01/06/2021
Freelancing is not a joke!
অনেকেই দেখি ফ্রিল্যান্সিং এর নাম শুনলেই মনে করে বসে, খুবই সহজ। মার্কেটপ্লেসে একাউন্ট করেই অনেক ইনকাম হবে। অথচ এই একাউন্ট খোলার আগেই নিজেকে অনেক কিছুতেই প্রিপেয়ার্ড হয়ে আসতে হয়।
আপনি একটা কোম্পানিতে কাজ করবেন সেখানে বস আছে, প্রোজেক্ট ম্যানাজার আছে, কমিউনিকেশন অফিসার আছে আপনাক শুধু যে টাস্ক দেয়া হবে সেটা তাদের রিকুয়ার্মেন্ট অনুযায়ী করে দিতে হবে।
আমি বলছিনা এটাও সহজ কিছু।
জাস্ট থিংক ফর এ হোয়াইল,
আপনি যখন ফ্রিল্যান্সিং এ আসবেন তখন আপনি নিজেই বস,নিজেই কমিউনেশন অফিসার নিজেই প্রোজেক্ট ম্যানেজার এবং নিজেই একজন পারফর্মার।
এই সবগুলো মিলিয়েই আপনাকে এগুতে হবে। প্রতিযোগিতার মাঝে নিজেকে আগায়ে নিয়ে যেতে হবে।
নিজের ইংরেজি দক্ষতা বাড়াতে হবে এমনকি প্রয়োজনে স্কিলের প্রতিও যত্নবান হতে হবে শিখতে হবে প্রতিনিয়ত।
আপনাকে কেউ এসে বলে দিয়ে যাবেনা এভাবে করো ভালো হবে,এইভাবে আগালে ক্লায়েন্ট পাবেন।
বছরের পর বছর শুধুমাত্র দক্ষতা বাড়ানোর জন্যই আপনাকে টিকে থাকার মানসিকতা রাখতে হবে। একদিনে কিচ্ছু হয়না।
ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় সুবিধা আপনি স্বাধীনতা পাবেন নিজের মতো যেখানে ইচ্ছা টাইম সেট করে নিয়েও কাজ করতে পারবেন।
এইখানে আর্নিং আপনার রিজিকে থাকলে স্কিল থাকলে আলহামদুলিল্লাহ অনেক হবে আবার একটা সময় নাও হতে পারে। মানি ম্যানেজমেন্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ। এইসব ভেবেই একটা অনিশ্চিত গতিবিধিতেই আগাতে হয়।
এই যে এতো কিছু বলছি একটাই কারণ, যারা মনে করেন অনেক সহজ প্লিজ হাজারবার ভাবুন ভেবে তারপর আসবেন।
আপনাকে হতাশ করার জন্য প্রতি মোরে মোরে অনেক কিছুই অপেক্ষা করবে সেগুলো সামলে নিয়ে সেল্ফ মোটিভেটেড হয়ে আগাতে পারার উদ্যম যদি থাকে তবে হবে।
Just think before you work.... Twice!