16/03/2016
SANDHA ARATI AGARBATTI BEAUTY TIPS :
হারানো চুল উদ্ধার ও ঘন চুল পেতে যা করবেন
**শ্যাম্পুর পরে লেবুর রস
এটা কিন্তু করতেই হবে। সপ্তাহে অন্তত দুদিন চুল ভাল করে শ্যাম্পু করার পর লেবুর রস দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে। চুল ভাল করে শ্যাম্পু করা হয়ে গেলে একটা পুরো পাতিলেবুর রস বের করে পুরো চুলে ভাল করে লাগাবে। পাতিলেবুর রস চুলকে খুব ফুরফুরে করে দেয়। চুলগুলো একে অপরের উপর লেপটে পড়ে থাকে না। ফলে পরিমাণে চুল একটু বেশি দেখায়।
**ঘন চুলের প্যাক
সপ্তাহে অন্তত একবার একটা ডিম আর দই দিয়ে প্যাক বানিয়ে মাথায় লাগাতে হবে। এর আধঘণ্টা পরে শ্যাম্পু করতে হবে। এতে চুলের ভলিউমও বাড়বে, চুলের পুষ্টিও জোগাবে।
**অ্যালোভেরা
অ্যালোভেরা গাছের জেলও চুলের গোড়ায় লাগানো যেতে পারে। এতে চুলের গোড়া মজবুত হয় এবং চুলের গ্রোথ বাড়ায়।
**পেঁয়াজ
ছাঁচি পেঁয়াজ, অর্থাৎ একদম ছোট-ছোট লাল পেঁয়াজ নাও দুটো। এবার পেঁয়াজ দুটো থেঁতো করে তার রস লাগাতে হবে চুলের গোড়ায়। পেঁয়াজের রসে কিন্তু মাথায় নতুন চুল গজায়। ফলে এমনিই চুলের গোছ বাড়ে।
**পাকা কলা
পাকা কলা চটকে দই আর মধুর সঙ্গে মিশিয়ে চুলে লাগানো যেতে পারে। এতে রুক্ষ চুল হয় মসৃণ।
** চুলের কাট
চুলের কাট পালটালেও কিন্তু চুলের ভলিউম বেড়ে যায়। এমনিতেই ছয় সপ্তাহ বাদে-বাদে হেয়ার ট্রিম করানো উচিত। তা হলে চুল এমনিতেই ভাল থাকে। তাছাড়া চুল কাটলে এমনিতেই খানিকটা ভলিউম অ্যাড হয়ে যায়।