Hàng Bãi Nhật Bản Quang Tùng - 1 VỐN 4 LỜI

Hàng Bãi Nhật Bản Quang Tùng - 1 VỐN 4 LỜI HÀNG BÃI NHẬT BẢN - GIÁ SIÊU TỐT - SHIP NGAY TẠI VIỆT NAM
HOTLINE: 092.1893.151

যদি এমন একটা জানালা থাকে যেটা দিয়ে সবুজ গুম্বুজ দেখা যায় তাহলে কি চাই আর জীবনে ।আলহামদুলিল্লাহ
29/10/2023

যদি এমন একটা জানালা থাকে
যেটা দিয়ে সবুজ গুম্বুজ দেখা যায়
তাহলে কি চাই আর জীবনে ।
আলহামদুলিল্লাহ

কেউবা করছে দোয়া কেউবা আবার শেয়ারকবুল করতে রবখুলে রেখেছে তার দুয়ার।
22/10/2023

কেউবা করছে দোয়া
কেউবা আবার শেয়ার
কবুল করতে রব
খুলে রেখেছে তার দুয়ার।

16/10/2023

মায়েদের হাত ধরেই সন্তানরা শিখে
বিনম্র শ্রদ্ধা সমস্ত মায়েদের প্রতি।

বিশ্বসেরা বক্তানাহক আলেম ??আমরা কোনটা চাই??বাস চলছে আর সাথে একজন স্বনামধন্য ওয়ায়েজ এর ওয়াজ চলছে। তিনি বলে যাচ্ছেন বিশ...
11/10/2023

বিশ্বসেরা বক্তা
না
হক আলেম ??
আমরা কোনটা চাই??

বাস চলছে আর সাথে একজন স্বনামধন্য ওয়ায়েজ এর ওয়াজ চলছে।
তিনি বলে যাচ্ছেন বিশ্ব নবী এটা করেছেন বিশ্ব নবী ওটা করেছেন। ক্ষনে ক্ষনে গান গেয়ে কিছুটা আবেগ জাগ্রত করার চেষ্টা করছেন। ইনি হচ্ছেন আমাদের দেশের বিশ্বসেরা বক্তা ??
হয় আমরা বিশ্ব দেখি নাই আর না হয় আলেম দেখি নাই ।
আর তাই আমাদের ইসলাম ও দেখা হল না।
জনসম্মুখে কথা বলার আগে যে জিনিসটা একজন আলমকে শিখতে হবে তা হচ্ছ " কথা বলার আদব"।
আল্লাহর নামে সাথে তার গুন ও সিফাত যূক্ত না করে কথা বলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামের সাথে (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বা দূরুদ ব্যাতীত কথা বলা আদবের খেলাফ। এই ছোট্ট আমলটুকু একজন অশিক্ষিত আরবি ভাষার লোক‌ও জানে।
আমরা যত‌ই তৃপ্ত হ‌ই না কেন এই সমস্ত বক্তার বক্তব্য শুনে এদের কাছে থেকে ইসলাম পাব না ।
আল্লাহ আমাদের সবাইকে সহজভাবে ইসলাম বোঝার তৌফিক দান করুন।

29/08/2023

অন্তর কেন কাঁপে না আমাদের
হে অন্তরের পরিবর্তনকারী
আমাদের অন্তরকে পরিবর্তন করে দিন ।

28/08/2023

মানতে চাইলে বিজ্ঞান এবং ধর্ম দুইটাকেই মানা যায় । বিজ্ঞানের সর্বশেষ বিজ্ঞান মহাকাশ বিজ্ঞান যা ব্যবহার করে ভারত চাঁদে তাদের মহাকাশযান চান্দ্রাইয়ান-৩ সফল অবতরণ করে। এ এক অনন্য সাফল্য ভারতের জন্য। বিজ্ঞানের সর্বোৎকৃষ্ট প্রযুক্তি যেমন তারা ব্যবহার করেছে তেমনি পুরো ভারত জুড়ে হয়েছে পূজা,আরতি, প্রার্থনা,দোয়া । এই একটা জায়গায় ভারত পৃথিবীতে নিজেদের একটা সতন্ত্র পরিচয় তৈরি করেছে। অন্যান্য দেশে এমন কাজে সাফল্য আসলে তাতে শুধু বিজ্ঞানের জয়জয়কার হয়‌ । কিন্তু তারা যে কোন কাজেই সাফল্য পেলে ভগবান , ঈশ্বর, গুরু, আল্লাহ সবাইকে স্মরন করে।

এই যেমন আমাদের দেশে ধার করা টাকা আর ধার করা প্রযুক্তি দিয়ে স্যাটেলাইট উৎক্ষেপণ করেই আমাদের সেই কি উচ্ছাস। কেউ বলছে আমরা ডিজিটাল হয়ে গেছি। আবার প্রগতিশীল অনেক নারীকে দেখা গেছে ব্লাউজ খুলে রাস্তায় প্রতিবাদ করতে। তাদের বিশ্বাস যে এটাই আধুনিকতা । আমরা অনেক এগিয়ে গিয়েছি । আর ধর্ম চর্চা বা ধর্ম বিশ্বাস হচ্ছে সেকেলে ধারনা। আর এক থার্ড বেবি কি মজুমদার যেন নাম, সে তো সরাসরি প্রশ্ন করে বসে যে বাংলাদেশের এই অগ্রগতিতে কি করছে মুসলিমরা ?

চারিদিকে ঘিরে থাকা বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞান কে অস্বীকার করবেন সেটা হল মূর্খতা। আর নিজেকে নিজে সৃষ্টি না করেও সৃষ্টিকর্তাকে অস্বীকার করা নাস্তিকতা । আর এই নাস্তিকতার শুরু হয় মূলত আত্ম-পরিচয়হীনতার মাধ্যমে । আমাদের যে প্রজন্মটা গড়ে উঠছে তারা মূলত পরিচয়হীন ভাবে বেরে উঠছে। তারা নিজেদের জাতিগত পরিচয় ধর্মীয় পরিচয় কিছুই জানেনা। আর তাই তারা হতাশায় ভোগে। কারন আমরা দেবার মত কোন পরিচয় খুঁজে না পেলে আমাদের আত্মবিশ্বাস কমে যায়। আর আত্মবিশ্বাস কমে গেলে হতাশা বাড়ে । আর তার সাথে সাথে নাস্তিকতা ও বাড়ে ।

পৃথিবীর বিভিন্ন দেশে বোরকা বা হিজাব নিষিদ্ধ করা হচ্ছে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে। এর অন্যতম কারণ হচ্ছে এখনও পৃথিবীতে ইসলাম‌ই একমাত্র ধর্ম যেটা তার পোশাক পরিচ্ছদ নির্বাচন করে রেখেছে। আর তা পৃথিবীর সব প্রান্তে পালিত হচ্ছে সেচ্ছায়। যে সমস্ত প্রগতিশীল ব্যাক্তি ও দেশ নারী স্বাধীনতার কথা বলে তারা সব সময় মধ্যেপ্রাচ্যের দেশগুলোর উদাহরন দেখায় যে তারা এই কারনে পিছিয়ে আছে । কারন তারা তাদের নারীদের স্বাধীন করেনি ইচ্ছে মত পোশাক পরিচ্ছদ করতে দেয় নি। কিন্তু পশ্চিমা দেশগুলোতে যেখানে মত প্রকাশের পূর্ন স্বাধীনতা রয়েছে সেখানেও দেখা যাচ্ছে সেচ্ছায় আধুনিক নারীরা সব জায়গায় সব কাজে তাদের ধর্মীয় পোশাক পড়তেই পছন্দ করছে। এই পরিস্থিতিটা হচ্ছে হিপোক্রেটদের জন্য চিন্তার। কারন যে সেচ্ছায় ধর্মীয় পোশাক পরিধান করাটাকেই বেছে নেয় তাকে ফেড়ানো মুশকিল। তখন তারা রাষ্ট্র যন্ত্র ব্যাবহার করে। আইন করে নিষিদ্ধ করে যে শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলে ধর্মীয় পোশাক পরিধান করা যাবে না ।

27/08/2023

নিজের ঈমান হিরে জহরত
অন্যের ঈমান ছ্যারাভ্যারা ।
শয়তানের অন্যতম ফাঁদ এটা।

25/08/2023
ফতোয়া খুব বেশি ফতোয়াবাজী ইসলামের জন্য বিপজ্জনক। যেই দেশে যত বেশি ফতোয়াবাজী হবে সেই দেশে ইসলাম তত গভীর থেকে উঠে যাবে। ...
24/08/2023

ফতোয়া
খুব বেশি ফতোয়াবাজী ইসলামের জন্য বিপজ্জনক। যেই দেশে যত বেশি ফতোয়াবাজী হবে সেই দেশে ইসলাম তত গভীর থেকে উঠে যাবে। হয়তো মনে হতে পারে এটা কেমন কথা? গভীর থেকে ইসলাম উঠে যাবে। হ্যাঁ এটাই সত্যি। যখন কোন বিষয়ে বিতর্ক তৈরি হয় তখন একটা এলাকায় বা অঞ্চলে সমাধানের উদ্দেশ্যে ফতোয়া দেয়া হলে তা পুরো রাষ্ট্রে কায়েম হয় না। সেই ফতোয়া হেড়ে গেলেও পুরো রাষ্ট্রে একটা আলোচনা শুরু হয় এভাবে ঐ নির্দিষ্ট বিষয় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। আর যখন সেই ফতোয়া প্রত্যাখ্যাত হয় তখন তা পুরো দেশে জানাজানি হয়। আর ফতোয়া যখন টিকে না তখন ইসলাম পরাজিত হয় । আর এভাবে পরাজিত হতে হতে এক সময় প্রথমে মানুষ ইসলামের উপর আস্থা হারায় এবং পরবর্তীতে অপছন্দ করে। সর্বশেষ ঘৃণা করতে শুরু করব । এভাবে মানুষের অন্তর থেকে ইসলাম উঠে যাওয়া মানে গভীর থেকে উঠে যাওয়া। এর অন্যতম উদাহরণ ইউরোপীয় দেশগুলো। কট্টর ধর্ম পরায়ন দেশগুলো এখন নাস্তিকদের হাতে। ধর্ম এখন সেখানে নিষিদ্ধ।
আমাদের দেশের মত দেশগুলো গনতন্ত্রের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, ইংরেজী শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে, নারী শিক্ষার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে , নারী স্বাধীনতার বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। কিন্তু কোনোটাই টিকেনি। সব সময়েই পরাজিত হয়েছে। এখন অনেক মাওলানা কে দেখা যায় তারা ইংরেজিতে বক্তব্য দেবার চেষ্টা করে। সব রাজনৈতিক দলের একটা করে উলামা সংগঠন আছে। আবার যারা গনতন্ত্র কে পছন্দ করে তারা এখন ইসলাম কে অপছন্দ করে । ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে স্কুলের সংখ্যা বেশি। যে নারীরা পর্দার ফতোয়া আর নারী স্বাধীনতার ফতোয়া কে উপেক্ষা করেছে তারাই সফল হয়েছে।আর এখন তাদের মোটিভেশনাল বক্তব্য শুনতে হিজাব পরে আসছে অসংখ্য নারী। আপনি কি জানেন সেই নারীদের বেশীরভাগ হীনমন্যতায় ভোগে একটা কারনে। ইস যদি আমার ধর্ম আমাকে স্বধীনতা দিত তাহলে আমিও তার মত সফল হতাম। তাই তারা পুরোপুরি ইসলামের দিকে ফিরে আসতে চাইলেও তাদের মন সায় দেয় না। তাই তারা ইসলাম আর অন‌ইসলামের মাঝামাঝিতে থেকে যায়। কিন্তু যেহেতু তাদের মন পরে থাকে ঐ অনিসলামিক সফলতার দিকে। তাই সে যেটা করতে পারেনি সেটা সে করতে চায় তার পরবর্তী প্রজন্মের মাধ্যমে।
হ্যা সমাধান আছে। সেটাও ইসলামে আছে। বিনয় আর ধৈর্য ধারন এই দুইটা পন্থা হচ্ছে উত্তম সমাধান। বানয় এমন একটা গুন যেটা প্রতিপক্ষকে কনফিউজ করে দেয়। সে যত ক্ষমতাধর ব্যাক্তিই হোক না কেন আপনি যদি বিনয়ের সাথে থাকেন সে বা তারা কনফিউজ হয়ে যাবে । বিনয়ের সাথে ধৈর্য ধারণ করলে আসে আল্লাহর সাহায্য। আল্লাহ সুবহানাহু তায়ালা নিজেই বলেছেন "তোমরা ধৈর্য্য আর সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা কর। নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণ কারীদের সাথে আছেন " ।

23/08/2023

মুমিন মুসলমান ??
নাকি
উভয়চর মুসলমান??

Adresse

Paris
Paris
75019

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Hàng Bãi Nhật Bản Quang Tùng - 1 VỐN 4 LỜI publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Hàng Bãi Nhật Bản Quang Tùng - 1 VỐN 4 LỜI:

Partager