16/02/2024
🇮🇹ইতালি আজ ১৫ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ঢাকা-রোম-ঢাকা রুটের টিকেট বিক্রি শুরু হয়েছে।
✅আজ দুপুর ০২:০৫টায় বিমানের সকল ডিস্ট্রিবিউশন চ্যানেলে একযোগে বিক্রয়ের জন্যে টিকেটসমূহ উন্মুক্ত করা হয়।
✅আগামী ২৬ মার্চ ২০২৪ তারিখ মহান স্বাধীনতা দিবসে রোমের উদ্দেশ্যে বিমান এর প্রথম ফ্লাইট যাত্রা করবে।
২৬ মার্চ থেকে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত সপ্তাহে প্রতি সোমবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার ঢাকা থেকে ফ্লাইট
বিজি৩৫৫ স্থানীয় সময় রাত ২:০০টায় রোমের উদ্দেশ্যে যাত্রা করে রোমে পৌঁছাবে স্থানীয় সময় সকাল ৭:০০টায়।
একই দিন রোম থেকে স্থানীয় সময় সকাল ০৮:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১১:৪৫টায়।
তবে ০১ এপ্রিল ২০২৪ থেকে গ্রীষ্মকালীন সূচি অনুযায়ী প্রতি সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ঢাকা
থেকে স্থানীয় সময় রাত ৩:০০টায় যাত্রা করে রোমে পৌঁছাবে সকাল ০৯:১০টায় এবং রোম থেকে স্থানীয় সময় সকাল ১০:৪৫টায় যাত্রা করে ঢাকায় পৌঁছাবে রাত ১২:৩০টায়।❤️🥀✈️