30/09/2023
#বজ্রপাত_চলবে_সপ্তাহে
=================
#কোথায়_কোথায়_থাকা_নিরাপদ_বাঁচতে_পারে_সবার_প্রাণ
১) পাকা বাড়ির ভেতরে অন্তত দরজা জানালা বন্ধ অবস্থায় নিরাপদ।
২) রাস্তায় গাড়ির ভেতর গ্লাস বন্ধ করে, গাড়ি চালু রাখুন , নিরাপদ।
৩) গাছ , ফাঁকা মাঠ থেকে অন্তত ১৫-২০ ফিট দূরে থাকবেন , আশেপাশে কোনো হোটেল দোকানের ভেতর।
৪) টানেল , ব্রিজের নীচ নিরাপদ।
৫) হাই টেনশন এর আশেপাশে বদ্ধ ছাদের তলায় নিরাপদ।
৬) দুতলা তিনতলা বাড়ি থাকলে, নীচের তলায় থাকবো।
৭) উচুঁ বাড়িতে আর্থিক থাকলে, বেশি নিরাপদ
৮) বজ্রপাত শুরু হলেই বাজারে বিভিন্ন দোকান হোটেল রেস্টুরেন্ট মল ইত্যাদির ভেতরে , তলায় কিছুক্ষণ আশ্রয় নিন।
৯)ট্রেনের ভেতরে নিরাপদ
#কোথায়_বজ্র_পাতে_মৃত্যুর_ঝুঁকি_সর্বাধিক ?
============================
১) নদী, পুকুর, জলাশয়, জলাধার বা ড্যাম, সমুদ্র এসবের ধারে সর্বাধিক বজ্রপাত চলে, এখানে দাঁড়াবো না, এড়িয়ে যাবো।
২) গাছের নীচে আশ্রয় নেবেন না, এখানে বাজ ১০০% বেশি পড়ার সম্ভাবনা থাকে।
৩) ফাঁকা মাঠে বজ্রপাত ঘটে, সেখান থেকে দূরে লোকালয়ে চলে আসুন।
৪) উচুঁ ছাদে ঠাণ্ডা বাতাস নিচ্ছি, বজ্রপাত চালু হলো, মুহূর্তের মধ্যে নেমে আসুন।
৫) ভাঙা বাড়ির চাল, খড়ের বাড়ি , পরিত্যক্ত বাড়িতে আশ্রয় ঝুঁকিপূর্ন।
৬) খোলা গাড়ি , বাইক এসব চালানো যাবে না, গাড়ি রেখে আশ্রয় নিন।
৭) বিদ্যুৎ কর্মীদের বজ্রপাত চলাকালীন কাজ বন্ধ রাখা উচিত।
৮) গবাদি পশু দের মাঠ থেকে নিয়ে আসুন যখন মেঘ ঘনিয়ে আসবে।
ভয় নয়, সতর্ক থাকুন অন্যকে বার্তাটি পৌঁছে দিন।