AB Infotek

AB Infotek I am a computer Hardware & networking Engineer. I also provide education about software, computer .

14/01/2025

জন্মদিন মানে এখন স্মৃতির হাতছানি। ছোটবেলা পাশের বাড়ির ভাড়াটিয়া
বন্ধুর থেকে পাওয়া প্রথম জন্মদিনের উপহার দশ টাকার বিস্কুটের প্যাকেট। কি আনন্দ যে পেয়েছিল। মনে পড়ে দুজনে মিলে ছাদের এককোণে মিঠে রোদে গা ভাসিয়ে সেই বিস্কুট ভাগ করে খেয়ে ছিলাম। কত গল্প যে হয়েছিল কি বলবো- ও বলেছিল ওর জন্মদিনে সাধুর আলুকাবলি খাওয়াতে। তার কিছু দিন পর বাড়িওয়ালার সাথে ঝগড়া করে ওরা বাড়ি পাল্টালো। সে যুগে মোবাইল ফোন ছিল না, বাড়ি বাড়ি টেলিফোনও নয়, তবে ও কথা দিয়েছিল মায়ের সাথে মাঝে মাঝে আসবে। কিন্তু সে আসা আর ওর হয় নি। সময়ের অলি গলি পেড়িয়ে, বহু বসন্ত পর আমার সেই বারো বছরের বন্ধু আজ আবার ফিরে এলো, মুখে সেই মিষ্টি হাসি, হাতে বিস্কুট - জন্ম দিনে ছেলের উপহার বিস্কুটের প্যাকেট। আমার চারপাশের বাড়ি ঘড়গুলো যেন খসে খসে পড়ছে, জেগে উঠছে পুরানো বাড়ি, খেলার মাঠ, অভিদের বূজে যাওয়া পুকুর, সোনালী দুপুর,খুনসুটি ভরা বিকেল,লাফান দড়ি, চু কিত্ কিত্- ওই তো তোর বাড়ির রাস্তা দেখতে পাচ্ছি, -আমি আসছি বন্ধু।

10/09/2024

মানুষ সিস্টেমের বদল চায়, ডাক্তাররা তাতে অগ্রণী ভূমিকা নিচ্ছেন। কিন্তু এটা মনে করাতে চাই তাদের সিস্টেমটাও ঘুনে ধরা। বহু ক্ষেত্রে বেসরকারি হাসপাতালে চিকিৎসার নামে লূঠতরাজ চলে, pathology centre আর ঔষধি প্রতিষ্ঠানের সাথে ডাক্তারের সখ্যতা সবাই জানে। আশেপাশের কটা ডাক্তার রশিদ দেয় বলতে পারেন?

Address

21/4/1 Satyen Roy Branch Road
Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when AB Infotek posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share