Tomorrow Today OG

Tomorrow Today OG Chittagong Bangladesh

31/12/2025

সূখের জন্য ‘স্বপ্ন’, দুঃখের জন্য ‘হাসি’,
দিনের জন্য ‘আলো’, চাঁদের জন্য ‘নিশি’,
মনের জন্য ‘আশা’,
তোমার জন্য নতুন বছরে রইলো
আমার ‘ভালোবাসা’...
অগ্রিম হ্যাপী নিউ ইয়ার..2026❤️❤️

28/12/2025

ওহে পুরুষ,, তোমাকে আরো শক্ত হতে হবে,, 🥰🥰🥀
fyd

28/05/2024

গানটা আপনাদের কাছে কেমন,,,,,

Send a message to learn more

◾ বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফল...
06/06/2023

◾ বুয়েট পাস এমন একজনকে চিনি, যার বিবাহিত জীবনের ১৩টা বছর শুধু একটা বাচ্চা নেয়ার চেষ্টায় কাটিয়ে দিচ্ছে। তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নাই।

◾ ব্যাংকের এ,জি,এম এমন একজনকে চিনি, যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে। তার জীবনে সফলতা-পূর্ণতা সবই ছিলো, কিন্তু ভালোবাসাটা কপালে জুটেনি।

◾ এম,বি,এ পাশ করা একজনকে চিনি, পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্যে চলে যান দেশের বাহিরে , তারপর বিবাহের প্রস্তাব দেন ১৪ বছরের ভালোবাসার মানুষটির পরিবারে। শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিবাহ দেননি। ভালো চাকুরী মানেই কি সব কিছু??

◾ প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্পটা জানি, কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিলো। ভালোবাসার জন্যে ঘর ছেড়েছিলো, সফলতা আসেনি কখনও।

◾ দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মেয়েটার গল্পটা জানি। শুধু গায়ের রঙটা কালো বলে প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় তুলে নিয়ে রিলেশনটা ব্রেকাপ করতে হয়েছিলো। সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড গলায় ঝুলিয়েও সে সুখী হতে পারছে না।

◾ ক্যারিয়ার গঠনের জন্য যে মেয়ে, তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ করতে দেয়নি, সে মেয়েটির শেষ পর্যন্ত বিয়েই হয়নি। টাকা পয়সা সব আছে কিন্তু স্বামী সংসার নেই।

◾ চাকুরী না পাওয়া তরুণের গল্পটাও করুণ। বেকার থাকার সময়ে প্রেমিকার বিয়ের আয়োজনটা থামাতে পারে নাই। চাকুরীটা হাতে পাওয়ার আগেই বাবা মারা গেলো। "সফলতা মানেই সুখ" বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা।

◾ পুলিশের একজন এসপি-কে জানি, যিনি ভাগ্যের গেঁড়াকলে পড়ে; সন্তান হারিয়েছেন, স্ত্রীকে হারিয়েছেন, সংসার ও চাকুরি সব হারিয়ে, এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবন-যাপন করছেন। সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি।

◾ একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিলো। তিনি বলেছিলেন, "বিবাহের চার বছর পর থেকে স্বামী অসুস্থ। আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ স্বামী নিয়ে সংসার করছি। জীবনে কি পেলাম?" সবই ছিলো, ভালো চাকুরী, দুই সন্তান। শুধু অর্থই জীবনের সব কিছু, একথা তার কাছে হাস্যকর।

◾ এক পরিচিত বড় ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়েও এখন হোমিওপ্যাথিক চিকিৎসক এবং হোমিওপ্যাথিক কলেজের প্রভাষক।

◾ একজন এম এ(ফার্স্ট ক্লাস ১৬তম)এলএল বি পাশ করে ওকালতি প্রাকটিস ও কলেজের প্রভাষক পদ ছেড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক!

আসলে জগতে কে সুখে আছে? টাকায় সুখ দিয়েছে কয়জনকে? জীবনে সফলতা মানেই কি সুখ? একটা জীবনে সুখী হয়ে মারা গেছে ক'জন!!

🙄সুখী দেখেছিলাম আমার এলাকার নসু পাগলাকে, সে এক বেলা পেট ভরে খেয়ে কি আয়েশী হাসিটাই না হেসেছিলো!! শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেও নাই!! আমরা যারা মানুষ, তাদের মন ভরে সুখ কখনো আসে না। আমরা কখনো পরিপূর্ণভাবে সুখী হতে পারি না। বাস্তবতা বড় ফ্যাকাশে, স্বপ্নের মতো রঙিন হয় না।

🌴একটু সুখের জন্যে অনেক কিছুর দরকার নেই। চলুন, আমরা মনটাকে একটু ভালো করি; ক্ষমতা ও অর্থের দম্ভ থেকে সরে আসি; হিংসা, লোভ, স্বার্থপরতা ত্যাগ করি; সৃষ্টিকর্তার তরে নিজেকে সপে দিই; আর কাউকে না ঠকাই✌
আমাদের জীবন সুখের হবে😊
ইনশাআল্লাহ।

Collected Post

13/04/2023

মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী!
একবার এক স্কুলে স্থানীয় মহিলারা একটি সাধারণ সভার আয়োজন করেছিলেন।
সেখানে কথা বলতে যেয়ে এক মহিলা বললেন যে, "মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশী।"
কথাটা শেষ করতে না করতেই একজন ভদ্রমহিলা উঠে দাঁড়ালেন। প্রতিবাদের সুরে বললেন, 'আপা, আপনার কথাটা মানতে পারলাম না। পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায়?
ওরা তো বেশরম- বেলাজ।
প্রথম মহিলা দ্বিতীয় মহিলাকে থামিয়ে বললো, "আপা, আপনি কি করেন?
তিনি বললেন, এই স্কুলে শিক্ষকতা করি।
প্রথম মহিলা বললেন, কয়জন পুরুষ আর কয়জন মহিলা শিক্ষক আছেন এই স্কুলে?
তিনি বলেন, আমরা সমান সমান- চার জন পুরুষ চার জন মহিলা। হাসি মুখে উত্তর দিলেন ভদ্রমহিলা।
প্রথম মহিলা বললেন, "আপা আপনি কি কোন দিন আপনার পুরুষ সহকর্মীদের পেট-পিঠ দেখেছেন?"
ভদ্রমহিলা ভ্রু কুচকে তাকালেন।
বললেন তার মানে..?
প্রথম মহিলা বললেন, "দেহ প্রদর্শন করা নির্লজ্জতা। কিন্তু এই কাজটা সাধারণত পুরুষেরা করে না। আপনার যদি কখনো ইচ্ছে হয়, আপনার কোন পুরুষ সহকর্মীর পেট কিংবা পিঠ দেখবেন, তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিংবা পাঞ্জাবীটা একটু উপরে তুলুন তো, আমি আপনার পেট কিংবা পিঠ তা একটু দেখব।
সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে।
আর আপনার পেট-পিঠ কতভাবে কত এ্যাংগেলে কত শত পুরুষ- মহিলা দেখছে তার কি কোন হিসাব আছে?

পুরুষেরা পেট/পিঠ বের করা পোষাক পরে বাইরে কিংবা অফিস-আদালতে যাবে না, এটা তাদের স্বাভাবিক লজ্জা। যা থাকা উচিত ছিল মেয়েদের। অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাঁধ এবং বুকের উপরি অংশ বের করা যাবে, কিভাবে জামার হাতার উপরি অংশ কেটে মাসেল দেখানো যাবে- সেই
চেষ্টা করে।

লজ্জাহীনতা মেয়েদের অস্থিমজ্জায় এমনভাবে ঢুকে গেছে যে, এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না!

31/01/2023

🤔 একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল। গরুটি অনেক্ষন দৌড়ানোর পর উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।
মাত্র শুঁকিয়ে যাওয়া পুকুরটিতে কাঁদা ছাড়া কোন
পানি ছিল না। গরুর পেছন পেছন বাঘটিও ঝাপ দিল। বাঘ ও গরু কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, "কিরে হারামী তুই আর লাফ দেয়ার জায়গা পেলি না? ডাঙায় থাকলে তোকে না হয় একটু কুড়মুড় করে খেতাম। এখনতো দুজনেই
মরব রে।" গরু হেসে বলে, "তোমার কি মালিক আছে? বাঘ রেগে বলে, বেটা আমি হলাম বনের রাজা। আমার আবার মালিক কে। আমি নিজেইতো বনের মালিক। গরু বলে তুমি এখানেই দুর্বল। একটু পর আমার মালিক আসবে। এসে
আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল। ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটিকে টেনে তুলল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল আর বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথাঃ আমরা যারা মালিকের উপর ভরসা করি আমাদের উপর যত বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ( আল্লাহ ) ঠিকই আমাদেরকে রক্ষা করবেন। হয়তো সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে।

আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন আমীন।
সংগৃহীত..

15/01/2023

👉তিনটি জিনিস
স্ত্রীর চেয়ে স্বামীর অধিক হওয়া উচিত।
১. বয়স,
২. জ্ঞান,
৩. অর্থ,

👉পাঁচটি জিনিস
স্বামীর চেয়ে স্ত্রীর বেশি থাকা উচিত।
১. ধৈর্য,
২. ভালোবাসা,
৩. পরিচ্ছন্নতা,
৪. পরিকল্পনার জ্ঞান,
৫. শুদ্ধ জীবন যাপন,

👉তিনটি জিনিস
উভয়ের সমান হওয়া উচিত।
১. একে অপরকে বুঝতে পারা,
২. একে অপরের প্রতি সহনশীলতা
৩. একে অপরের প্রতি সম্মান ও শ্রদ্ধা।

#বিয়ে #দ্বীনি #ইনশাআল্লাহ

 #টাকার_মহত্ব !!পুরুষের বাঁচতে গেলে অনেক টাকা উপার্জন করা জরুরী। কারণ, টাকা বেশি দিলে হুজুরও বড় করে মোনাজাত করে, পুরোহিত...
28/11/2022

#টাকার_মহত্ব !!

পুরুষের বাঁচতে গেলে অনেক টাকা উপার্জন করা জরুরী। কারণ, টাকা বেশি দিলে হুজুরও বড় করে মোনাজাত করে, পুরোহিত বেশিক্ষণ ধরে পূজা করে। গার্লফ্রেন্ড ও তার বাপের পছন্দের ছেলের দিকে মনোযোগ বাড়ায়।
টাকায় সন্মান বয়ে আনে, টাকায় আত্বীয়তা বৃদ্ধি করে।
এটা আসলে কারো দোষ নয়, এটা প্রাকৃতিক চিরচেনা রুপ। টাকার একটা আলাদা গন্ধ আছে, সেটা পৃথিবীর সেরা সুগন্ধি।

(সংগৃহীত)

11/11/2022

শরীরকে ভালো রাখার একটি অন্যতম প্রোডাক্ট যেটি শরীরে যে কোন ব্যথাকে শরীর থেকে দূর করে এবং শরীরকে ভালো রাখে।

থেরাপি ডিভাইস উপকারিতা :

আমাদের শরীরের যে কোন ব্যথা চুষে নেই যেমন দাঁতের ব্যথা,হাঁটুর ব্যথা, মাংসপেশি ব্যাথা, মাজার ব্যথা,দাঁতের ব্যথা,শরীরের যে কোন জয়েন্টের ব্যথা ইত্যাদি শরীরের ৩২ টা ব‍্যাথ‍্যা থেকেকে সুরক্ষা রাখবে এটাকে বলা হয় হোম ডাক্তার কারণ এটি আমাদের বাসা বসে ব্যবহার করা যায়।

আপনার শরীরে যেকোনো ব্যাথা রোগ থেকে আপনাকে সুরক্ষা রাখবে ১০০% গ্যারান্টি প্রোডাক্টের কোন ধরনের সাইড ইফেক্ট নাই। আপনি চাইলে বাসাই বসে use করতে পারবেন।।

ব্যবহার করার নিয়ম থেরাপি ডিভাইসের সাথে বইয়ে দেয়া থাকবে আজই আকর্ষণীয় অফার ডিসকাউন্টে পাচ্ছেন পণ্যটি। যেকোনো ধরনের থেরাপি দেওয়া যায়

Mohammed Osman Gani.
World mission 21 Ltd.
Phone : 01791545174

আঠারো বছর বয়স কী দু:সহ স্পর্ধায় নেয় মাথা তোলাবার ঝুকি,আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দু:সাহসেরা দেয় যে উঁকি।আঠারো বছর বয়সের ...
11/11/2022

আঠারো বছর বয়স কী দু:সহ স্পর্ধায় নেয় মাথা তোলাবার ঝুকি,
আঠারো বছর বয়সেই অহরহ বিরাট দু:সাহসেরা দেয় যে উঁকি।

আঠারো বছর বয়সের নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়—
আঠারো বছর বয়স জানে না কাদা।
এ বয়স জানে রক্তদানের পুন্য বাস্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শুন্য
সপে আত্নাকে শপথের কোলাহলে।

আঠারো বছর বয়স ভয়ংকর😡তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা,
এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা।

আঠারো বছর বয়স যে দুর্বার পথে প্রান্তরে ছোটায় বহু তুফান,
দুর্যোগে হাল ঠিকমতো রাখা ভার
ক্ষত-বিক্ষত হয় সহস্র প্রাণ।আঠারো বছর বয়সে আঘাত আসে,
অবিশ্রান্ত;একে একে হয় জড়ো,
এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে
এ বয়স কাপে বেদনায় থরোথরো।

তবু আঠারোর শুনেছি জয়ধ্বনি,
এ বয়স বাচে দুর্যোগে আর ঝড়ে,
বিপদের মুখে এ বয়স অগ্রণী
এ বয়স তবু নতুন কিছু তো করে।

এ বয়স জেনো ভীরু,কাপুরষ নয়
পথ চলতে এ বয়স যায় না থেমে,
এ বয়সে তাই নেই কোনো সংশয়—
এ দেশের বুকে আঠারো আসুক নেমে।।

Adresse

Democratic Republic Of The

Téléphone

+8801791545174

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Tomorrow Today OG publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à Tomorrow Today OG:

Partager