27/12/2025
🌿 Basic Japanese Language School এর বার্ষিক পিকনিক – মানসিক প্রস্তুতির নির্দেশনা 🌿
প্রিয় Basic পরিবারের সকল সদস্য, শিক্ষকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থীরা—
আনন্দের সাথে জানানো যাচ্ছে যে,
আগামী ৪ অথবা ৫ জানুয়ারি ২০২৬ তারিখে (রিসোর্ট ফাঁকা সাপেক্ষে)
Basic Japanese Language School এর বার্ষিক পিকনিক আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
📍 সম্ভাব্য ভেন্যু :
✔️ সুহাগ পল্লী রিসোর্ট
অথবা
✔️ ৩০০ ফিট সংলগ্ন জলসিরি রিসোর্ট
🚌 যাত্রা সময় :
⏰ সকাল ৭:০০ টা
এই আয়োজনে আমাদের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতি Basic পরিবারের বন্ধনকে আরও দৃঢ় করবে ইনশাআল্লাহ।
তাই সকলকে মানসিক প্রস্তুতি গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
খুব শীঘ্রই রেজিস্ট্রেশন ও বিস্তারিত সময়সূচি জানিয়ে দেওয়া হবে।
চলুন, পড়াশোনার ব্যস্ততার মাঝে একটু আনন্দ, হাসি আর স্মৃতির ঝুড়ি ভরে নেই একসাথে… 💚
– Basic Japanese Language School Family