28/08/2021
Hii everyone
বিভীষিকা page এ আপনাদের সবাইকে স্বাগত জানাই।আপনাদের স্নেহ ভালোবাসা সাথে নিয়ে একটা নতুন পথ চলা শুরু করতে চলেছি।
আপনাদের সবার জন্য এই page টি মূলত খোলা হয়েছে। এখানে বিভিন্ন ঘটনা তুলে ধরা হবে যেগুলো অলৌকিক অবাস্তব বা যে ঘটনা ঘটা নিয়ে যথেষ্ঠ বিতর্ক আছে সেগুলোই গল্পের আকারে তুলে ধরা হবে সবার মাঝে। তবে সেগুলো গল্প নয়, সত্য ঘটনা। কোনোরকম কুসংস্কার জনিত ঘটনা তুলে ধরা হবে না।
ঘটনাগুলো সত্য কিনা সেটা আপনার বিশ্বাস এর উপর নির্ভর করছে তাই ঘটনাকে মনোরঞ্জন ভাবে নেওয়াই হবে শ্রেয়।
আমায় ঘটনা পাঠাতে গেলে এই পেজ এর inbox করে লিখে পাঠাতে পারেন বা মেইল করে দিতে পারেন, যার লিঙ্ক আমি page-এ দিয়েছি।
যে ঘটনাগুলি শুনতে ভালো লাগবে সেগুলো আমি পড়ে শোনাবো, তার জন্য আপনাদের support আমার একান্ত কাম্য।
আমরা সবাই চাইলে এই বিভীষিকা page আরোও বড়ো করে তুলতে পারব আর পরিবারের রূপ দিতে পারবো। তাই আপনাদের জন্য পথ চলা।
আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন, দেখা হবে প্রথম পর্বে।