Singh Digital Internet and Xerox Point

Singh Digital Internet and Xerox Point Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Singh Digital Internet and Xerox Point, Internet cafe, Khandaghosh.

সকল দেশবাসীর কাছে আধার কার্ড গুরুত্বপূর্ণ নথি, আর এখন Aadhaar Card Update বা আধার কার্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট কর...
30/05/2023

সকল দেশবাসীর কাছে আধার কার্ড গুরুত্বপূর্ণ নথি, আর এখন Aadhaar Card Update বা আধার কার্ডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। ২০০৯ সালে UIDAI এর তরফে এই আধার কার্ড এর সূচনা করা হয়েছিল। ১ বছরের বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের নাগরিকদের এই আধার কার্ড তৈরি করতে হয়। এক সরকারি পরিসংখ্যান অনুসারে বর্তমানে আমাদের দেশে ১৩০ কোটি মানুষের আধার কার্ড (Aadhaar Card Download) আছে এবং এই সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে।

Aadhaar Card Update Status By Govt Of India.
বেশ কিছু দিন আগে কেন্দ্রীয় সরকারের তরফে সকল গ্রাহকদের জন্য ১৪ ই জুনের মধ্যে আধার কার্ড (UIDAI Aadhaar Card) যাদের অনেক বছরের পুরনো তাদের নিজেদের কিছু নথি আপলোড করতে বলা হয়েছিল। কিন্তু যে কোন আপডেট করার জন্য টাকা খরচ করতে হত, কিন্তু আধার অ্যাপের (maadhaar app) মাধ্যমে সকল গ্রাহকেরা যদি নিজেদের তথ্য আপডেট করেন তাহলে কোন টাকা লাগবে না।

১৪ ই জুনের মধ্যে এই কাজ না করতে পারলে সকলকে টাকা দিয়ে নিজেদের Aadhaar Card Update করতে হবে এবং এই কাজ যদি না করা হয় তাহলে অনেক বিশেষজ্ঞদের মত অনুসারে প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্কের মতো মোটা অঙ্কের জরিমানাও করা হতে পারে সকলকে। সুতরাং সকল নাগরিকদের ১৫ দিনের মধ্যে এই কাজটি সম্পন্ন করে ফেলা উচিত।

Aadhaar Card (আধার কার্ড)
Aadhaar Card – আধার কার্ড এর সুরক্ষা নিয়ে জরুরি ঘোষণা করলো কেন্দ্র, সময় থাকতে সতর্ক হন।

এছাড়াও UIDAI এর তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এই নিয়ম না মানলে ১০ বছরের পুরনো সব আধার কার্ড বাতিল করে দেওয়া হবে। আর ১৪ ই জুনের পর কোন প্রকারের আপডেট করার জন্য সকলকে ৫০ টাকা করে খরচা করতে হবে। Aadhaar Card নিয়ে এই নির্দেশের কারণ হচ্ছে ১০ বছর আগেকার সকল কার্ডের গ্রাহকদের মুখের আকার, আঙুলের ছাপ, বাসস্থান এর ঠিকানার পরিবর্তন হলে সেই তথ্য আপলোড করতে হবে।

Aadhaar Card Update কিভাবে করবেনঃ-
১) UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) আধার আপডেট অপশনে যেতে হবে।
৩) লগ ইন করে নিতে হবে।
৪) আপনি যেই নথি আপডেট করতে চান তার ফটো তুলে আপলোড করে দিলেই আপনাদের কাজ সম্পন্ন হবে।

যে সমস্ত ছাত্র-ছাত্রী ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা...
20/03/2022

যে সমস্ত ছাত্র-ছাত্রী ওয়েসিস স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যেই স্কলারশিপের টাকা পেয়ে গিয়েছেন তাদের সকলকে অনেক শুভেচ্ছা এবং যারা এখনো টাকা পাননি তারা এই পোষ্টটি পুরোটা পড়ুন।

ওয়েসিস স্কলারশিপের ওয়েবসাইটে একটি নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। যেটিতে বলা হয়েছে এই মাসের ২৩ তারিখ ওয়েসিস স্কলারশিপের ব্লক এবং মিউনিসিপ্যালিটি ভেরিফিকেশনের লাস্ট ডেট। অর্থাৎ কোনো ছাত্র-ছাত্রীর স্কলারশিপ যদি এই ২৩ তারিখের মধ্যে ব্লক বা মিউনিসিপ্যালিটি ভেরিভাই না হয় তবে সেই ছাত্র-ছাত্রীরা এই বছর আর এই স্কলারশিপ থেকে কোনোরকম টাকা পাবে না।
আপনাদের কি করনীয়? আপনারা সবার প্রথমে আপনাদের ওয়েসিস স্কলারশিপের স্ট্যাটাস চেক করুন, যদি ব্লক বা মিউনিসিপালিটি ভেরিফাই হয়ে যায় তবে আপনার চিন্তা করবার মতো কিছু নেই। যদি আপনার স্ট্যাটাস Block Level Pending বা Municipality Level Pending দেখায় তবে আপনারা আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে আপনাদের স্কলারশিপটি ভেরিফাই করাবার জন্য অনুরোধ করুন। আর এটা করতে হবে ২৩ তারিখের মধ্যে।

Address

Khandaghosh
713142

Website

Alerts

Be the first to know and let us send you an email when Singh Digital Internet and Xerox Point posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category