Bengal Web Solution

Bengal Web Solution Web designing/Web Development/Logo Designing/Facebook Promotion.Visit http://www.bengalwebsoltion.com We can execute what you demand at lowest rate.
(1)

Bengal Web Solution was formed in 2010 as a one stop solution to meet all your online needs- Web designing,Web development,Online Marketing,Seo & More. Our team is comprised of young,highly talented tech guys who will be dedicated to your project. We have worked with top-notch companies.We assure 100 % satisfaction. Check out our portfolio at
http://www.bengalwebsolution.com/portfolio.html

রবীন্দ্রনাথ যেন এক দীর্ঘ নদী।সত্যজিৎ রায় সেই নদীর ধারে বসে মানুষের মুখ পড়েছিলেন।তার সুর, তার নীরবতা, তার ফ্রেম—বাংলাকে...
04/06/2026

রবীন্দ্রনাথ যেন এক দীর্ঘ নদী।
সত্যজিৎ রায় সেই নদীর ধারে বসে মানুষের মুখ পড়েছিলেন।
তার সুর, তার নীরবতা, তার ফ্রেম—বাংলাকে পৃথিবীর দিকে খুলে দিয়েছিল।
দেবজ্যোতি মিশ্র নিয়ে আসছেন এক বিশেষ সংগীতসন্ধ্যা—
কিছু মেধাবী শিল্পীকে সঙ্গে নিয়ে,
এক মুক্ত জীবনের narrative-এর ভিতর দিয়ে,
যেখানে রবীন্দ্রনাথের আলো এসে পড়ে অপুর চোখে, চারুলতার জানালায়,
আর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা মানুষের নিঃসঙ্গতায়।

03/06/2026

কিছু মানুষ কখনও সত্যিই হারিয়ে যায় না...
তারা থেকে যায় স্মৃতির ভাঁজে, পুরোনো গানের সুরে, কিংবা কোনো এক অপূর্ণ কথোপকথনের নীরবতায়।
সেই ‘কাছের মানুষ’-দের খোঁজে সুর আর কথার এক অনন্য কোলাজ নিয়ে আসছেন আমাদের সবার প্রিয় শিল্পী জয়তী চক্রবর্তী। আর তাঁর সঙ্গে মঞ্চে গল্প-কথার জুটিতে থাকছেন গুণী শিল্পী সাম্য।
শুধু তাই নয়, এই মায়াবী আসরে একরাশ স্নিগ্ধতা নিয়ে ‘মেঘমল্লার’-এর শিল্পীরা পরিবেশন করবেন সমবেত রবীন্দ্রসঙ্গীত। সংস্কৃতির এই মেলবন্ধনে গুণীজনদের মঞ্চে বিশেষ সম্মাননা জ্ঞাপন করবেন মিত্রা বন্দ্যোপাধ্যায়।
সুর, স্মৃতি আর আড্ডার এই চাদরে মোড়া সন্ধ্যায় আপনার উপস্থিতি আমাদের পরম প্রাপ্তি।
তারিখ: ৬ই জুন, ২০২৬ (শনিবার)
সময়: সন্ধে ঠিক ৬টা
স্থান: সুকান্ত সদন মঞ্চ, ব্যারাকপুর
আয়োজনে: বেঙ্গল ওয়েব সলিউশন (BWS)
মিডিয়া পার্টনার: 91.9 Friends FM
টিকিটের লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে।

Your dream is just a few days away! Listen to Tu Hi Re Live at Nazrul Mancha!20th June, 2026. Book Yours Today!
03/06/2026

Your dream is just a few days away! Listen to Tu Hi Re Live at Nazrul Mancha!

20th June, 2026.

Book Yours Today!

বেঙ্গল ওয়েব সলিউশন আয়োজিত অনুষ্ঠান "কাছের মানুষ"  — এবার আপনার শহরে! বহুদিন পর গান আর আড্ডার ডালি নিয়ে হাজির হচ্ছেন আপ...
03/06/2026

বেঙ্গল ওয়েব সলিউশন আয়োজিত অনুষ্ঠান "কাছের মানুষ" — এবার আপনার শহরে!
বহুদিন পর গান আর আড্ডার ডালি নিয়ে হাজির হচ্ছেন আপনাদের অত্যন্ত ভালোবাসার প্রখ্যাত শিল্পী — জয়তী চক্রবর্তী ও সাম্য কার্ফা। সেই সাথে থাকছে মিত্র বন্দ্যোপাধ্যায়ের সম্মাননা জ্ঞাপন এবং 'মেঘমল্লার'-এর সমবেত রবীন্দ্রসঙ্গীত।
তারিখ: আগামী ৬ই জুন, ২০২৬ (শনিবার)
সময়: ঠিক সন্ধে ৬:০০ টা।
অনুষ্ঠানের কিছু নিয়মাবলী দিয়ে দেওয়া হলো (দর্শকদের জন্য জরুরি তথ্য):
১. প্রবেশের সময়: সাধারণ দর্শকদের জন্য হলের দরজা খোলা হবে বিকেল ৫:১৫ মিনিটে।
২. জোন ভিত্তিক আসন: আপনি যে মূল্যের টিকিট কেটেছেন, হলের ঠিক সেই নির্দিষ্ট জোনেই (Zone) আপনাকে বসতে হবে।
৩. আগে আসলে আগে পাবেন: নির্দিষ্ট জোনের ভেতরে কোনো আসন নম্বর থাকবে না। বসার ক্ষেত্রে "আগে আসলে আগে পাবেন" (First Come, First Served) নিয়মটি প্রযোজ্য হবে।
৪. বিশেষ অনুরোধ: ব্যারাকপুরে এই ধরনের অনুষ্ঠান এবারই প্রথম। তাই সকলের সুবিধার্থে এবং নিজের আসন নিশ্চিত করতে দয়া করে সময়ের কিছুটা আগে চলে আসবেন।
টিকিটের লিঙ্ক কমেন্টে দিয়ে দেওয়া হয়েছে।
যেকোনো জিজ্ঞাসায় কল করুন: 99033 60341 / 98044 70910

রবীন্দ্রনাথ যেন এক দীর্ঘ নদী।সত্যজিৎ রায় সেই নদীর ধারে বসে মানুষের মুখ পড়েছিলেন।তার সুর, তার নীরবতা, তার ফ্রেম—বাংলাকে...
03/06/2026

রবীন্দ্রনাথ যেন এক দীর্ঘ নদী।
সত্যজিৎ রায় সেই নদীর ধারে বসে মানুষের মুখ পড়েছিলেন।
তার সুর, তার নীরবতা, তার ফ্রেম—বাংলাকে পৃথিবীর দিকে খুলে দিয়েছিল।
দেবজ্যোতি মিশ্র নিয়ে আসছেন এক বিশেষ সংগীতসন্ধ্যা—
কিছু মেধাবী শিল্পীকে সঙ্গে নিয়ে, এক মুক্ত জীবনের narrative-এর ভিতর দিয়ে, যেখানে রবীন্দ্রনাথের আলো এসে পড়ে অপুর চোখে, চারুলতার জানালায়, আর পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে থাকা মানুষের নিঃসঙ্গতায়।
বেঙ্গল ওয়েব সলিউশন আয়োজিত অনুষ্ঠান "রবির আলোয় সত্যজিৎ (Ray of life)"।
স্থান: রবীন্দ্রসদন
তারিখ ও সময়: আগামী১৪ই জুন, ২০২৬ | সন্ধে ৬টা।
টিকিট সংগ্রহ করতে পারবেন:
১. অফলাইন টিকিট কাউন্টার:
Metro Pharma – শ্যামবাজার (Shyambazar)
Koshe Kosha – গোলপার্ক (Golpark)
The Melody – রাসবিহারী (Rashbehari) (রবিবার বন্ধ / Sunday Close)
২. অনলাইন টিকিট:
BookMyShow
BoShow
ShowNook
এক মায়াবী সুরের সন্ধ্যায় সত্যজিৎ ও রবীন্দ্রনাথের মেলবন্ধনের সাক্ষী হতে আজই আপনার আসনটি সুরক্ষিত করুন!

তিরিশ পেরিয়ে অন্য আমি: তিন দশকের সুর-শব্দ-স্মৃতি।আকাশবাণী থেকে রেইনবো এফএম— গত ৩০ বছর ধরে যে চেনা কণ্ঠটি আমাদের মনকে মুগ...
03/06/2026

তিরিশ পেরিয়ে অন্য আমি: তিন দশকের সুর-শব্দ-স্মৃতি।
আকাশবাণী থেকে রেইনবো এফএম— গত ৩০ বছর ধরে যে চেনা কণ্ঠটি আমাদের মনকে মুগ্ধতার চাদরে জড়িয়ে রেখেছে, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় বাচিক শিল্পী, সঞ্চালিকা একই সঙ্গে অভিনেত্রী মধুমিতা বসু। শুধু ইথারের তরঙ্গে নয়, মঞ্চ সঞ্চালনা থেকে অভিনয়ের আঙিনাতেও তাঁর উপস্থিতি গত তিন দশক ধরে সমান উজ্জ্বল।
শিল্পীর এই দীর্ঘ, বর্ণময় এবং অবিস্মরণীয় শৈল্পিক যাত্রাকে কুর্নিশ জানাতে আগামী ২৭শে জুন আই সি সি আর (ICCR) প্রেক্ষাগৃহে বসতে চলেছে এক চাঁদের হাট। সন্দীপ গুহ প্রোডাকশন এবং বেঙ্গল ওয়েব সলিউশন-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সন্ধ্যা কেবল একটি উদযাপন নয়, বরং সংস্কৃতির প্রতি শিল্পীর আজীবনের ভালোবাসার এক পরম শ্রদ্ধাঞ্জলি।
সন্ধ্যার মূল আকর্ষণ (দুটি বিশেষ পর্ব):
১. ‘অন্তহীন’ (এক মননশীল পরিবেশনা)
রচনায়: কৌশিক সেনগুপ্ত
মঞ্চে নিবেদনে: বিশ্বজিৎ চক্রবর্তী, মধুমিতা বসু, অভীক মল্লিক এবং শ্রীধারা গুপ্ত।
২. ‘কথায়-গানে’ (সুর ও শব্দের যুগলবন্দী)
সঙ্গীত ও আড্ডায়: ইন্দ্রাণী সেন, শ্রীকান্ত আচার্য, অর্ণা শীল, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, রাজা এবং স্বয়ং মধুমিতা বসু।
আপনার আসনটি আজই সুরক্ষিত করুন:
টিকিট পাওয়া যাচ্ছে অনলাইন:
BookMyShow (বুকমাইশো)
District by Zomato (ডিস্ট্রিক্ট বাই জোম্যাটো)
ShowNook (শো-নুক)

02/06/2026

বেঙ্গল ওয়েব সলিউশন আয়োজিত 'কাছের মানুষ'।।
এই 'কাছের মানুষ' শব্দটার সংজ্ঞা একেকজনের কাছে একেক রকম। কারও কাছে সে কোনো প্রিয় বন্ধু, কারও কাছে রবীন্দ্রনাথ, আবার কারও কাছে শৈশবের কোনো স্মৃতি। রক্তের সম্পর্কের বাইরেও কিছু মানুষ আমাদের জীবনে বড্ড কাছের হয়ে ওঠে। তাই বহুদিন পর গান আর আড্ডার ডালি নিয়ে হাজির হচ্ছেন আপনাদের অত্যন্ত ভালোবাসার কাছের মানুষ প্রখ্যাত শিল্পী— জয়তী চক্রবর্তী ও সাম্য কার্ফা।
এছাড়াও একরাশ স্নিগ্ধতা ছড়িয়ে সমবেত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন ‘মেঘমল্লার’-এর একঝাঁক গুণী শিল্পী
এবং সংস্কৃতির এই আঙিনায় গুণীজনদের মঞ্চে বিশেষ সম্মাননা জ্ঞাপন করবেন মিত্রা বন্দ্যোপাধ্যায়।
তারিখ: ৬ই জুন
স্থান: সুকান্ত সদন, ব্যারাকপুর
সময়: সন্ধ্যা ৬টা
টিকিট পাওয়া যাচ্ছে BookMyShow-তে। আমাদের কাছের মানুষদের সাথে আড্ডায় ও গানে শামিল হতে ভুলবেন না কিন্তু!

যুদ্ধের অন্ধকারেও ভালোবাসা পথ খুঁজে নেয়... আর সেই ভালোবাসার টানেই দেবজ্যোতি মিশ্রের সুরে নতুনত্বের ছোঁয়া নিয়ে একঝাঁক গুণ...
02/06/2026

যুদ্ধের অন্ধকারেও ভালোবাসা পথ খুঁজে নেয়... আর সেই ভালোবাসার টানেই দেবজ্যোতি মিশ্রের সুরে নতুনত্বের ছোঁয়া নিয়ে একঝাঁক গুণী শিল্পীর সমাগমে গত ২৪শে মে জি. ডি. বিড়লা সভাঘরের মঞ্চ সাক্ষী থাকল এক জাদুকরী সন্ধ্যার।
বোরোলীন নিবেদিত এবং বেঙ্গল ওয়েব সলিউশন দ্বারা আয়োজিত অনুষ্ঠান 'আলোপাখির গান' (Shadows of Love...) অনুষ্ঠানে আপনাদের উপচে পড়া ভিড়, প্রতিটি করতালি আর ভালোবাসা আমাদের মুগ্ধ ও অনুপ্রাণিত করেছে। সমস্ত শ্রোতা ও দর্শক বন্ধুদের জানাই আমাদের আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের এই ভালোবাসাই আমাদের পথ চলার সবচেয়ে বড় শক্তি।
যাঁরা অনুষ্ঠানটি মিস করেছেন, তাঁদের জন্য বিশেষ সুযোগ!
দূরত্ব বা অন্য কোনো কারণে যাঁরা সেদিন সশরীরে উপস্থিত থাকতে পারেননি, তাঁদের জন্য রইল এই মায়াবী সন্ধ্যাটি পুনরায় উপভোগ করার দারুণ সুযোগ। ‘মিউজিয়ানা মাইলস’ (Musiana Miles)-এ এই অনুষ্ঠানের সম্পূর্ণ রেকর্ডেড ভার্সনটি দেখা যাবে আগামী ১লা জুলাই (1st July) থেকে।
ঘরে বসেই এই সুরের সফর উপভোগ করতে আজই আপনার টিকিট বুক করে রাখুন!

Address

Serampore
Kolkata
712201

Alerts

Be the first to know and let us send you an email when Bengal Web Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bengal Web Solution:

Share