24/06/2025
যারা কম্পিউটার সায়েন্স নিয়ে জীবনে এগিয়ে যেতে চাও তারা এই খবরটি পড়ে দেখো।
Those who want to build their career in computer science should read this news.
(To read in English, check the comments section.)
যাদবপুরের উপায়ন দে
দেশের মধ্যেই এক কোটি ৪৫ লক্ষ টাকার প্যাকেজ
𝐆𝐢𝐬𝐭: আইআইটি-র পরীক্ষায় যা র্যাঙ্ক এসেছিল, তাতে পছন্দমাফিক প্রথম সারির কোনও আইআইটি-তে পড়ার সুযোগ হত না উপায়ন দে-র। কিন্তু রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ৯৮তম স্থান পাওয়ার পরে পিছনে তাকাননি তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে যাওয়ার সিদ্ধান্তই সেরা সিদ্ধান্ত বলে এখন বিলক্ষণ বুঝছেন। কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের ছাত্র উপায়ন এ বার বেঙ্গালুরুতে ১ কোটি ৪৫ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজে চাকরিতে ঢুকেছেন। সাম্প্রতিক অতীতে মেটা বা গুগ্লের চাকরিতে যাদবপুরের ছাত্রদের ১ কোটি ৮০ লক্ষের বেশি টাকার প্যাকেজে ঢোকার নমুনা আছে। কিন্তু, তা বিদেশে। ইন্টার্নশিপের পরে ‘রুব্রিক ইন্ডিয়া’ সংস্থায় চাকরি পেয়েছেন উপায়ন।