোজা পা মোজা পরেন কিন্তু হায় গায়রে মাহরাম মেনে চলেন না!*
*দুর্ভোগ তাদের জন্য:–*

এভাবে পর্দা করার পর ও হাশরের ময়দানে যদি দেখেন এত করে পর্দা মেনটেইন করে চলার পরও পর্দার কোনো সওয়াব আপনার আমল নামায় নাই কেমন লাগবে সেদিন?

পর্দা করার পর ও যদি নিম্নোক্ত কাজগুলো করেন আপনার পর্দার কোনো মূল্য নেই বোন—

১। পর্দা করেন কিন্তু গায়রে মাহরাম না মেনে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, খালু এদের সাথে বসে গল্প করেন। আপনার পর্দা কেঁটে গেলো।

২। পর্দা করেন কিন্তু মেসেঞ্জারের নন মাহরামে ভর্তি। তাদের সাথে দিনের পর দিন চ্যাট করছেন, আপনার পর্দা কেঁটে গেলো। আপনি বলবেন প্রয়োজনে কথা বলেন, এটা শয়তানের ফাঁদ। আমার অন্তত মনে হয় না একজন গায়রে মাহরামের সাথে আপনার প্রয়োজনীয়তা থাকতে পারে।

৩। পর্দা করেন কিন্তু ছেলেদের সাথে মিষ্টি ভাষায় কথা বলেন হাসি ঠাট্টা করেন, আপনার পর্দা কেঁটে গেলো।

আল্লাহ তা'য়ালা ইরশাদ করেন, “(হে নবি পত্নীগণ) তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা তাকওয়া অবলম্বন করো, তবে পরপুুরুষদের সাথে কোমল কন্ঠে কথা বলো না। এতে করে যার অন্তরে ব্যাধি রয়েছে, সে প্রলুব্ধ হয় আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে।” — (সূরা আহযাব, আয়াত : ৩২)

তাফসিরকারগণ বলেন: আয়াতটা সকল মুমিন নারীর ক্ষেত্রে প্রযোজ্য।

৪) বাসায় নন মাহরাম আসলে তাদের সামনে বেপর্দায় দিব্বি ঘুরে বেড়ান, আপনার পর্দা কেঁটে গেলো।

৫। নিজের দৃষ্টিকে হেফাজতে রাখতে পারেন না। একটা সুন্দর ছেলে দেখলে তার দিকে তাকিয়ে থাকেন। আর বলেন ক্রাস খাইছি (নাউজুবিল্লাহ মিন যালিক), আপনার পর্দা কেঁটে গেলো।

আল্লাহ তায়ালা বলেন, “(হে রাসুল)আপনি বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং লজ্জাস্থানের হিফাযত করে।” — (সূরা নূর, আয়াত : ৩০)

৬। পর্দা করে ফেইসবুকেে ছবি দেন, অযথা এদিকে সেদিক ঘুরে বেড়ান। আপনার পর্দা কেঁটে গেলো। নিজেকে অযথা প্রদর্শন করে কি বুঝাতে চান? আপনি পর্দা করেন এটা? নাকি আপনি পর্দা নিয়ে মশকরা করেন এটা দেখাতে চান?

আল্লাহ তা'য়ালা ইরশাদ করেন, “(হে নারীগণ) তোমরা তোমাদের ঘরের (বাড়ির চতুর্সীমানার) ভেতর অবস্থান কর এবং বাইরে বের হয়োনা। জাহিলী যুগের মেয়েদের মতো নিজেরদের প্রদর্শন করে বেরিয়ো না।” — (সূরা আহযাব, আয়াত : ৩৩)

৭। পর্দা করে বাহিরে বের হওয়ার আগে চিন্তা করেন আপনাকে সুন্দর লাগতেছে কিনা। পর্দা কেঁটে গেলো। পর্দা কেন করেছেন সুন্দর দেখার জন্য নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য?

আল্লাহ সবাইকে বুঝার তাওফিক দান করুন!

দিন শেষে হওয়ার কথাতো ছিল এমন কিন্তু হচ্ছেটা কি....
04/08/2024

দিন শেষে হওয়ার কথাতো ছিল এমন কিন্তু হচ্ছেটা কি....

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান। কিন্তু শিক্ষকরা বলেছিলেন, মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর...
06/03/2022

ময়মনসিংহ মেডিকেল কলেজে পড়ছিলেন মেধাবী মেহেদী হাসান খান।
কিন্তু শিক্ষকরা বলেছিলেন, মেডিকেল কলেজ ছেড়ে দেওয়া উচিত মেহেদীর।
কারণ ডাক্তারির পড়াশুনা বাদ দিয়ে, দিন-রাত এক করে, খাওয়া-ঘুম ভুলে হোস্টেলের ঘরেই একটা ছোট্ট কম্পিউটার সম্বল করে মেহেদী তখন লড়ছিলেন অন্য লড়াই। বাংলা ভাষার জন্য লড়াই।

১৮ বছর বয়সের যুবক স্বপ্ন দেখেছিলেন বাংলা ভাষাকে সারা পৃথিবীর কাছে খুব সহজে পৌঁছে দেওয়ার। কম্পিউটারে বাংলা লিখতে তাঁর খুব অসুবিধা হয়, এবং সেই পদ্ধতি মেহেদীর পছন্দ নয়। তাই তিনি চান এমন একটা সফটওয়্যার, যার সাহায্যে ইংরেজি অক্ষরে টাইপ করেই বাংলা লেখা সম্ভব।

বন্ধুরা মেহেদীকে বলে পাগল, ডাক্তারি পড়তে এসে কেউ সময় নষ্ট করে! তাও আবার নাকি বাংলা লেখার সুবিধার্থে! কিন্তু মেহেদী মেহেদীই। বাংলা ভাষার জন্য তাঁর দেশের মানুষ প্রাণ দিতে পারেন, আর সেই বাংলাকে লেখার দিক থেকে সহজ করতে ক্যারিয়ার বিসর্জন দিতে পারবেন না! হাল ছাড়েননি মেহেদী।

২৬ মার্চ,২০০৩ সাল, মেহেদীর জীবনে শুধু নয়, লক্ষ লক্ষ বাঙালির জীবনের একটি বিশেষ দিন। সেই দিন মেহেদী বিশ্বের সামনে আনলেন ‘অভ্র’ সফটওয়ার। যা আজ সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালিদের সব চেয়ে পছন্দের বাংলা রাইটিং সফটওয়ার। আজ বাঙালির কম্পিউটার, ল্যাপটপ খুললেই স্ক্রিনে একটি স্লোগান ভেসে ওঠে , ‘ভাষা হোক উন্মুক্ত’। এটিই ডাক্তার মেহেদী হাসান খানের তৈরি করা স্লোগান। তাঁর স্বপ্ন ছিল, ভাষাকে উন্মুক্ত করতে হবে সবার জন্য, বেঁধে রাখা যাবে না জটিলতার নাগপাশে।

আজ কিন্তু তিনি ডাঃ মেহেদী হাসান খান। হাজার তাচ্ছিল্য সত্ত্বেও তিনি ‘অভ্র’ আবিষ্কারের সঙ্গে সঙ্গে কৃতিত্বের সঙ্গে পাশ করেছেন ডাক্তারিও। আজ ভারত ও বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি দপ্তরেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে ‘অভ্র কিপ্যাড’। বিদেশীরাও আজ তাদের ভাষাতেই লিখতে পারছে আমাদের বাংলা ভাষা। লেখতে পারছে লেখা হচ্ছে সরকারি ফাইল থেকে পরিচয়পত্র। মেহেদীর এই আবিষ্কার বাঁচিয়ে দিয়েছে দুই দেশের কোটি-কোটি টাকা। যার জন্য এত কিছু, সেই মানুষটাকে আমরা চিনিই না। চিরকাল প্রচারবিমুখ, ৩৪ বছরের এই বিনয়ী তরুণ বাংলা ভাষার জন্য এত বড় অবদান রেখে গেলেও, রয়ে গেলেন প্রচারের আলোর বাইরেই।

নৌকা দুটিকে দেখুন!এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে অথবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চিত, বর...
03/03/2022

নৌকা দুটিকে দেখুন!

এখান থেকে বের হতে হলে হয় কারো সাহায্য নিতে হবে অথবা বর্ষার জন্য অপেক্ষা করতে হবে। সাহায্য অনিশ্চিত, বর্ষা নিশ্চিত। কারন, বর্ষণের কাজ আল্লাহ্'র এবং সাহায্যের কাজ মানুষের। অতএব, আপনার দুর্দিনে কেউ সাহায্য না করলেও আল্লাহ্'র সাহায্য ঠিকই পাবেন। সময়টা শুধু অপেক্ষার!

ধৈর্য্য ধারণ করুন এবং আল্লাহ্'র ওপর ভরসা রাখুন।
আল্লাহ্ তায়া’লা অবশ্যই পাশে থাকবেন, ইনশাআল্লাহ! আমীন

Endereço

Lisbon
1170-268

Telefone

+351920511672

Website

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Friend's Entertainment publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Compartilhar