Cafe7040 Porankhali Services

Cafe7040 Porankhali Services Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Cafe7040 Porankhali Services, Cybercafé, Democratic Republic of the.

21/02/2023
উর্ধমুখী বাজারে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের  লক্ষ্যে । Cafe7040 Porankhali Services আমাদের ...
18/02/2023

উর্ধমুখী বাজারে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্যে ।
Cafe7040 Porankhali Services
আমাদের যোগাযোগের নম্বরঃ
01617-969970'

🔴ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিডটেস্ট কিভাবে করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনি কত স্পিড পাচ্ছেন?🔴✅উত্তরঃ আসসালামু আলাইকুম।স্পি...
15/02/2023

🔴ব্রডব্যান্ড ইন্টারনেট স্পিডটেস্ট কিভাবে করবেন এবং কিভাবে বুঝবেন যে আপনি কত স্পিড পাচ্ছেন?🔴
✅উত্তরঃ আসসালামু আলাইকুম।
স্পিডটেস্ট কিভাবে করবেন সেই বিষয় নিয়ে কথা বলবো। কোনো ভুল হলে ধরিয়ে দিবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
⏩সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে আপনার কম্পিউটারের ল্যানপোর্টে ইথারনেট ক্যাবল ঢুকিয়ে তারপর স্পিডটেস্ট করা।
⏩যদি আপনি মোবাইল দিয়ে করতে চান সেই ক্ষেত্রে আমি বলবো রাউটারটা ১ মিনিট অফ করে রেখে তারপর অন করে স্পিডটেস্ট করা অথবা একবার রিস্টার্ট করে নিলেই হবে। কারণ দীর্ঘসময় রাউটার চলার কারণে রাউটার হ্যাং করতে পারে ফলে স্পিডে সমস্যা হতে পারে। আর অবশ্যই আপনার মোবাইলে যাতে রাউটারের ফুল সিগনাল পায় সেটাও দেখবেন। কারণ, সিগনালের উপরেও স্পিড নির্ভর করে।
⏩আপনি যদি নিয়মিত ২৪ ঘন্টায় ৩বার রাউটার রিস্টার্ট করেন অথবা ১ মিনিট বন্ধ রাখেন তাহলে ভালো হবে। এটা কোনো বাধ্যতামূলক বিষয় নয়। আপ্নার সুবিধামত করতে পারেন। আমি এভাবে ব্যাবহার করি দেখে আপ্নাদের সাথে শেয়ার করলাম।
⏩এখন মূল বিষয়ে আশি :
1️⃣ www(.)speedtest(.)net
এটা হচ্ছে Okla স্পিডটেস্ট এর ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটের মাদ্ধমে একইসাথে BDIX স্পিড এবং আপনার অরিজিনাল স্পিডটেস্ট চেক করতে পারবেন। BDIX স্পিড টেস্ট করবেন হচ্ছে অটোমেটিকালি যে সার্ভারটা(যেকোন একটা বাংলাদেশি সার্ভার আশবে) আশবে প্রথমে সেই সার্ভারটা তেই স্পিডটেস্ট করবেন। যেই স্পিডটা দেখবেন সেটা হচ্ছে আপনার BDIX স্পিড।
আর অরিজিনাল স্পিড দেখবেন হচ্ছে, শুধু সার্ভারটা পরিবর্তন করে Singapore এর NewsMedia Express দিবেন। এভাবে টেস্ট করলে যত স্পিড আশবে সেটাই হচ্ছে আপনার অরিজিনাল স্পিড।
2️⃣ proof(.)ovh(.)net
এটাতে কিছু করতে হবে না। সুধু স্পিড টেস্ট করবেন। শুধু খেয়াল রাখবেন সার্ভার সিংগাপুর দেওয়া আছে নাকি।
3️⃣ www(.)speedtest(.)com(.)sg
এটাতেও কিছু করতে হবে না। সুধু স্পিডটেস্ট করবেন।
4️⃣www(.)fast(.)com
এটা হচ্ছে নেটফ্লিক্সের ক্যাশ স্পিড দেখায়। কিন্তু আপনার ISP যদি নেটফ্লিক্সের ক্যাশ স্পিড না দেয় তাহলে এই ওয়েবসাইট আপনার অরিজিনাল স্পিড দেখাতে পারে। কারণ এই ওয়েবসাইটে আমার অরিজিনাল স্পিড দেখায়।
এই চারটি ওয়েবসাইটের মাদ্ধমে আপনারা স্পিডটেস্ট করতে পারবেন।
5️⃣এখন অনেকেই একেক ওয়েবসাইটে একেকরকম স্পিড দেখবেন। তাই আমি এখন সবচেয়ে অ্যাকুরেট পদ্ধতিটা বলবোঃ
PC User: প্রথমে filehippo dot com ওয়েবসাইটে যান। IDM দিয়ে যেকোনো ফাইল নামান। দেখেন কত স্পিড আশে। এভাবে বের করতে পারবেন।
Mobile User: ক্রোম বাঁ যেকোনো ব্রাউজারে একই ওয়েবসাইটে যেয়ে যেকোনো ফাইল নামান। তারপর মোবাইলের বিল্ট ইন স্পিড মিটারে দেখুন কত স্পিড আশে।
দ্বিতীয় অংশঃ
⏩Mbps এবং MBps এর মদ্ধে অনেক পার্থক্য।
b = bit
B = Byte
8 bit = 1Byte। তাহলে বুঝা যাচ্ছে bit ছোট আর Byte বড়।
Kbps = Kilobit per second
KBps = Kilobyte per second
Mbps = Megabit per second
MBps = Megabyte per second
Gbps = Gigabit per second
GBps = Gigabyte per second
⏩স্পিডমিটার গুলাতে 8Mbps এর নিচে স্পিডগুলোকে KBps এ দেখায়
1 Mbps = 128 KBps
2 Mbps = 256 KBps
3 Mbps = 384 KBps
4 Mbps = 512 KBps
5 Mbps = 640 KBps
6 Mbps = 768 KBps
7 Mbps = 896 KBps
8 Mbps = 1MBps
আশা করি সবাই বুঝতে পেরেছেন। না বুঝলে প্রশ্ন করতে পারেন।
আর অনেকে বলবে 1Mbps =125KBps। আপনার কাছে যদি এইটা সঠিক মনে হয় আপনি এটাই ভেবে নেন। আমি কোনো তর্কে-বিতর্কে যেতে চাই না। কারণ, দুইটাই সঠিক হিসেবে ধরতে পারবেন আপনি।
সবাই ভিতর থেকে ভালো থাকবেন। ধন্যবাদ।❤
©️মোঃ সাকিবুজ্জামান

প্রতি মাসে একবার হলেও রাউটার রিস্টার্ট করুণরিস্টার্ট করালে ডিভাইস এর সাথে সংযোগগুলি রিফ্রেস হয়ে আরও স্মুথ হয় এবং এক টানা...
13/02/2023

প্রতি মাসে একবার হলেও রাউটার রিস্টার্ট করুণ

রিস্টার্ট করালে ডিভাইস এর সাথে সংযোগগুলি রিফ্রেস হয়ে আরও স্মুথ হয় এবং এক টানা জমা হওয়া ডেটা ক্লিন হয়। সমস্ত ডিভাইসের সাথে ভাল সংযোগ বজায় রাখতে সহায়তা করতে পারে।

বর্তমানে আমাদের দেশে খুব বেশি পরিমানে বজ্রপাত হচ্ছে বজ্রপাতের কারনে অনেকের কম্পিউটার, টিভিসহ নানা প্রজুক্তিপন্যের ক্ষতি ...
12/02/2023

বর্তমানে আমাদের দেশে খুব বেশি পরিমানে বজ্রপাত হচ্ছে বজ্রপাতের কারনে অনেকের কম্পিউটার, টিভিসহ নানা প্রজুক্তিপন্যের ক্ষতি হয়ে যায়। তবে কিছু কৌশল এবং সতর্কতা বজ্রপাতের কবল থেকে প্রজুক্তিপন্যকে রক্ষা করা যায়।
১) বজ্রপাতের আভাস পেলেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ রাখতে হবে। বাসার বাইরে থাকার সময়ও ব্জ্রপাত হতে পারে। সে ক্ষেত্রে বাইরে জাওয়ার আগেই কম্পিউটার, রাউটার, টেলিভিশন, ফ্রিজসহ সকল বৈদ্যুতিক যন্ত্রপাতির সুইচ অফ করে বাহিরে যেতে হবে।
২) বজ্রপাতে সব থেকে বেশি ক্ষতি হয় রাউটার ডিভাইসগুলোর।বজ্রপাতের আভাস পেলে শুধু রাউটার বন্ধ করলে হবে না। রাউটার থেকে ইন্টারনেটের
ল্যান ক্যাবলটা খুলে রাখতে হবে।
তবে যদি আপনার ইন্টারনেট সংযোগটি অপ্টিক্যাল ফাইবার ব্যাবহার করা তাহলে বজ্রপাতের ক্ষতির আশংকা কম থাকে।কেননা এসব ক্যাবলে ধাতব তারের ব্যাবহার হয় না।
৩) ভালোমানের মাল্টিপ্লাগ ব্যাবহার করতে হবে। যে মাল্টিপ্লাগ গু্লো সেলফ কন্ট্রোল অটোমেটিক সিস্টেমে বিদ্যুত প্রবাহ নিয়ন্ত্রন করে, সেগুলো ব্যাবহার করাই ভালো ফলে হাই ভোল্টেজ বজ্রপাতের সময়ও মাল্টিপ্লাগের সঙ্গে সংযুক্ত থাকা ডিভাইসে প্রভাব পরবে না।

 #মনিটর_থেকে_চোখের_ক্ষতিরোধ_করবেন_কীভাবে #কম্পিউটার বা ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনে...
10/02/2023

#মনিটর_থেকে_চোখের_ক্ষতিরোধ_করবেন_কীভাবে
#কম্পিউটার বা ল্যাপটপ আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকেই বিভিন্ন কাজের জন্য ঘণ্টার পর ঘণ্টা কম্পিউটার মনিটরের সামনে বসে থাকেন, কারো কাছে এটা পেশা আবার কারো কাছে এটা নেশা! কিন্তু একটানা অনেকক্ষন মনিটরের দিকে তাকিয়ে থাকা চোখের জন্য ক্ষতিকর। তবে কিছু উপায় অবলম্বন করে মনিটর থেকে চোখের ক্ষতি রোধ করা যেতে পারে।
চলুন দেখে নেওয়া যাক কয়েকটা উপায়:
👉 #চোখের_ব্যায়াম: ব্যাপারটা শুনতে কিছুটা আজব লাগলেও, চোখের জন্যও ব্যায়াম রয়েছে। মনিটরের দিকে এক নাগারে অনেকক্ষন তাকিয়ে থাকলে চোখের ক্ষতি হতে পারে। চোখের ক্ষতি রোধ করতে ২০-২০-২০ নামে একটি ব্যায়াম রয়েছে, যার মানে হচ্ছে প্রত্যেক ২০ মিনিট পরে মনিটর থেকে চোখ সরিয়ে ২০ ফুট দূরে অবস্থিত কোন জিনিসের দিকে কমপক্ষে ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকতে হবে। এতে চোখের ব্যাথা বা খচখচ অনুভূতি দূর হয়ে যাবে।
👉 #চশমা_ব্যবহার_করা: মনিটরের নীল আলো থেকে বাঁচতে চোখে চশমা ব্যবহার করতে পারেন।
👉 #নাইট_লাইট_মুড: উইন্ডোজ ১০ এর নাইট লাইট ফিচার ইউজ করে মনিটরের আলো চোখের জন্য সহনীয় করে নিতে পারেন।
👉 #মনিটর_সেটআপ: মনিটরটি ৪০-৭৫ সেন্টিমিটার দূরে সেট করুন। এতে চোখের উপর কিছুটা চাপ কম পড়বে।
👉 #চোখ_ঝাঁপকানো: এক নাগারে তাকিয়ে থাকার ফলে চোখ শুকিয়ে যায়। নিয়মিত চোখ ঝাঁপকালে চোখ ভেজা থাকবে, এতে চোখের ক্ষতি কমে যায়।
নিয়মিত এই অভ্যাসগুলো গড়ে তুলুন এবং চোখের ক্ষতি রোধ করুন।

প্রিয় গ্রাহক,ওয়াইফাই থেকে দুর্দান্ত এবং সঠিক স্পীড পেতে আপনি যেখানে বসে সবথেকে বেশি কাজ করেন তার আশে পাশে রাউটার রাখার চ...
08/02/2023

প্রিয় গ্রাহক,
ওয়াইফাই থেকে দুর্দান্ত এবং সঠিক স্পীড পেতে আপনি যেখানে বসে সবথেকে বেশি কাজ করেন তার আশে পাশে রাউটার রাখার চেষ্টা করুন। এতে ভালো কভারেজ পাওয়া যাবে। যা স্পিড বাড়াতে সাহায্য করবে।
রাউটার বাড়ির কোথায় রাখছেন তার উপরে ওয়াইফাই এর স্পিড নির্ভর করে। বাড়ির কোন কোনায় ওয়াইফাই কভারেজ কম থাকলে রিপিটার ব্যবহার করুন। এতে সেই সব জায়গার কভারেজ ভালো হবে। বাড়বে ইন্টারনেট স্পিড।
যথাসম্ভব রাউটারটি একটু উঁচু জায়গায় রাখার চেষ্টা করুন। এতে কভারেজ ভালো পাওয়া যায় এবং নিয়মিত রাউটারের ফার্মওয়্যার আপডেট করুন।
📣 আপনার ইন্টারনেটের স্পিড বাড়াতে ওয়াইফাই এর দাগ কয়টা আছে লক্ষ্য করুন
📣 আর এই ওয়াইফাই দাগ ইন্টারনেট কোম্পানি দেয় না আপনার রাউটার থেকে আসে।

06/02/2023

প্রিয় গ্রাহক,
আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকল প্যাকেজ এর মূল্যের সাথে ৫% ভ্যাট প্রদান করতে হবে ।
ভ্যাট সহ প্যাকেজের মূল্য যথাক্রমেঃ
১। 5 Mbps ৩১৫/= টাকা ।
২। 10 Mbps ৪২০/= টাকা ।
৩। 20 Mbps ৫২৫/= টাকা ।
৪। 30 Mbps ৬৩০/= টাকা ।
৫। 40 Mbps ৮৪০/= টাকা ।
৬। 50 Mbps ১০৫০/= টাকা ।
৭ । 60 Mbps ১২৬০/= টাকা ।
সকল গ্রাহককে ভ্যাট সহ নিয়মিত বিল পরিশোধ করে, নিরিবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা উপভোগ করার অনুরোধ করা হল ।
ক্যফে ৭০৪০ এর সাথে থাকার জন্য
ধন্যবাদ

প্রায় সময় User রা কমপ্লেইন দেই আমার লাইন স্লো...সমাধান কি?এর মধ্যে  কারণ হতে পারে:1. আপনার ওয়াই ফাই খারাপ জায়গায় রাখা:ওয়...
05/02/2023

প্রায় সময় User রা কমপ্লেইন দেই আমার লাইন স্লো...সমাধান কি?

এর মধ্যে কারণ হতে পারে:

1. আপনার ওয়াই ফাই খারাপ জায়গায় রাখা:
ওয়াই ফাই রাউটারটিকে খোলা জায়গায় রাখার চেষ্টা করুন। দেখবেন এতে ইন্টারনেটের স্পিড বেড়ে গেছে।

2. উইন্ডোজ আপডেট :
আমরা বাসা বাড়িতে Wifi LAN Port থেকে or wifi এর মাধ্যমে ল্যাপটপ use করি..এর ব্যাক এন্ড্ এ উইন্ডোজ আপডেট হচ্ছে কিনা চেক করা ।

3.ফুল ইউসেজ অফ ব্যান্ডউইডথ:
আমরা আপস্ট্রিম থেকে 5Mbps এর প্যাকেজ নেয়ার পর wifi থেকে অনলি একজন ইউসার থাকার পর ও ফেইসবুক,ইউটুবে সমস্যা করে... সমাধান কি?
প্রথমে দেখতে হবে ওই ইউসার এর 5Mbpsপ্যাকেজ ফুল হচ্ছে কিনা তারপর দেখতে হবে ওই ইউসার এর অজান্তেই অন্য কেউ wifiব্যবহার করতেছে কিনা ।

4.আপনার রাউটারটি ভালো না হওয়ায়:
রাউটার ভালো মানের না হলে আপনার কানেকশন স্লো হতে পারে। একটু বেশি দামের এবং বেশি ওজনের রাউটার আসলে আপনাকে ভালো ইন্টারনেট স্পিড দিতে পারে।
রাউটার কেনার সময়ে এদিকে খেয়াল রাখুন।আমরা চেষ্টা করবো ভালো মানের রাউটার use করা ।

5.ডাটা লস: প্যাচ কার্ড,অনু ওর শর্ট ক্যাবল চেক করা লাগবে,ফাইবার পাওয়ার চেক দেয়া লাগবে ।

6.ওয়েবসাইট ঘুরে(Slow):
প্রথমে দেখতে হবে মোবাইল ডাটা দিয়ে ওয়েবসাইট এ ঢুকা যাচ্ছে কিনা তারপর
পিসি থেকে পিং দিয়ে দেখতে হবে পিং কোটো পাওয়া যায় ।

7. ব্যাকগ্রাউন্ড প্রোগ্রাম সমস্যা করছে:
গেমস বা ভিডিও আছে এমন প্রোগ্রামগুলো নেটওয়ার্কের ওপর প্রভাব ফেলতে পারে ও ইন্টারনেট স্লো করে দিতে পারে। অনেকেই এসব প্রোগ্রাম চালিয়ে আবার বন্ধ করতে ভুলে যান। এ কারণেও ইন্টারনেট স্লো হয়ে যায়।

8. ডিভাইস হ্যাং:
Wifi রাউটার এ ভিতরে Memory এন্ড core থাকে, এমতা অবস্থায় রাউটার এর কংকাররেন্স রিসোর্স বেড়ে গেলে wifi রাউটার গরম হয়েযায়..বেশি ডিভাইস এক সঙ্গে যুক্ত থাকলে এমনটা হয় ।
যার ফলে রাউটার ভালো পারফর্ম করতে পারেনা--সমাধান হলো wifi রাউটার টি কে ৫মিন্ট এর জন্য অফ রাখা ।

9. অন্যান্য যন্ত্র সমস্যা করছে:

কিছু ইলেকট্রনিক ডিভাইস যেমন রেডিও, টিভি, মনিটর ওয়াই ফাই সিগন্যাল খারাপ করতে পারে। আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে এগুলো দূরে সরিয়ে দেখুন ইন্টারনেটের সমস্যাটি ঠিক হয় কিনা।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801717969970

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Cafe7040 Porankhali Services publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Cafe7040 Porankhali Services:

Partager