বলোনিয়া ইনফো সেন্টার - Bologna Info Center-BD

  • Casa
  • Italia
  • Bologna
  • বলোনিয়া ইনফো সেন্টার - Bologna Info Center-BD

বলোনিয়া ইনফো সেন্টার - Bologna Info Center-BD ইতালির বলোনিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্য কেন্দ্র।

09/08/2026

আজকে বলনিয়াতে যা হলো তার জন্য বলনিয়া বাংলাদেশী কমিউনিটি লজ্জিত । সবার সামনে আমাদের মাথা নিচু হয়ে গেছে। যারা ঘটনাটি ঘটিয়েছে তাদের সামাজিকভাবে বয়কট করা উচিত। এবং পরবর্তী যে কোন অনুষ্ঠানে তাদের বর্জন করা উচিত।

সেপ্টেম্বর মাস থেকে অথবা চলতি আগষ্ট মাসেই উঠতে পারবেন, যোগাযোগ নাম্বারের জন্য কমেন্ট করুন অথবা ইনবক্স।
08/08/2026

সেপ্টেম্বর মাস থেকে অথবা চলতি আগষ্ট মাসেই উঠতে পারবেন, যোগাযোগ নাম্বারের জন্য কমেন্ট করুন অথবা ইনবক্স।

07/08/2026

Piazza del'unita এর পাশে ব্যাচেলর বাসায় দুইটা সিট খালি আছে। যোগাযোগ নাম্বারের জন্য কমেন্ট করুন।

সেপ্টেম্বর মাস থেকে অথবা চলতি আগষ্ট মাসেই উঠতে পারবেন, যোগাযোগ নাম্বারের জন্য কমেন্ট করুন অথবা ইনবক্স।
07/08/2026

সেপ্টেম্বর মাস থেকে অথবা চলতি আগষ্ট মাসেই উঠতে পারবেন, যোগাযোগ নাম্বারের জন্য কমেন্ট করুন অথবা ইনবক্স।

ই-পাসপোর্ট এপয়েন্টমেন্ট শ্লট ওপেন করার সময়সূচি।
30/07/2026

ই-পাসপোর্ট এপয়েন্টমেন্ট শ্লট ওপেন করার সময়সূচি।

ঈদ মোবারক.. 🌙🌙
26/05/2026

ঈদ মোবারক.. 🌙🌙

পরকীয়া, আর্থিক লেনদেন এবং বাড়ির বিদ্যুৎ লাইন কাটা নিয়ে পারিবারিক বিবাদের চরম পরিণতি; ঘাতক বড় ভাই হুমায়ুনের ফাঁসির দাবি স...
01/05/2026

পরকীয়া, আর্থিক লেনদেন এবং বাড়ির বিদ্যুৎ লাইন কাটা নিয়ে পারিবারিক বিবাদের চরম পরিণতি; ঘাতক বড় ভাই হুমায়ুনের ফাঁসির দাবি স্বজনদের!

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পশ্চিম সোনারং গ্রামে শোকের মাতম থামছেই না। ইতালির লেইজ শহরে বড় ভাই হুমায়ুন ফকিরের হাতে ছোট ভাই নয়ন ফকির খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। বিদেশের মাটিতে এই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উঠে এসেছে বড় ভাইয়ের পরকীয়া, দ্বিতীয় বিয়ে এবং আর্থিক দ্বন্দ্বের এক জটিল সমীকরণ।

ঘাতক হুমায়ুন ফকিরের প্রথম স্ত্রী আমেনা আফরিন থাকলেও, তিনি তায়েবার (চাচাতো বোন) সঙ্গে দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কে লিপ্ত ছিলেন। তিন বছর আগে টেলিফোনে আমেনাকে (প্রথম স্ত্রী) বিয়ে করলেও, হুমায়ুন দুই বছর আগে ছুটিতে দেশে এসে গোপনে তায়েবাকে (দ্বিতীয় স্ত্রী) বিয়ে করেন। এই দ্বিতীয় বিয়েটি হুমায়ুনের মা-বাবা এবং পরিবার মেনে নেয়নি, যা নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে কলহ চলছিল।

হুমায়ুনের দ্বিতীয় স্ত্রী তায়েবাকে বাড়িতে তোলার খবর শুনে তার বাবা দেলোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ওই ঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। নিজের মা-বাবা ও ছোট ভাই নয়নের ওপর এ কারণে চরম ক্ষুব্ধ ছিলেন হুমায়ুন। জানা যায়, প্রথম স্ত্রীকে তাড়িয়ে দেওয়ার জন্য ৫ লাখ টাকার বিনিময়ে একটি সমঝোতাও করেছিলেন তিনি।

আর্থিক লেনদেন

হুমায়ুন ছোট ভাই নয়নকে ১৩ লাখ টাকা খরচ করে ইতালি নিলেও, নয়ন তাকে বিভিন্ন সময়ে ২০ লাখ টাকা ফেরত দিয়েছিলেন। কিন্তু সম্প্রতি হুমায়ুন তার মা-বাবার ভরণপোষণ বাবদ খরচ করা ১৬ লাখ টাকার অর্ধেক, অর্থাৎ ৮ লাখ টাকা নয়নের কাছে দাবি করেন। নয়ন সেই টাকা দিতে রাজি হওয়া সত্ত্বেও, হুমায়ুন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটান বলে পরিবারের অভিযোগ।

বোন ও স্ত্রীর আকুতি

নিহত নয়ন ও ঘাতক হুমায়ুনের একমাত্র বোন দিলারা আক্তার বড় ভাইয়ের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেছেন। অন্যদিকে, প্রথম স্ত্রী আমেনা আফরিন অভিযোগ করেছেন যে, হুমায়ুন তাকে নিয়মিত মানসিক নির্যাতন করতেন এবং ভরণপোষণ দিতেন না। অভিযুক্ত হুমায়ুন বর্তমানে ইতালি পুলিশের হেফাজতে রয়েছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ইতালির সময় বিকেল ৫টায় নয়ন তার বড় ভাই হুমায়ুনের বাড়ির নিচে বৈদ্যুতিক সাইকেল চার্জ দিতে যান। নয়ন যখন প্লাগ লাগাতে নিচু হন, তখন ওত পেতে থাকা হুমায়ুন পেছন থেকে ছুরি দিয়ে নয়নের পিঠে ও মাথায় আঘাত করে তাকে হত্যা করে। হত্যার পর ভিডিও কলের মাধ্যমে মরদেহ দেশে থাকা মা-বাবাকে দেখান হুমায়ুন।

এই ঘটনাটি প্রমাণ করে যে, পারিবারিক নৈতিকতার অবক্ষয় এবং পরকীয়া সম্পর্কের জটিলতা কীভাবে একটি সাজানো সংসার ও দুই ভাইয়ের জীবন ধ্বংস করে দিতে পারে। প্রবাসে থাকা ভাইদের উচিত যেকোনো পারিবারিক সমস্যা আবেগের বশবর্তী না হয়ে আইনি বা সামাজিক উপায়ে সমাধান করা।

দৃষ্টি আকর্ষণনতুন ই- পাসপোর্ট (E-pp) বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তিসম্মানিত সেবাপ্রত্যাশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে...
29/04/2026

দৃষ্টি আকর্ষণ

নতুন ই- পাসপোর্ট (E-pp) বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

সম্মানিত সেবাপ্রত্যাশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ই- পাসপোর্ট (E-pp) বিতরণের জন্য প্রস্তুত রয়েছে। সংশ্লিষ্ট আবেদনকারীদের সুবিধার্থে তালিকা নিম্নে প্রদান করা হলো।

তালিকায় নিজের নাম যাচাই করে আবেদনকারীগণ কনসুলেটে উপস্থিত হয়ে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।

পাসপোর্ট বিতরণের সময়সূচি:

সোমবার থেকে শুক্রবার
(সরকারি ছুটির দিন ব্যাতিত)
বিকাল ০২:০০ – ০৫:০০

⚠️ বিশেষ দ্রষ্টব্য:

পাসপোর্ট সংগ্রহের জন্য কোনো এপয়েন্টমেন্টের প্রয়োজন নেই।

পাসপোর্ট গ্রহণের সময় অবশ্যই মূল রসিদ এবং পুরাতন পাসপোর্ট সঙ্গে আনতে হবে।

ধন্যবাদান্তে
বাংলাদেশ কনসুলেট জেনারেল
মিলান, ইতালি

27/04/2026
27/04/2026

স্বাগতম "বলোনিয়া ইনফো সেন্টার - Bologna Info Center-BD তে 🇧🇩🇮🇹
​এই পেইজটি মূলত ইতালির বলোনিয়া (Bologna) শহরে বসবাসরত এবং নতুন আসা প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম। আমাদের মূল উদ্দেশ্য হলো:

​🏠 বাসা ও সিট ভাড়া: সঠিক সময়ে বাসা বা থাকার জায়গার সন্ধান দেওয়া।

​💼 কাজের তথ্য: বলোনিয়া ও এর আশেপাশে কাজের সুযোগ সম্পর্কে আপডেট দেওয়া।

​ℹ️ শহরের তথ্য: ইতালির আইন-কানুন, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর পৌঁছে দেওয়া।

​🤝 কমিউনিটি হেল্প: যেকোনো প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ানো।

​আমাদের সাথে যুক্ত থাকুন এবং অন্যদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন ও উপকৃত হতে সাহায্য করুন।

Indirizzo

BOLOGNA
Bologna

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando বলোনিয়া ইনফো সেন্টার - Bologna Info Center-BD pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Scelte rapide

Condividi