28/05/2026
নতুন সরকার গঠনের পর পশ্চিমবঙ্গ সরকার এর তরফ থেকে প্রকাশিত করা হলো একটি প্রকল্প যেটার নাম অন্নপূর্ণা প্রকল্প। এই প্রকল্প প্রত্যেক পশ্চিমবঙ্গের মহিলাদের একটি সোশ্যাল সিকিউরিটি প্রকল্প হিসাবে কাজ করবে। এই প্রকল্পে প্রত্যেক মহিলাদের ৩০০০ টাকা করে প্রদান করা হবে এবং এটি প্রতি মাসে প্রদান করা হবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

জানালেন যারা লক্ষী ভান্ডার প্রকল্পে টাকা পাচ্ছিলেন বা লক্ষী ভান্ডার প্রকল্পে নাম রয়েছে তারা সকলে যত ক্ষণ না পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডার এর টাকা পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত লক্ষী ভান্ডারের টাকা পাবেন এবং যখন অন্নপূর্ণা ভাণ্ডার ওই মহিলার চালু হবে তখন অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন পাওয়া বন্ধ হয়ে যাবে মানে লক্ষী ভান্ডারের ১৫০০ টাকা প্রতি মাসে পাবেন যতক্ষণ না পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারের তিন হাজার টাকা উনি পাচ্ছেন। এবার প্রশ্ন আছে এই প্রকল্পে মানে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করার প্রক্রিয়া রয়েছে। কিভাবে আবেদন করবেন সমস্তটাই নিচে বিস্তারিতভাবে লিখে দিলাম
অন্নপূর্ণা ভান্ডার আবেদনের প্রক্রিয়া
সরকারি নিউজ অনুযায়ী এখনো পর্যন্ত জানা যাচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদনের প্রক্রিয়া অনলাইন এবং অফলাইন দুভাবেই করা হবে। এই মুহূর্তে অফলাইন প্রক্রিয়ার জন্য বা অফলাইন আবেদনের জন্য ফরম ফরম ফিলাপের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা অনলাইন থেকে ফরম ফিলাপ ডাউনলোড করে ফিলাপ করতে পারবেন