Dubrajpur Govt. Iti Production Unit

Dubrajpur Govt. Iti Production Unit 9 & 12 Watt Bulb Production and Sell.

26/12/2025

বোলপুর, ডিসেম্বর ২৬
প্রযুক্তিকে ব্যবহার করে প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের অভাব মিটিয়ে রোগীর সময় ও অর্থের অপচয় না করে জরুরি পরিস্থিতিতে সুচিকিৎসার স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় সুবিধার লক্ষ্যে এই মুহূর্তে টেলিমেডিসিন, টেলি রেডিওলজি, টেলি প্যাথলজি, টেলি আইসিইউ, এআই (AI) – ব্যবহার খুবই প্রয়োজন বলে মনে করেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি মলয় পীট।
আজ বুধবার সকালে, শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে, স্টুডেন্ট কাউন্সিলের উদ্যোগে চারদিনের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান – ESTRELLA এবং SMC MedExpo 2.0 – এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন যে স্বাস্থ্য ক্ষেত্রের সার্বিক মানোন্নয়ন করতে হলে প্রত্যেকের কাছে সুচিকিৎসা পৌঁছে দিতে হবে। এই প্রসঙ্গে তিনি বলেন, “শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের স্বপ্ন মানুষকে সুলভে উন্নত চিকিৎসা দেওয়ার পাশাপাশি চিকিৎসা পরিষেবার সার্বিক মানোন্নয়ন করা। আমাদের লক্ষ্য টেলিমেডিসিন, টেলি রেডিওলজি, টেলি প্যাথলজি, টেলি আইসিইউ, এআই (AI)-কে কেন্দ্র করে পোস্ট গ্রাজুয়েশন কোর্স তৈরী করা। যাতে এর নির্ভর করে আমরা চিকিৎসা পরিষেবার উন্নতি এবং প্রান্তিক ও দুর্গম এলাকাতেও চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারি। যার জন্য আমরা ইতিমধ্যেই আমাদের অভিজ্ঞ ডাক্তারবাবু এবং প্রযুক্তিবিদদের সহযোগিতায় কাজ শুরু করেছি। যথাযথ কোর্স তৈরি করে সেটা ন্যাশনাল মেডিকেল কাউন্সিল (NMC) এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে, প্রয়োজনীয় পঠন-পাঠন উপযোগী ক্লাস করানো হবে।”
তিনি জানান যে AI এবং টেলিহেলথ–ভিত্তিক পোস্ট-গ্রাজুয়েশন কোর্স চালুর মূল উদ্দেশ্য হলো চিকিৎসা শিক্ষাকে ভবিষ্যতের স্বাস্থ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত করা এবং আগামী প্রজন্মের ডাক্তার, টেকনোলজিস্ট ও হেলথ টেক পেশাজীবীদের ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার জন্য প্রস্তুত করা।
তিনি আশা প্রকাশ করেন খুব তাড়াতাড়ি স্নাতকোত্তর স্তরে এই কোর্স শুরু করা যাবে, এবং সেই ক্ষেত্রে শান্তিনিকেতন মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এদিন তিনি বিভিন্ন স্কিল সেন্টার তৈরী করে শিক্ষিত যুবকযুবতীদের মাল্টিস্কিল করে তুলে কর্মক্ষেত্রে যোগ দেবার সুযোগ করে দেবার পরিকল্পনার কথা জানান।
এদিন চারদিন ব্যাপী ছাত্রছাত্রীদের বাৎসরিক সাংস্কৃতিক উৎসবের সূচনা করেন রাজ্যের ল-কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা অধ্যাপক ডাঃ সুশান্ত বন্দ্যোপাধ্যায়, পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের জোনাল হেড (দুর্গাপুর) সঞ্জীব কুমার, মেডিকেল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডাঃ অশোক কুমার দত্ত, লেখক তিলক তানোয়ার, ভাষ্যকার আরিত্রি মালহোত্রা, বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টজন।
MedExpo 2.0 এবং শান্তিনিকেতন মেলার উদ্বোধন করে সকলকে ইতিবাচক মানসিকতা নিয়ে সামাজিক ও স্বাস্থ্য ক্ষেত্রের অংশ নেবার জন্য আহ্বান জানান মলয় পীট। এই MedExpo 2.0 তে শতাধিক স্বাস্থ্য পরিষেবার যন্ত্রাংশ প্রস্তুতকারী কোম্পানি যোগ দিয়েছেন। আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা ও উৎসব।




দুবরাজপুর সংলগ্ন এলাকায় মানুষের সুবিধার্থে খুব স্বল্প মূল্যে 9 watt এবং 12 watt  LED BULBপাওয়া যাচ্ছে। যোগাযোগ নাম্বার...
20/11/2024

দুবরাজপুর সংলগ্ন এলাকায় মানুষের সুবিধার্থে খুব স্বল্প মূল্যে 9 watt এবং 12 watt LED BULB
পাওয়া যাচ্ছে।
যোগাযোগ নাম্বার
9064094539

Address

Panditpur , Birbhum
Dubrajpur
731123

Opening Hours

Monday 10am - 5pm
Tuesday 10am - 5pm
Wednesday 10am - 5pm
Thursday 11am - 5pm
Friday 10am - 5pm
Saturday 10am - 5pm

Alerts

Be the first to know and let us send you an email when Dubrajpur Govt. Iti Production Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share