07/08/2024
ক্ষোভের বহিঃপ্রকাশ
গত ১৬ বছরে শেখ হাসিনার সরকার ৬৭ হাজারের বেশি মানুষকে গুম ও হত্যা করেছে,এদের মধ্যে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ,সাধারণ মানুষ ,ছাত্র, আলেম,শিশু কেউ বাদ যায়নি ,কারণ ছাড়াই বন্দী করা হয়েছে ৪৩ হাজার ,দ্রুত বিচার আইনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে ৪০০০ মানুষকে ,কিছু মানুষকে এত বেশি মামলা করে হয়রানি করা হয়েছে যাদের সপ্তাহে পাঁচ দিনই কোর্টে দৌড়াদৌড়ি করতে হয় জামিনের উদ্দেশ্যে, পিলখানা হত্যাকাণ্ড,হেফাজতের হত্যাকান্ড আর এখন ছাত্র আন্দোলনের গণহত্যার কথা বাদই দিলাম ,দেশ থেকে পাচার হয়ে গেছে আনুমানিক ১১লক্ষ কোটি টাকা বা তার থেকেও বেশি,শুধুমাত্র শেষ চার দিনে পাচার হয়ে গেছে ১০ হাজার কোটি টাকার উপরে,আমিলীগের নেতা মন্ত্রীরা শেষ 16 বছরে যেভাবে আমাদের টাকা-পয়সা লুটে খাচ্ছিল এটা ছিল তার প্রতিবাদ মাত্র,প্রতিবছর 400 কোটি টাকা খরচ হতো শুধু তার জন্ম ও মৃত্যু বার্ষকী পালন করতে,অলিতে গলিতে ছবি ব্যানার পোস্টার আর বড় বড় অহেতুক মূর্তি বানাতে খরচ করেছিলেন ১ হাজার কোটি টাকা,এই টাকা কি শেখ হাসিনারে বাপের?এসব ছিল আপনার আমার টাকা,এখন যা দেখছেন সব জায়গা থেকে নেতা মন্ত্রীদের ছবি,মূর্তি গুঁড়িয়ে দেয়া হচ্ছে ,গণভবনের হাঁস-মুরগি শাড়ি নিয়ে যাচ্ছে সাধারণ মানুষ ,এগুলো নিয়ে তারা বড়লোক হয়ে যাবে না ,সবকিছু ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ ,তারপরও আমি কোন প্রকার হিংসার্থক কর্মকান্ডের পক্ষে নয় ,এখন সময় সুন্দর করে দেশ গড়ার, আমি জানি দেশের মানুষের মনে অত্যন্ত ক্ষোভ রয়েছে ,আপনারা যা দেখেছেন ,যা সহ্য করেছেন তা কিছুই ভোলার না তারপরও আমি বলব সবকিছু ভুলে স্বৈরাচারের পতনের আনন্দ উপভোগ করুন,আর ক্ষোভ নয় বাড়ি ফিরে যান নতুন সরকারকে দেশ গড়তে সাহায্য করুন সব প্রবাসীরা দেশ গড়তে বেশি করে রেমিটেন্স পাঠান।
ইনকিলাব জিন্দাবাদ