Rexit BD

Rexit BD We are a team of professional web design & development in Bangladesh. We build a web that is responsive and user-friendly. We provide one-stop IT solutions.

We can help you to create a long-lasting dynamic CMS website.

https://www.fiverr.com/s2/0bcdc3ca07
04/02/2021

https://www.fiverr.com/s2/0bcdc3ca07

For only $5, arafat01 will create a website and web application, php, laravel, vue js. | IMPORTANTPlease message me with your requirements before placing an order.I have been providing my services in this field for over 6 years. I have a | On Fiverr

সফটওয়্যার তৈরি করুন সল্প মুল্যে ।আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকি। মাসিক কিস্তিতে প...
03/01/2021

সফটওয়্যার তৈরি করুন সল্প মুল্যে ।আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও সফটওয়্যার তৈরি করে থাকি। মাসিক কিস্তিতে পেমেন্ট এর সুযোগ রয়েছে।
মোবাইলঃ- ☎ 01914980745
ইনভেন্টোরি সফটওয়্যার, ফার্মেসী সফটওয়্যার, রেস্টুরেন্ট সফটওয়্যার, হসপিটাল সফটওয়্যার, আয়-ব্যায় সফটওয়্যার, দোকানের পস সফটওয়্যার, সমিতি সফটওয়্যার... ইত্যাদি
সফটওয়্যার প্যাকেজ ও খরচ জানতে ইনবক্সে ম্যাসেজ দিন।
=================
আমাদের সেবা সমুহঃ
=================
☞ ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং ডিজাইন।
☞ সফটওয়্যার ডেভেলপমেন্ট
☞ মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট।
☞ ডোমেইন নেম রেজিস্ট্রেশান এন্ড হোস্টিং।
☞ ফেসবুক বিজ্ঞাপন।
=====================

20/12/2020

কমদামে ইকমার্স সাইটের পরিনতি

বর্তমানে ২ থেকে ৮/১০ হাজার মধ্যে পূর্নাঙ্গ ইকমার্স ওয়েবসাইট পাওয়া যাচ্ছে। নতুন ব্যবসা যারা শুরু করতে যাচ্ছে তারা অনেকেই এগুলি সলিউশন নিচ্ছে। ফেসবুক সহ বিভিন্ন বিজ্ঞাপন মাধ্যমে এসব লুক্রেটিভ বিজ্ঞাপন দেখা যায়। এগুলি সলিউশন নিয়ে আপনি কি কি ঝামেলায় পড়তে পারেন এবং কিছু টেকনিক্যাল বিষয় ধারনা দেয়া চেষ্টা করব।

শেষ পরিনতি কি হতে পারে?

সস্তা ইকমার্স সলিউশন নিলে প্রথম কথা সাইটে বেশি ভিজিটর আসতেই পারবেনা। এছাড়া নিচের যেকোন একটি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন

* হঠাৎ করে একদিন বলবে আপনার সাইট হ্যাক হয়েছে, রিকভার করতে টাকা লাগবে।

* সাইট ডাউন হয়ে যাবে এরপর বলবে হোস্টিং প্যাকেজ আপগ্রেড করেন, রিসোর্স বাড়ান নইলে এমন চলতে থাকবে।

* সলিউশনের অনেক ভিতরে গেলে দেখবেন বহু কাজ সেখানে অসম্পূর্ন, এগুলি বললে বলবে সলিউশন করতে টাকা লাগবে।

এমন নয় যে এগুলি তারা মিথ্যা বলছে বরং দুর্বল হোস্টিং এবং সাইট কমদামে নিলে আসলেই এসব সমস্যা কিছু দিন পর পর ঘটতে থাকবে। শেষ পর্যন্ত বেশকিছু টাকাও নষ্ট হবে আবার অনলাইন ব্যাবসার আগ্রহও হারিয়ে ফেলবেন।



কিভাবে বিভিন্ন কোম্পানী বা ব্যাক্তি কমদামে ইকমার্স সলিউশন দিতে পারতেছে??

আসলে বেশিরভাগ সস্তা ইকমার্স সলিউশন রেডিমেড। ওয়ার্ডপ্রেস (একটা সিএমএস) ইনস্টল দিয়ে WooCommerce নামের একটা এক্সটেনশন ইনস্টল করলেই একটি ইকমার্স সাইট বেসিক ফিচারসহ তৈরী হয়ে গেল। WooCommerce এর অনেক ফ্রি থিম পাওয়া যায় কিংবা একটা প্রিমিয়াম থিম কিনে কিছু ডিজাইন মডিফিকেশন করে ইকমার্স সাইট তৈরী করে থাকে। এসব প্রিমিয়াম থিম কয়েক হাজার টাকার মধ্যে পাওয়া যায়।

এর সাথে ২/৩ হাজার টাকার মধ্যে একটি হোস্টিং প্যাকেজ দিয়ে দেয়। ধরুন একটা থিম কিনল ১০ হাজার টাকায় আর এর সাথে একটা ২/৩ হাজার ডোমেইন হোস্টিং প্যাকেজ include করে দিল। ব্যাস এবার কমপ্লিট ইকমার্স সলিউশন হয়ে গেল, এটা যদি ৫ হাজার টাকায় ৫ জনের কাছেও বিক্রি করতে পারে তবু অনেক লাভ।



এসব ডোমেইন হোস্টিং এর কি অবস্থা??

বর্তমানে সবচেয়ে ভাল হোস্টিং এর জন্য SSD এর চেয়েও দ্রুত NVMe টেকনোলজি চলে এসেছে। আর নরমাল ডিস্কে তো আরো স্লো পারফরমেন্স হবে আপনার ওয়েবসাইটের। নরমাল ডিস্কের ২/৩ হাজার একটা হোস্টিং প্যাকেজ নিলে আপনার ওয়েবসাইট দিনে মাত্র কয়েকশ হিট/ভিজিট সামলাতে পারবে (সেটাও স্লো লোড হবে)। এর বেশি ভিজিটর সাইটে ঢুকলে সাইট ডাউন বা হোস্টিং রিসোর্স শেষ হয়ে যাবে। এখন আপনি চিন্তা করে দেখুন আপনার ইকমার্স সাইট যদি ৮/১০ হাজার টাকায় কিনে থাকেন তাহলে এখানে ৩ হাজার টাকা হোস্টিং এ নিলে ওয়েবসাইটের মূল্য থাকল ৫/৭ হাজার টাকা।



ভাল ব্যবসা করতে হলে সবার আগে সবচেয়ে বেশি গুরত্বপূর্ন হল আপনার ওয়েবসাইটটি সবসময় আপ এন্ড রানিং থাকতে হবে। সোজা কথা ১০০% আপটাইম হতে হবে, কোন সময় সাইট ডাউন থাকলেই আপনি কাস্টমার হারাবেন। এরপর আরও গুরত্বপূর্ন হল ওয়েবসাইট টি দ্রুত লোড হতে হবে, সংক্ষেপে পারফরমেন্স চমৎকার থাকতে হবে।

এজন্য আমাদের কিছু পরামর্শ

- প্রথমেই ভাল হোস্টিং প্রোভাইডার খুজে বের করুন, যারা ভাল সাপোর্ট দিতে পারবে। ডোমেইন মাত্র ৮০০ টাকার মধ্যে পাওয়া যায় এটা যেকোন জায়গা থেকে কিনতে পারেন।

- নরমাল HDD তে হোস্টিং করানোর যুগ প্রায় শেষ, এরপরেও যদি করেন ওয়েবসাইট ধীরে লোড হবে।

- Pure SSD হোস্টিং নিন, এখন শেয়ারড হোস্টিং প্যাকেজেও অনেক হোস্টিং প্রোভাইডার SSD দিচ্ছে।

- RAM কমপক্ষে 1GB এর উপরে নিন, 2GB হলে ভাল।

- ভাল ডেভলপার বা কোম্পানীর কাছে ইকমার্স সাইটটি বানিয়ে নিন, যাতে ভবিষ্যতে ব্যবসা বড় হলে নতুন নতুন ব্যবসায়িক সমস্যাগুলি ওয়েবসাইটে সমাধান করে ইন্টিগ্রেট করে দিতে পারে।

- মাসে কমপক্ষে 150 GB ডেটা ট্রান্সফার ব্যান্ডওয়াইথ নেয়া উচিৎ।



উপরের সবগুলি ঠিক রেখে যদি কোন হোস্টিং প্যাকেজ নেন, তবে কমপক্ষে বছরে ৭/৮ হাজার টাকা দিতে হবে। আর ওয়েবসাইটের মূল্য আলাদা। এখন ভেবে দেখুন যারা ৮/১০ হাজার টাকার মধ্যে ওয়েবসাইট সহ হোস্টিং সহ ইকমার্স সলিউশন দিচ্ছে তারা কোন মানের হোস্টিং সার্ভিস দিবে এবং কোন মানের ওয়েবসাইট দিবে।



এখানে পরামর্শগুলি ছোট থেকে মধ্যম পর্যায়ের ব্যবসাকে লক্ষ করে লেখা হল। যদি আপনার খুব বড় ব্যবসা হয়, দিনে হাজার লক্ষ ইউজার আপনার ওয়েবসাইট ভিজিট করে তাহলে আরও বেশি হোস্টিং রিসোর্স কিনতে হবে। আর ওয়েবসাইট CMS দিয়ে বানিয়ে নিলেও huge পরীক্ষা নিরীক্ষা করে নিবেন। বিশেষ করে সাইটরে নিরাপত্তা।


বর্তমানে কিছু জনপ্রিয় CMS এর ইকমার্স সলিউশন

Magento
VirtueMart (Joomla)
WooCommerce (Wordpress)
Zen Cart

এছাড়া বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়েও ডেভলপার হায়ার করে নিজের ইচ্ছেমত ফিচার সহ ইকমার্স সাইট বানিয়ে নিতে পারেন। প্রচুর Flexibility পাবেন তবে খরচ অনেক বেশি পড়বে। যেমন লারাভেল VueJS দিয়ে একটা ইকমার্স সলিউশন করে নিলে লাখ লাখ টাকা খরচ পড়ে যায়।


মাল্টিভেন্ডর এবং সিঙ্গেল শপ কি

মাল্টিভেন্ডর ইকমার্স সলিউশন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটে অন্য দোকানদার রা নিজের একাউন্ট খুলে তার দোকানের পন্য বিক্রয় করতে পারবে। আপনি শুধু একটা শতকরা ভাগ নিবেন। যেমন আজকেরডিল, দারাজ ইত্যাদি মাল্টিভেন্ডর ইকমার্স ওয়েবসাইট।

আর সিঙ্গেল শপ হচ্ছে আপনার নিজের দোকানের বা পন্যের জন্য একটা আলাদা ওয়েবসাইট। আপনার ওয়েবসাইটে ঢুকেই যেকোন কাস্টমার আপনার দোকানের পন্য ওয়েবসাইট থেকে কিনে সেখানেই পেমেন্ট করে দিতে পারবে। এখানে আপানার লাভে কেউ ভাগ বসাবেনা। আপনি অর্ডার পেমেন্ট পেলে শুধু বাসায় পন্য ডেলিভারি দিবেন, ব্যাস কাজ শেষ। এরুপ ইকমার্স সলিউশন বর্তমানে জনপ্রিয়তা বেশি পাচ্ছে। বিশেষ করে লোকাল পর্যায়ে। ধরুন আপনার একটা কাপরের বা মুদি দোকান আছে সাথে একটা ইকমার্স ওয়েবসাইট আছে। আপনার দোকান থেকে যেভাবে বিক্রয় হয়, আপনার ওয়েবসাইট থেকেও সেভাবে বিক্রি হবে। ডাবল সেল। এরুপ বহু জনপ্রিয় ওয়েবসাইট বাংলাদেশে বর্তমানে চলছে যেমন চালডাল.কম, সহজ.কম ইত্যাদি।

19/12/2020

Full stack development কী?
Full stack development বলতে বোঝায় কোন একটি ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইট এর front end অর্থাৎ ক্লায়েন্ট সাইড এবং back end অর্থাৎ সার্ভার সাইড নিয়ে কাজ করা।
একজন Full stack web developer একটি পরিপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট ডিজাইন করার যোগ্যতা রাখেন। তিনি ওয়েবসাইটের front end, back end, database এবং debugging এর কাজ করে থাকেন।
আরও কিছু টেকনিক্যাল শব্দ বলার আগে Front-End Development আর Back-End Development নিয়ে হালকা ধারণা নেয়া যাক!
Front End Development
যে কোন ওয়েব সাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন এর Front-End হলো যা এর ইউজার দেখতে পান। যেমন, যেকোনো ই-কমার্স সাইট সব সময় ইউজার এক্সপেরিয়েন্স এর কথা মাথায় রেখে ডিজাইন করা হয়, যাতে যেকোনো ক্রেতা সবসময় ওয়েবসাইটটি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। ওয়েব ডেভেলপমেন্ট এর একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট।
HTML, CSS, Bootstrap, Javascript এর মত কোডিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওয়েব সাইটের front-end Development করা হয়ে থাকে।ওয়েবসাইট এবং হাইব্রিড মোবাইল অ্যাপ ডেভেলপ করার মতো দক্ষতা
Back End Development
Back-end Development হল ওয়েবসাইটের কাজ কিভাবে হবে তার নীল নকশা। একজন ইউজার ওয়েবসাইটের যেকোনো বাটনে ক্লিক করলে কোন রেজাল্ট দেখতে পাবেন, তা আপনি নিয়ন্ত্রণ করবেন ব্যাক এন্ড ডিজাইনিং এর সাহায্যে।
Back-end ডেভেলপমেন্ট কে server-side ডেভেলপমেন্টও বলা হয়ে থাকে। এটি মূলত বিভিন্ন ধরনের কুয়েরি ও Application Programming Interface(API) এর মাধ্যমে আপনার Client-side কমান্ডগুলো কে প্রসেস করে এবং সেই অনুযায়ী আপনার ওয়েবসাইটের ডেটাবেজ পরিচালনা করে।
ভিন্ন ভিন্ন কিছু Coding Language যেমন PHP, C++, Python, node.js ব্যবহার করে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট করা যায়। প্রচলিত কিছু ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক হল Express, Django, Laravel ইত্যাদি।
একজন Full-Stack Developer কী কী কাজ করেন?
Full-Stack একটি এমন ডেভেলপমেন্ট টেকনোলজি যেখানে আপনি একটি কম্পিউটার সিস্টেম বা অ্যাপ্লিকেশনের Front-end, Back end এবং দুটোর মধ্যে যোগসূত্র স্থাপনকারী সফটওয়্যার এর কোডটি তৈরি করতে পারবেন একাই।
কম্পিউটার সফটওয়্যার ও এপ্লিকেশন ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে বাস্তবিক দিক দিয়ে চিন্তা করতে হলে Full stack developer হচ্ছে এমন একজন ব্যক্তি যার কর্মী ব্যবস্থাপনা, প্রজেক্ট পরিকল্পনা, এবং Front-end, Back End, এবং Software code ডেভেলপ করার দক্ষতা থাকবে।
Front-end ডেভেলপমেন্ট এর ক্ষেত্রে আপনার দক্ষতা থাকতে হবে ওয়েবসাইটের দৃশ্যমান অংশগুলো ইউজারের কাছে সহজলভ্য ও সহজবোধ্য করে তুলে ধরার, যাতে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনটি ব্রাউজার এবং মোবাইল ডিভাইসে ঝামেলাহীন ভাবে চালানো যায়।
আর Back-end ডেভেলপার হিসেবে আপনার এমন কোড ডেভেলপ ও ইন্টিগ্রেট করার দক্ষতা থাকতে হবে, যাতে আপনার ওয়েবসাইট ও সার্ভার এর মধ্যে একটি পরিস্কার কমিউনিকেশন বজায় থাকে। এতে করে আপনার user আপনাদের ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করে সহজেই যেকোনো তথ্য পাবেন।
কী কী নিয়ে Full Stack হয়?
যারা Full Stack Development-এ আগ্রহী এবং Full Stack Engineer হিসেবে কাজ করতে চান, তাদের অবশ্যই ভিন্ন ভিন্ন কয়েকটি Programming Language শিখতে ও তাতে দক্ষ হতে হবে। যেমন, Front-end এ কাজ করার জন্য HTML, CSS, Javascript এর মতো Programming Language গুলো জানতে হবে।
তবে শুধু যে Coding Language জানলেই হবে তা না। আপনাকে Front-end ডেভেলপ করতে হলে UI(User Interface) ডিজাইন, Customer Experience সম্পর্কে ধারণা রাখতে হবে যাতে আপনি একটি সন্তোষজনক ওয়েব এপ্লিকেশন বা ওয়েবসাইট ডিজাইন করতে পারেন।
এবার আপনার এই Front-end ডিজাইনটি যাতে আপনার Back-end ডিজাইনের সঙ্গে একীভূত করতে পারেন তার জন্য আপনাকে Java, PHP, Ruby, Python এবং C এর মতো Back-end Language জানতে হবে। এছাড়া ডেভেলপার হিসেবে আপনার ডাটাবেজ এবং ডাটাবেজের সঙ্গে interact করতে পারে এমন কোডিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকাও জরুরি।
কিন্তু...
এখন আপনার মনে হতে পারে, আমি একা এতগুলো Language এবং Framework শিখবো, তাহলে কোম্পানির সব কাজ কি আমার একার?
মোটেই না। Full Stack Web Developer হিসেবে কাজ করার মানে হলো আপনি আজ Front-End প্রোগ্রামিং করলে কাল হয়তো Back-End প্রোগ্রামিং করবেন। আপনার কাজের ক্ষেত্রে সবসময়ই থাকবে নতুনত্ব।
আবার অনেকে এটাও বলেন, এতগুলো Coding Language বা Framework শিখলে কোনোটিতে তো আমার একক দক্ষতায় আসবে না।
কথাটা ঠিক, তবে একজন Full-Stack Web Developer অনেকগুলো কোডিং ল্যাঙ্গুয়েজে এককভাবে দক্ষ হবে এমন প্রত্যাশা কেউ রাখে না।
যদিও আপনাকে অবশ্যই এই ভিন্ন Coding Language গুলো এবং তাদের ভিন্ন ভিন্ন Use-case কে এক করে ফেলার সমীকরণ টা ভালো করে বুঝতে হবে।
যারা কোডিং ও প্রোগ্রামিং জগতে একেবারেই নতুন, তাদের ক্ষেত্রে শুরু করার জন্য Coding Bootcamp বা অনলাইন প্রোগ্রামিং কোর্সগুলো অনেক বেশি সুবিধাজনক। তবে যদি কারো Full-Stack Developer হওয়ার ইচ্ছা থাকে তাহলে সেই লক্ষ্য নিয়ে সঠিক পরিকল্পনার সাথে সামনে এগোনোই শ্রেয়।

14/12/2020
09/12/2020

💠 রেস্টুরেন্ট ওয়েবসাইট & সফটওয়্যার
💠 আয়-ব্যায় ওয়েবসাইট & সফটওয়্যার
💠 হসপিটাল ওয়েবসাইট & সফটওয়্যার
💠 রিয়েল এস্টেট ওয়েবসাইট & সফটওয়্যার
💠 অনলাইন নিউজ ওয়েবসাইট
💠 অনলাইন শপিং ওয়েবসাইট
💠 ছাএ-ছাএী ম্যানেজমেন্ট ওয়েবসাইট & সফটওয়্যার
এছাড়াও আমরা প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের ওয়েবসাইট ও কাস্টমাইজ সফটওয়্যার তৈরি করে থাকি। বিস্তারিত জানতে ইনবক্স করুন।
যোগাযোগ:
☎ 01914980745

Adresse

Trishal, Mymensingh
Ammi Moussa

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Rexit BD publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager