18/09/2026
তথ্যপ্রযুক্তির আঙিনায় দেবশিল্পীর আবাহন: Baradongal National Youth Computer Literacy Drive এ সাড়ম্বরে বিশ্বকর্মা পূজা পালিত হলো।
কারিগরী শিক্ষা ও আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে বড়ডোঙ্গল ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারের (Baradongal National Youth Computer Centre) উদ্যোগে প্রতিবারের মতো এবারও অত্যন্ত আন্তরিক ও আনন্দমুখর ঘরোয়া পরিবেশে উদযাপিত হলো দেবশিল্পী বিশ্বকর্মা পূজা। প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা এবং পরিচালন কমিটির যৌথ অংশগ্রহণে পূজা মণ্ডপ হয়ে উঠেছিল উৎসবমুখর।
উৎসবের কেন্দ্রবিন্দু মণ্ডপসজ্জার দায়িত্বে ছিলেন বিশিষ্ট শিল্পী Kunal Samanta । তাঁর অনন্য দৃষ্টিভঙ্গি ও নান্দনিক ভাবনায় গড়ে ওঠা মণ্ডপটি সকলের প্রশংসা কুড়ায়। প্রতিমার দায়িত্বে ছিলেন Srimanta Jana । পূজার আবহকে আরও সমৃদ্ধ করতে ছিলেন Tarakanta Das ও Indrajit sana। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন The Phoenix Online Services -এর পক্ষে Suman Patra এবং The Phoenix -এর পক্ষে Subhankar Ghorui । এছাড়াও উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন টিচার ইনচার্জ Arjya Pakhira শিক্ষিকা মধুমিতা সামন্ত, পায়েল সিং সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পঠনপাঠনের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সর্বাঙ্গীন বিকাশ ও মানসিক মেলবন্ধনে এ জাতীয় আয়োজন অত্যন্ত প্রয়োজনীয় বলে মন্তব্য করেন উপস্থিত গুণীজনেরা।
Baradongal National Youth Computer Centre: আপনার ভবিষ্যতের বিশ্বস্ত ঠিকানা।
প্রযুক্তির যুগে নিজেকে এক ধাপ এগিয়ে রাখতে আজই যুক্ত হোন বড়ডোঙ্গল ন্যাশনাল ইউথ কম্পিউটার সেন্টারের সাথে। আমরা প্রদান করছি সরকারি মান্যতাপ্রাপ্ত ও আধুনিক যুগের চাহিদানুযায়ী বিভিন্ন কম্পিউটার কোর্স।
* আমাদের প্রধান কোর্সসমূহ:
* বেসিক কম্পিউটার ও অফিস অ্যাপ্লিকেশন ।
* অ্যাডভান্সড এক্সেল ও একাউন্টিং ।
* গ্রাফিক্স ডিজাইন ও ওয়েব ডিজাইন।
* হার্ডওয়্যার ও নেটওয়ার্কিং।
* আমাদের বিশেষত্ব:
* অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের দ্বারা আধুনিক ও যত্নশীল পঠনপাঠন।
* আধুনিক ল্যাব ও প্রতিটি ছাত্র-ছাত্রীর জন্য আলাদা কম্পিউটারের সুবিধা।
* প্র্যাকটিক্যাল ক্লাসের ওপর বিশেষ জোর ও ১০০% গাইডেন্স।
* পড়াশোনা শেষে মান্যতাপ্রাপ্ত শংসাপত্র ও কর্মসংস্থানের দিকনির্দেশনা।
শুভ বিশ্বকর্মা পূজার এই পুণ্য তিথিতে আপনার বা আপনার সন্তানের ক্যারিয়ার গড়ার লক্ষ্যে আজই যোগাযোগ করুন Baradongal National Youth Computer Centre-এ। সঠিক কম্পিউটার শিক্ষাই খুলে দেবে স্বনির্ভরতার নতুন দিগন্ত!