Political Science Tuition Hub

Political Science Tuition Hub Preparation4PolitcalScienceHs POLITICAL SCIENCE TUITION HUB

01/12/2022

ভারতের সংবিধান

বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান হল ভারতের সংবিধান

১৯৪৯ সালে ২৬ নভেম্বর এই সংবিধান গণপরিষদে গৃহীত হয়।

১৯৫০ সালে ২৬ শে জানুয়ারি কার্যকর করা হয় ।

সময় : ২ বছর ১১ মাস ১৮ দিন।

ধারা : ৩৯৫ টি(৪৭০)
তফসিল : ৮(১২)
অংশ : ২২(২৫)
সংশোধন:১০৫ বার।(২০২১)

সংবিধান সভা গঠন : ৬ ডিসেম্বর ১৯৪৬

প্রথম বৈঠক :৯ ডিসেম্বর ১৯৪৯

শেষ বৈঠক : ২৪ জানুয়ারি ১৯৫০

সংবিধানের জনক : বাবাসাহেব ভীমরাও রামজি আম্বেদকর

হিন্দি অনুবাদ : প্রেম বিহারী নারায়ণ রাইজাদা

ইংরেজি অনুবাদ : বসন্ত কৃষ্ণ বৈদ্য

খরচ : ৬৪ লক্ষ টাকা

10/07/2022

রাষ্ট্র বিজ্ঞান(Political Science):

যে বিজ্ঞান রাষ্ট্র সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে এবং রাষ্ট্রের কার্যাবলি ও জনগনের আধিকার নিয়ে আলোচনা করে তাকে রাষ্ট্র বিজ্ঞান বলে।

শব্দগত অর্থে:

রাষ্ট্রবিজ্ঞান শব্দটির ইংরেজি প্রতিশব্দ হচ্ছ 'Political Science' ৷ এটি এসেছে গ্রিক শব্দ Polis থেকে ৷ যার অর্থ হল 'নগর' ৷ প্রাচীন গ্রিস ও রোমে প্রতিটি নগরকে এক একটি রাষ্ট্র হিসেবে গণ্য করা হতো ৷

তাই শাব্দিক অর্থে আমরা বলতে পারি যে; নগররাষ্ট্র সম্পর্কে এবং নগররাষ্ট্রের যাবতীয় সমস্যা ও সমাধান নিয়ে যে শাস্ত্রে আলোচনা হয় তাকেই বলা হয় রাষ্ট্রবিজ্ঞান ৷


আধুনিক অর্থে:

বর্তমানে রাষ্ট্র বলতে নগররাষ্ট্রকে বুঝায় না ৷ সভ্যতার পরিবর্তনের সাথে সাথে রাষ্ট্রের সংজ্ঞায়ও পরিবর্তন এসেছে ৷ পূর্বে রাষ্ট্রবিজ্ঞান বলতে বুঝাত সে শাস্ত্রকে; যে শাস্ত্র মানুষের রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করত ৷ কিন্তু বর্তমানে রাষ্ট্রবিজ্ঞান বলতে সমাজবিজ্ঞানের সে শাখাকে বুঝায়; যে শাখায় মানুষের রাষ্ট্রীয় জীবনের নানামুখী বিষয় আলোচিত হয় ৷

প্রামাণ্য সংজ্ঞা:

বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা প্রদান করেছেন যা নিম্নে প্রদত্ত আলোচিত হল:

●অধ্যাপক গিলক্রিস্ট এর মতে; ''রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে অালোচনা করে ৷''(" Political Science deals with the State and Government . ")

●অধ্যাপক গেটেল এর মতে; ''রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রের অতীত; বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে ৷''

●অধ্যাপক বার্জেস এর মতে; ''রাষ্ট্রবিজ্ঞান হল স্বাধীনতা ও সার্বভৌমিকতার বিজ্ঞান ৷''

●অধ্যাপক উইলোবি এর মতে; ''রাষ্ট্রবিজ্ঞান বিভিন্ন রাজনৈতিক ঘটনাবলীর প্রকৃতি নির্ণয় করে এদের মধ্যে গভীর সম্পর্ক ও যোগসূত্র স্থাপন করে থাকে ৷''

রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দেওয়া সহজ নয় । কারণ ,

●ওয়াসবি ( Washby ) বলেছেন, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে এত বেশি মতপার্থক্য আছে এবং এই বিষয়টি এতই পরিবর্তনশীল যে , এর একটি নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব নয় ।
সাধারণ অর্থে বিজ্ঞান বলতে বােঝায় , বিশেষ জ্ঞান । সুতরাং যে শাস্ত্র পাঠ করলে রাষ্ট্র সম্পর্কে বিশেষ জ্ঞান পাওয়া যায় , তাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান । অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের আলােচনার মূল বিষয়বস্তু হল রাষ্ট্র । রাষ্ট্র সম্পর্কে আলােচনা বলতে বােঝায় — রাষ্ট্রের উৎপত্তি , গতি এবং প্রকৃতি বিষয়ে আলােচনা । সেদিক থেকে বলা যায় , যে শাস্ত্রের মূল বিষয়বস্তু হল রাষ্ট্র — তারই নাম রাষ্ট্রবিজ্ঞান ।

●অধ্যাপক গার্নারের ( Garner ) ভাষায় , “ Political Science begins and ends with the state , ” অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়ে আলােচনা শুরু এবং শেষ করে । কিন্তু রাষ্ট্রবিজ্ঞান শুধু রাষ্ট্রকে নিয়ে আলােচনা করে না, সরকার নিয়েও আলােচনা করে । কারণ , রাষ্ট্রের ইচ্ছা সরকারের মাধ্যমে প্রতিফলিত হয় ।

সেদিক থেকে বলা যায় , যে শাস্ত্র রাষ্ট্র , সরকার এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়ে আলােচনা করে , তাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞান ।
কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ এইসব সংজ্ঞা অসম্পূর্ণ বলে মনে করেন ।

এঁদের মধ্যে উল্লেখযােগ্য হলেন , অ্যালান বল Alan Bal ) , ডেভিড ইস্ট ( David Eastan ) প্রমুখ । এদের বক্তব্য হল রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র রাষ্ট্র ও সরকার নিয়ে আলােচনা করে না । সমাজের মধ্যে নানারকম বিরােধ ও সংঘাত আছে । তার মীমাংসার চেষ্টাকে বলে রাজনৈতিক কার্যকলাপ । আবার রাজনৈতিক কার্যকলাপ ও ক্ষমতা এবং ব্যক্তিগত ও গােষ্ঠীগত রাজনৈতিক আচার - আচরণ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু ।

সুতরাং বলা যায় — যে শাস্ত্র রাষ্ট্র , সরকার , আন্তর্জাতিক প্রতিষ্ঠান , রাজনৈতিক কার্যকলাপ , ক্ষমতা , ব্যক্তিগত ও গােষ্ঠীগত আচার - আচরণ প্রভৃতি আলােচনা করে , তাকে বলা হয়।

একাদশ - দ্বাদশ শ্রেনীর ভর্তি চলছে আগ্রহীরা যোগাযোগ করো।
08/07/2022

একাদশ - দ্বাদশ শ্রেনীর ভর্তি চলছে আগ্রহীরা যোগাযোগ করো।

27/04/2022
আজকে সংবিধান দিবসে1. ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়=26শেNov.***2. সংবিধান দিবস কবে থেকে পালন করা হচ্ছে=2015 সাল থেক...
26/11/2020

আজকে সংবিধান দিবসে
1. ভারতের সংবিধান দিবস কবে পালন করা হয়=26শেNov.***
2. সংবিধান দিবস কবে থেকে পালন করা হচ্ছে=2015 সাল থেকে
3. 2015 থেকে কেন সংবিধান দিবস পালন করা হচ্ছে=আম্বেদকরের 125তম জন্ম বার্ষিকী উপলক্ষে
4. কোন সরকার সংবিধান দিবস পালনের সিধান্ত নেয়=মোদি সরকার
5. ভারতীয় সংবিধান রচনা করে কে=গনপরিষদ
6. ভারতীয় সংবিধান রচনা করতে কতদিন সময় লাগে=2বছর,11মাস,18দিন
7. ভারতীয় সংবিধান গ্রহণ করে কে=গনপরিষদ
8. ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়=26শে Nov 1949
9. ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়=26শে জানুয়ারি 1950
10. মূল সংবিধানে মোট কয়টি ধারা ছিল=395টি
11. বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি ধারা আছে=470টি
12. মূল সংবিধানে মোট কয়টি অংশ বা অধ্যায় ছিল=22টি
13. বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি অংশ বা অধ্যায় আছে=25টি
14. মূল সংবিধানে মোট কয়টি তপশিল বা তালিকা ছিল=8টি
15. বর্তমানে ভারতীয় সংবিধানে মোট কয়টি তপশিল বা তালিকা আছে=12টি
16. সংবিধানের কোন তফশিলে/তালিকায় সবচেয়ে বেশি ধারা আছে=দ্বিতীয়
17. দ্বিতীয় তফশিলে/তালিকায় মোট কটি ধারা আছে=10টি
18. কোন তফশিলে/তালিকায় রাষ্ট্রপতির বেতনের উল্লেখ আছে=দ্বিতীয়
19. কোন তফশিলে/তালিকায় সুপ্রীম ও হাইকোর্টের বিচারপতিদের বেতনের উল্লেখ আছে=দ্বিতীয়
20. কোন তফশিলে/তালিকায় রাজ্যসভার সভাপতি ও সহসভাপতির বেতনের উল্লেখ আছে=দ্বিতীয়
21. কোন তফশিলে/তালিকায় লোকসভার স্পীকার ও ডেপুটি স্পীকারের বেতনের উল্লেখ আছে=দ্বিতীয়
22. কোন তফশিলে/তালিকায় রাজ্যপাল,বিধানসভার স্পীকার ও ডেপুটি স্পীকারের বেতনের উল্লেখ আছে=দ্বিতীয়
23. কোন তফশিলে/তালিকায় নিয়ন্ত্রক ও মহাগননা পরীক্ষকের(CAG) বেতনের উল্লেখ আছে=দ্বিতীয়
24. বর্তমানে যে তফশিল/তালিকার কোন গুরুত্ব/মূল্য নেই=দ্বিতীয়*****
25. কোন তফশিলে/তালিকায় রাষ্ট্রপতি,উপরাষ্ট্রপতি,সুপ্রীম ও হাইকোর্টের বিচারপতিদের শপথের উল্লেখ আছে=তৃতীয়
26. কোন তফশিলে/তালিকায় প্রধানমন্ত্রী,মুখ্যমন্ত্রী,রাজ্যপাল ও মন্ত্রীসভার সদস্যদের শপথের উল্লেখ আছে=তৃতীয়
27. কোন তফশিলে/তালিকায় রাজ্যসভায় কেন্দ্র ও রাজ্যগুলির আসন সংখ্যার উল্লেখ আছে=চতুর্থ**
28. কোন তফশিলে/তালিকায় কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতা বন্টিত হয়েছে=সপ্তম***
29. কোন তফশিলে/তালিকায় 22টি “রাজ্যের সরকারী/আঞ্চলিক ভাষার” উল্লেখ আছে=অষ্টম***
30. কোন তফশিলে/তালিকায় দলত্যাগ বিরোধী আইনের উল্লেখ আছে=দশম***
31. কোন তফশিলে/তালিকায় পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে=একাদশ***
32. কোন তফশিলে/তালিকায় পৌরসভার উল্লেখ আছে=দ্বাদশ***
33. কোন অংশে/অধ্যায়ে নাগরিকতার উল্লেখ আছে=দ্বিতীয়*******
34. কোন অংশে/অধ্যায়ে মৌলিক অধিকারের উল্লেখ আছে=তৃতীয়***
35. কোন অংশে/অধ্যায়ে নির্দেশমূলক নীতির উল্লেখ আছে=চতুর্থ***
36. কোন অংশে/অধ্যায়ে মৌলিক কর্তব্যের উল্লেখ আছে=চতুর্থ-ক(IVA)***
37. কোন অংশে/অধ্যায়ে কেন্দ্রীয় সরকার/শাসনব্যবস্থার উল্লেখ আছে=পঞ্চম
38. কোন অংশে/অধ্যায়ে রাজ্য সরকার/শাসনব্যবস্থার উল্লেখ আছে=ষষ্ঠ
39. কোন অংশে/অধ্যায়ে কেন্দ্র শাসিত অঞ্চলের সরকার/শাসনব্যবস্থার উল্লেখ আছে=অষ্টম
40. কোন অংশে/অধ্যায়ে পঞ্চায়েত ব্যবস্থার উল্লেখ আছে=নবম***
41. কোন অংশে/অধ্যায়ে পৌরসভার উল্লেখ আছে=নবম-ক(IXA)***
42. কোন অংশে/অধ্যায়ে সমবায়ের উল্লেখ আছে=নবম-খ(IXB)
43. কোন অংশে/অধ্যায়ে কেন্দ্র-রাজ্যের সম্পর্কের উল্লেখ আছে=একাদশ***
44. কোন অংশে/অধ্যায়ে সম্পত্তির অধিকারের উল্লেখ আছে=দ্বাদশ***
45. কোন অংশে/অধ্যায়ে কেন্দ্র ও রাজ্য রাষ্ট্র কৃত্যকের উল্লেখ আছে=চতুর্দশ***
46. কোন অংশে/অধ্যায়ে নির্বাচন ও নির্বাচন কমিশনের উল্লেখ আছে=পঞ্চদশ***
47. কোন অংশে/অধ্যায়ে তফশিলী জাতি ও উপজাতিদের জন্য বিশেষ ব্যবস্থার উল্লেখ আছে=ষষ্ঠদশ***
48. কোন অংশে/অধ্যায়ে সরকারী ভাষার উল্লেখ আছে=সপ্তদশ***
49. কোন অংশে/অধ্যায়ে জরুরী অবস্থার উল্লেখ আছে=অষ্টাদশ***
50. কোন অংশে/অধ্যায়ে রাষ্ট্রপতি ও রাজ্যপালদের জন্য বিশেষ সুযোগ সুবিধার উল্লেখ আছে=উনবিংশ***
51. কোন অংশে/অধ্যায়ে সংবিধান সংশোধন পদ্ধতির উল্লেখ আছে=বিংশ(XX)****
52. ভারতীয় সংবিধান প্রথম সংশোধিত হয়=1951সালে[15(4),19(2),19(6),31(ক),31(খ),85ধারা সংশোধন ও নবম তফশিল যুক্ত](প্রধানমন্ত্রী ছিলেন নেহরু)((রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্রপ্রসাদ)****
53. ভারতীয় সংবিধানের প্রথম বৃহত্তম সংশোধন কোনটি=সপ্তম সংশোধন(1956 সালে)
54. ভারতীয় সংবিধানের 25তম সংশোধন হয়=1971 সালে[31(গ) ধারা সংশোধন](প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী)((রাষ্ট্রপতি ছিলেন V.Vগিরি)
55. ভারতীয় সংবিধানের 50তম সংশোধন হয়=1984[33নং ধারা সংশোধন](প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী)((রাষ্ট্রপতি ছিলেন জৈল সিং)****
56. ভারতীয় সংবিধানের 75তম সংশোধন হয়=1993[323(খ)ধারা সংশোধন](প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও)((রাষ্ট্রপতি ছিলেন শঙ্করদয়াল শর্মা)
57. ভারতীয় সংবিধানের 100তম সংশোধন হয়=2015[ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বা ছিটমহল চুক্তি](প্রধানমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী)(রাষ্ট্রপতি ছিলেন প্রনব মুখার্জী)****
58. আজ পর্যন্ত(2020)ভারতীয় সংবিধান কতবার সংশোধিত হয়েছে=104 বার
59. 104তম সংবিধান সংশোধনের বিষয়বস্তু কী ছিল=S.C,S.T,OBCদের জন্য সংরক্ষনের মেয়াদ 10বছর বৃদ্ধি(2030সালের 25শে জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে)

12/11/2020

ঠান্ডা লড়াই এর অবসান হয়-
A) ১৯৯১
B)১৯৯২
C)১৯৯৩
D)১৯৯৪

'স্পিরিট অফ দ্য' গ্রন্থ টির রচয়িতা কে?A) মন্তেস্কুB) হিটলারC) প্লেটোD) রুশো
11/11/2020

'স্পিরিট অফ দ্য' গ্রন্থ টির রচয়িতা কে?
A) মন্তেস্কু
B) হিটলার
C) প্লেটো
D) রুশো

10/11/2020

ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়-
A) ১৯৮২
B)১৯৫৪
C)১৯৭২
D)১৯৬৪

10/11/2020

H.S 2021 এর suggestion পেতে এই গ্রুপ এর সঙ্গে থাকুন।🙏

With students❤️
08/11/2020

With students❤️

Address

Jalpaiguri

Telephone

+919832727469

Website

Alerts

Be the first to know and let us send you an email when Political Science Tuition Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share