Legend Express

Legend Express Everything under one roof

12/03/2024

07/12/2021

Honesty is the best policy.

সততাই সর্বোত্তম নীতি।

Good afternoon. 'S TAKA RATE-GBP £1= 111:10 TK.BKash*-£100= 10,000Tk*Flexiload.Topups&calling cards**Our Services : -*👍Q...
07/11/2020

Good afternoon.

'S TAKA RATE-GBP £1= 111:10 TK.

BKash*-£100= 10,000Tk
*Flexiload.Topups&calling cards*

*Our Services : -*
👍Quick Money Transfer
👍Cheap Air Tickets
👍Cargo & Couriers (DHL)
👍Passport Renewal & No visa
{T&c apply}

*LEGEND EXPRESS BRICKLANE*
24 Osborn street, London E16TD
Call-*020 7646 7453,
*07367 066950.*

23/05/2020
28/04/2020
Ramadan Kareem to everyone in the uk and over the world.
24/04/2020

Ramadan Kareem to everyone in the uk and over the world.

04/03/2020

করোনা ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ২৫০ জন মানুষ।

প্রায় ৮০ হাজার চায়নায়, ৬ হাজার সাউথ কোরিয়ায়, ৩ হাজার ইরানে, আড়াই হাজার ইটালিতে, ৩০০ জন জাপানে, আড়াইশ জন জার্মানীতে, ২০০ জন করে ফ্রান্স ও স্পেইনে, ১৫০ জন যুক্তরাষ্ট্রে, ৫৩ জন যুক্তরাজ্যে, ৪২ জন অষ্ট্রেলিয়ায়, ৩৩ জন ক্যানাডায়।

এছাড়া সিংগাপুর, হংকং, সুইজারল্যান্ড, কুয়েত, বাহরাইন, মালয়শিয়া, থাইল্যান্ড, তাইওয়ান, হল্যান্ড, সুইডেন নরওয়ে, ইরাক, দুবাই, অষ্ট্রিয়া, বেলজিয়াম, আইসল্যান্ড, ভিয়েতনাম, সান মেরিনো, ইজরায়েল, লেবানন, ওমান, ডেনমার্ক, ম্যাকাও, ক্রোয়েশিয়া, কাতার, গ্রিস, ইকুয়েডর, ফিনল্যান্ড, বেলারুস, চেক, আলজেরিয়া, পর্তুগাল, জর্জিয়া, রাশিয়া, ফিলিপিনস, আজারবাইজান, ইন্দোনেসিয়া, সেনেগাল, আয়ারল্যান্ড, এস্টোনিয়া, নিউ জিল্যান্ড, ব্রাজিল, ইজিপ্ট, লিথুনিয়া, ফারাও দ্বীপ, লুক্সেমবার্গ, আর্মেনিয়া, আর্জেন্টিনা, ডমিনিক, ইউক্রেইনে কিছু কেইস পাওয়া গেছে।

এমনকি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপালেও অন্তত একটি করে কেইস নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এখন পর্যন্ত করোনায় মারা গেছে ৩ হাজার ২শ ১৪ জন। তার মধ্যে চায়নাতেই মারা গেছে ২ হাজার ৮৭১ জন। এছাড়া ৯২ জন ইরান ও ইটালিতে ৭৯ জন। বাকি দেশগুলোতে অল্প কিছু।

আশার কথা হচ্ছে এই রোগে এখন পর্যন্ত সুস্থ হয়েছে প্রায় ৫১ হাজার ২৬ জন মানুষ। কিন্তু চিন্তার কথা হচ্ছে সুস্থ হয়ে যাওয়া কেউ কেউ আবার আক্রান্ত হচ্ছেন।

গতমাসের মাঝামাঝি করোনা ভাইরাস থেকে বাঁচতে কিছু পরামর্শ শেয়ার করেছিলাম। এই সংক্রমণ যেহেতু একদমই নতুন তাই নতুন নতুন জ্ঞানের সঞ্চার হচ্ছে, তাই সতর্কতা ও পরামর্শেও পরিবর্তন আসা স্বাভাবিক।

পরামর্শঃ

১) করোনা ভাইরাস অপেক্ষাকৃত দূর্বল ভাইরাস। এটি সাধারণত চামড়া দিয়ে প্রবেশ করে না। প্রবেশ করতে পারে নাক, মুখ, চোখ ও ক্ষত দিয়ে। তাই সতর্ক থাকুন এই বিষয়ে। হাত দিয়ে এগুলোর কোনটি স্পর্শ করার আগে হাত ধুয়ে নিন যেকোন সাবান দিয়ে। এছাড়া বাইরে থেকে ঘরে কিংবা অফিসে ঢোকার পরপরও সাবান দিয়ে হাত ধুয়ে নিন।

২) আক্রান্ত কিংবা অসুস্থ ব্যক্তির জন্য মুখোশ কিংবা মাস্ক পরা খুবই জরুরী, কারণ মুখোশ বা মাস্ক ভাইরাস ছড়ানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। কিন্তু আপনি যদি সুস্থ থাকেন তাহলে মাস্ক তেমন কাজ নাও করতে পারে। তাই অযথাই মাস্কের স্টক করবেন না বাসায়।

৩) চলাচলের পথে আপনার নিকটবর্তী মানুষের কাছ থেকে পারলে অন্তত একহাত দূরে থাকুন। অন্য মানুষের দূরত্ব ৩ ফিটের মধ্যে হলে করোনা ছড়াতে পারে, অন্যথায় নয়। এই দূরত্ব বাংলাদেশে বজায় রাখা কঠিন, কিন্তু চেষ্টা করতে দোষ নেই।

৪) সবচেয়ে গুরুত্বপূর্ণঃ অবশ্যই অবশ্যই কারও সাথে হাত মেলাবেন না, অর্থাৎ হ্যান্ড-শেইক করবেন না। আর "বুকে তো আসবেনই না"। নো কোলাকুলি এট অল!

৫) জনসমাগম এড়িয়ে চলা। বাস, ট্রেন স্টেশন, এয়ারপোর্ট, যতটা পারা যায় এড়িয়ে চলুন। বিয়েবাড়ি, অহেতুক দাওয়াত, সামাজিকতা এড়িয়ে চলুন।

৬) হাঁচি কাশি দেবার সময় টিসু ব্যবহার করুন। ব্যবহারের পরে নিরাপদ জায়গায় ফেলে দিন।

করোনা ভাইরাসে চায়নার পর সবচেয়ে বেশী আক্রান্ত হয়েছে ইরান, তাই মুসলিমরা নিরাপদ এটি ভাববেন না। চায়নায় মুসলিমদের অত্যাচার করার কারণে এই ভাইরাস চায়নায় আল্লাহর গজব এটিও ভাববেন না। উহানে ভাইরাসের সবচেয়ে বড় গবেষণাগারের কোন একটা ত্রুটির কারণেই এটি হয়েছে, কোন গজব বা আজাবের জন্য না।

ক্যানাডায় এখন কেউ এই ভাইরাসে আক্রান্ত হলে তাকে বাড়ি পাঠিয়ে দিয়ে ১৪ দিন একা থাকতে বলা হচ্ছে, এরা এটিকে বলছে self-isolation. প্রথমে এটি একটি অনিরাপদ আয়োজন মনে হলেও, যেহেতু ভবিষ্যতে হাজার হাজার মানুষ আক্রান্ত হতে পারে, সেই বিবেচনায় এটিই হয়ত সেরা উপায় এই রোগ ছড়ানো ঠেকানোর জন্য। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ জায়গায় self-isolation শুরু থেকেই একটি পরিকল্পিত উদ্যোগের আওতায় আসতে পারে।
করোনা ভাইরাসের ম্যাপের দিকে খেয়াল করলে দেখবেন, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, বাংলাদেশ, মিয়ানমার ও মধ্যপ্রাচ্য ও মধ্য ইউরোপের কিছু দেশ ছাড়া সব জায়গায় ছড়িয়েছে এই প্রাদুর্ভাব। যেসব জায়গায় ছড়ায়নি দেখাচ্ছে, সেসব জায়গা মূলত অনুন্নত, স্বৈরশাসিত কিংবা সমাজতন্ত্রের আবাস। তাই রোগ ছড়ায়নি, না তথ্য আসেনি, সেটিও বিবেচ্য।

দয়া করে কোন গুজব ছড়াবেন না। অগ্রহণযোগ্য সূত্রের খবর কিংবা অপ্রয়োজনীয় বিষয় যেমন পাপিয়া সংক্রান্ত শেয়ার, কমেন্ট বাদ দিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার, কমেন্ট করুন। চিকিৎসা বিষয়ে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। যেকোন তথ্য একাধিক সূত্র থেকে যাচাই করে নিন, এমনকি আমার পোস্টও।

সবাই ভাল থাকুন। গীবতমুক্ত ভালোবাসার হোক পৃথিবী।

শামীম আহমেদ
সোশাল এন্ড বিহেভিয়ারাল হেলথ সায়েন্টিস্ট
ইউনিভার্সিটি অফ টরোন্টো।

Shamim Ahmed

20/02/2020

Our shop Grand opening ceremony news in media.

Address

24 Osborn Street, Brick Lane
London
E16TD

Opening Hours

Monday 10am - 9pm
Tuesday 10am - 9pm
Wednesday 10am - 9pm
Thursday 10am - 9pm
Friday 10am - 9pm
Saturday 10am - 9pm
Sunday 10am - 9pm

Telephone

+447367066950

Alerts

Be the first to know and let us send you an email when Legend Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share