MY Online Education

MY Online  Education Hello friends, I have come up with an offer of electronics products for you on this page.

Those of you who want to buy electronics products with cashback offer, follow me from my page.

13/07/2023
29/05/2023

হিজবুত তাওহীদ সম্পর্কে যা বললেন আহমাদুল্লাহ শায়েখ

24/12/2022

দরকারি আমল

17/12/2022

Funny

16/12/2022

অত্যন্ত দুঃখের সঙ্গে আমি এই পোস্টটা দিতে বাধ্য হলাম। জানি অনেকেই আমাকে ধুয়ে দিবেন। নানা রকম যুক্তি দেখিয়ে কানাডিয়ানদের দোষারোপ করবেন। তারপরেও আমি কিছু বলতে চাই।

এই যে দেখুন, বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। আপনারা যদি জরিপ করেন, তাহলে দেখবেন পৃথিবীর সবচেয়ে বেশি উন্মাদনায়, উত্তেজনায় আছে কোন দেশটা? Ranking নম্বর ওয়ানে থাকতে পারে বাংলাদেশ। অথচ বাংলাদেশ অন্য কোন ভালো কিছুতে পৃথিবীর নম্বর ওয়ান হতে পারে না।

আপনারাই বলুন এই খেলা চলাকালীন সময়ে ফেসবুকে কি ঢোকা যাচ্ছে? দু-দলের উপর ভিত্তি করে যেভাবে পাল্টাপাল্টি ভিডিও বা স্ট্যাটাস আপলোড হচ্ছে সেটা সত্যিই পরিতাপের বিষয়। একটা ফানি ভিডিওতে দেখলাম জেতা দল হারা দলের সদস্যকে বেঁধে ঝুলাতে ঝুলাতে নিয়ে গিয়ে বালুর গর্তের মধ্যে তাকে চাপা দিচ্ছে। চিন্তা করেন ভিডিওর সারমর্ম যদি এটাই হয় তাহলে আমরা দেশের নিউ জেনারেশনদের কী শিক্ষা দিচ্ছি?শিশুরা শিখছে যে জীবনেও হারা যাবে না। তাহলে অন্য পক্ষ মেরে ফেলবে নতুবা বালুর নিচে চাপা দিয়ে দেবে। এসব শিশুরা ভবিষ্যতে আর খেলতেও চাবে না ভয়ে যদি সে জিততে না পারে। কী ভয়াবহ ব্যাপার!

দেশের সব নামিদামি মিডিয়া বা পত্রিকাগুলো একনাগাড়ে ছাপাচ্ছে দেশের কোনো নায়িকা কোন দল সাপোর্ট করেন, তাদের দল জিতেছে কিনা, এখন তারা আর কোনো খেলা দেখবেন কিনা। বুড়ো থেকে সদ্য জন্ম নেওয়া বাচ্চার গায়ে জার্সি। সেসব পরে পোস্ট দিতেই হবে।

পৃথিবীর মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হল কানাডা। কানাডিয়ানরাও তো কোনো একটা খেলা নিয়ে এভাবে মাতামাতি করতে পারত। কিন্তু না। কানাডিয়ানরা কিন্তু খেলাধুলায় অনেক ভালো। অলিম্পিকের প্রায় সব খেলাতে তারা চাম্পিয়ন হয়। গোল্ড মেডেল পায়। কিন্তু সেই পর্যন্তই শেষ। সেসবের বহিঃপ্রকাশ ঘটাতে কোনো একজন কানাডিয়ানদের ফানি ভিডিও বানিয়ে আপলোড দিতে দেখা যায় না, বা অন্য কিছু করতে দেখা যায় না।

সবকিছুর একটা লিমিটেশন থাকা উচিত। খেলা ভালো লাগে দেখতে পারেন। কিন্তু তার জেতা-হারার পর ভিত্তি করে সংঘর্ষ পর্যন্ত ঘটাতে হবে? একটা পত্রিকার নিউজে দেখলাম দেশের কোথাও একটা বিশাল সংঘর্ষ হয়েছে, তাতে ঘরবাড়ি ভাঙচুরও হয়েছে। অথচ এসব কোনো কিছুই আপনাদের আক্ষরিক অর্থে লাভবান হওয়ার কিছু নয়। চিন্তা-চেতনায়, কাজে-কর্মে জাতি কতটা পিছিয়ে আছে দেখুন! ভাবার বিষয়।

আমার ইনবক্স চেক করার এত সময় পাই না। সেখানে কতটা মেসেজ জমা হয়েছে তা অনুমান করতে পারি। আপনারা সবাই কানাডায় আসতে চান। অনেক ভালো কথা। আমিও চাই আপনারা সবাই কানাডায় আসুন। কিন্তু সব দেশের একটা নিয়মকানুন আছে, criteria আছে। আসতে চাইলে আসা যায় না। তার জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। ইংরেজিতে দক্ষ হতে হয়। ielts এ একটা score থাকতে হয়। সবচেয়ে বড় কথা সবকিছুর আগে আপনার একটা লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে tunnel এর শেষ পর্যন্ত পৌঁছাতে আপনার মাথার ঘাম পায়ে ফেলতে হবে। কিন্তু আপনি কি সেসব করছেন? আপনি তো পৃথিবীর কোন দেশ ফুটবল খেলায় হেরেছে বা জিতেছে তা নিয়ে নিজের ঘরবাড়ি ভাঙচুর করছেন। এসব না করে আপনারা যদি ইংরেজি প্রাকটিস করে ielts দিতেন, নিজেকে যোগ্য করতেন তাহলে কানাডায় আসা আপনার জন্য কোনো ব্যাপার না।

কানাডার সঙ্গে ইন্ডিয়া, হংকংয়ের মত দেশগুলোর চুক্তি রয়েছে। সেই চুক্তির ফলে সেসব দেশ থেকে student রা বা ইমিগ্রান্টরা অনেক সহজে কানাডায় আসতে পারে। বাংলাদেশের চুক্তি নেই কেনো? কেনো করতে পারেনি কানাডার সঙ্গে একটা সম্পর্ক?

কানাডার indo Pacific Strategy তে বিশাল একটা পরিকল্পনা করা হয়েছে। গত কয়েক দিন ধরে টিভি নিউজে দেখলাম
Indo Pacific Strategy নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সেখানে বলা হয়েছে কানাডা একটা বড় অংকের টাকা ইনভেস্ট করবে পাকিস্তান -ইন্ডিয়া- ফিলিপাইন ও আরো কয়েকটা দেশে। এসব দেশে কানাডার অর্থায়নে তৈরি করা হবে বাণিজ্যিক শিল্প কারখানা। এবং কানাডা তাদের কাছ থেকে শিল্প এনে economic এর জন্য কাজে লাগাবে। যে দেশগুলোতে কানাডা শিল্প কারখানায় ইনভেস্ট করতে চায় সেখানে বাংলাদেশের নামটা শোনা যায়নি। যদি থাকত তাহলে কত ভালো হত চিন্তা করেন। আমাদের দেশের অনেক মানুষ চলে আসতে পারত অনেকটা সহজে। দেশের economic কতটা উন্নত হতে পারত।

কানাডায় সবচেয়ে বেশি ইমিগ্রান্ট হয়ে আসে ইন্ডিয়া থেকে। আপনারা বললে বিশ্বাস করবেন না তারা কতটা talent. কানাডাতে কত ভালো করছে তারা।

আসুন আমরা সবাই নিজের দক্ষতা বাড়ানোর দিকে এবার একটু নজর দিই।

কাজী হালিমা আফরীন
টরন্টো, কানাডা থেকে
ডিসেম্বর ১০,২০২২

14/12/2022

Super

08/12/2022

2022 প্রাইমারি পরীক্ষার কিছু বৈধ নিয়মাবলী|

1. আপনার পরীক্ষা দেওয়ার রুমে একজন invigilator থাকবে; রুমটিতে পরীক্ষার্থীদের সংখ্যা 25 জন হবে।

2. সকাল 9:30am থেকে 11:00am এর মধ্যে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে যেতে হবে।

3. কোনোভাবেই 11:00am এর পরে প্রবেশ গ্ৰহণযোগ্য নয়।

4. 11:30am এর মধ্যে আপনার admit card, id proof check করা হবে।

5. Invigilator 11:30am থেকে 11:45 এর মধ্যে পরীক্ষা সম্পর্কীত যাবতীয় বিষয় ভালোভাবে বুঝিয়ে দেবেন।

6. 11:45am এ আপনাকে booklet and included omr (প্রশ্নপত্র এবং তার মধ্যে থাকা omr) দেওয়া হবে।

7. 11:45am থেকে 11:59am অবধি পরীক্ষার বিষয়ে যাবতীয় নিয়মাবলী প্রশ্নপত্রের প্রথম পৃষ্ঠায় থাকা তথ্যটি ভালো করে পড়তে হবে।

8. 12:00pm থেকে 2:30pm অবধি পরীক্ষা চলবে। এবং এর মাঝে 2:25pm এ warning bell বাজবে।

9. পরীক্ষাকেন্দ্র cctv দ্বারা ঘেরা থাকবে।

10. পরীক্ষার্থী তার সাথে কোনো ধাতব বস্তু রাখতে পারবে না। যেমন, হাতের আংটি, বালা, চুরি, কানের দুল, গলার চেন ইত্যাদি ধাতু দিয়ে বানানো বস্তু।
----------------------------------------------

11. নিজের original id proof নিয়ে যেতে হবে। যেমন: মাধ্যমিকের admit / আধার কার্ড / ভোটার কার্ড / প্যান কার্ড / পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স।

12. Admit card এর দুই কপি জেরক্স।

13. যে ছবি admit card এ আছে, সেই ছবিই দু কপি নিতে হবে।

14. নিজস্ব কালো কালির বল পেন নিয়ে যাবেন।

15. Original omr যেটা গোলাপি রং য়ের দেখতে হবে, সেটা invigilator নিয়ে নেবেন, সাথে 1টি printed admit card.

16. আপনি অবশ্যই দেখে নেবেন, আপনার booklet, admit card এবং আপনার omr এ invigilator সই করেছেন কি না!

17. Original omr এর নীচে একটি কার্বন কপি থাকবে সেটি এবং প্রশ্নপত্র টি আপনি নিয়ে আসতে পারবেন।

18. কোনো কারণে সময়ের আগে পরীক্ষা শেষ হয়ে গেলে অথবা বেরিয়ে যেতে চাইলে invigilator এর পরামর্শ নিতে হবে।

# আপনার পরীক্ষা খুব ভালো হোক

Address

JOYKRISHNAPUR
Dhulian
742224

Alerts

Be the first to know and let us send you an email when MY Online Education posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share