15/08/2026
আজ ১৫ আগস্ট, আমাদের ৮০তম স্বাধীনতা দিবস। এই বিশেষ দিনটিকে আরও সুন্দর ও অর্থবহ করে তুলতে iPS-এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল একটি বৃক্ষরোপণ কর্মসূচি।
দেশকে ভালোবাসা শুধু পতাকা উত্তোলন বা দেশাত্মবোধের কথায় সীমাবদ্ধ নয়। আমাদের চারপাশের প্রকৃতি, মাটি আর আগামী প্রজন্মের জন্য কিছু করাও আমাদের দায়িত্ব।
আজ আমরা কয়েকটি গাছ লাগিয়েছি। হয়তো এই ছোট্ট চারাগুলো বড় হতে সময় লাগবে, কিন্তু একদিন এগুলোই দেবে ছায়া, নির্মল বাতাস আর সবুজের শান্তি।
এই ছোট্ট উদ্যোগের মধ্য দিয়ে আমাদের একটাই আশা, আমাদের চারপাশটা আরও সবুজ হোক, পৃথিবীটা আরও সুন্দর হোক।
iPS-এর পক্ষ থেকে সকলকে জানাই ৮০তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা।
iPS
2, Ghatak Rd, opp. Express Baazar, Kanchrapara Loco, Kanchrapara, West Bengal 743145
Contact: 8017122057 / 7003210714